মহিপুর পটুয়াখালী প্রতিনিধি
প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৩১ পিএম
অনলাইন সংস্করণ

নারী পর্যটকদের গোসলের ভিডিও ধারণ করছিল যুবক, অতঃপর...

ভ্রাম্যমাণ আদালতের রায় ঘোষণার পর ভিডিওধারণকারীকে থানায় হস্তান্তর করা হয়েছে। ছবি : কালবেলা
ভ্রাম্যমাণ আদালতের রায় ঘোষণার পর ভিডিওধারণকারীকে থানায় হস্তান্তর করা হয়েছে। ছবি : কালবেলা

কুয়াকাটা সমুদ্রসৈকতে নারী পর্যটকদের গোসলের ভিডিও ধারণের অভিযোগে মো. রুবেল নামে এক যুবককে এক মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে কুয়াকাটা সমুদ্রসৈকত এলাকায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, বরগুনা সদর উপজেলার বাসিন্দা রুবেল। তিনি স্থানীয় এক মুদি দোকানে কাজ করেন। তিনি সাগরপাড়ে নারী পর্যটকদের গোসল করার সময় গোপনে ভিডিও ধারণ করছিলেন এবং ভিডিও করার সময় অশ্লীল কথাবার্তা বলেন। বিষয়টি স্থানীয় ফটোগ্রাফারদের নজরে এলে তারা তাকে ধরে ফেলেন।

স্থানীয় ফটোগ্রাফার আরিফ বলেন, আমরা দেখি সৈকতে গোসলরত অবস্থায় মেয়েদের ভিডিও করছে আর খারাপ মন্তব্য করছে। সঙ্গে সঙ্গে আমরা গিয়ে তাকে ধরে ফেলি।

অন্য ফটোগ্রাফার রাসেল বলেন, তার মোবাইল চেক করে দেখি অনেক ভিডিও বানানো আছে। তাই সঙ্গে সঙ্গে টুরিস্ট পুলিশকে খবর দেই। পরে রুবেলকে মোবাইল ফোনসহ টুরিস্ট পুলিশের কাছে সোপর্দ করা হয়।

ঘটনাস্থলে উপস্থিত একাধিক পর্যটক ক্ষোভ প্রকাশ করে বলেন, এ ধরনের কর্মকাণ্ড কুয়াকাটার ভাবমূর্তি নষ্ট করে। পর্যটন এলাকা নিরাপদ রাখতে প্রশাসনের কঠোর ব্যবস্থা নেওয়া দরকার।

কলাপাড়া উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইয়াসিন সাদেক কালবেলাকে বলেন, রুবেলকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে তাকে এক মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এ ধরনের কাজে কাউকে ছাড় দেওয়া হবে না।

ভ্রাম্যমাণ আদালতের রায় ঘোষণার পর ভিডিওধারণকারীকে থানায় হস্তান্তর করা হয়েছে। প্রশাসনের এ কঠোর পদক্ষেপে পর্যটক ও স্থানীয়রা স্বস্তি প্রকাশ করেছেন।

কালবেলা/এসআই/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিচার না পেয়ে সিলেট থেকে পায়ে হেঁটে প্রধানমন্ত্রীর দ্বারে বৃদ্ধ ফুকন মিয়া

বেড়ায় স্কুল ফিডিংয়ে ভয়াবহ অনিয়মের অভিযোগ

দখল-লিজে বিলীন চকরিয়া-সুন্দরবন

ফকিরহাটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ

কর্মস্থল ঢাকায়, বেতন শান্তিগঞ্জে: ‘কর্তৃপক্ষের’ কলমের খোঁচায় সেবা বঞ্চিত রোগীরা

ভাইরাসের আক্রমণে ক্ষেতেই পচছে আখ, লোকসানের শঙ্কায় টাঙ্গাইলের কৃষক

অনিয়মের অভিযোগে সড়ক নির্মাণের কাজ বন্ধ করে দিলেন এলাকাবাসী

বাবার অসুস্থতার কথা বলে ৭ বছরের শিশুকে অপহরণ, চাচাসহ গ্রেপ্তার ৩

আমরা চলছিলাম মদিনার দিকে, হঠাৎ দেখি কাফেলা যাচ্ছে আমেরিকার দিকে: মুফতি ফয়জুল করিম

হাতিয়ায় অস্বাভাবিক জোয়ারে ক্ষতিগ্রস্ত ৮০০ মিটার বেড়িবাঁধ, আতঙ্কে উপকূলবাসী

১০

নির্মাণের এক মাস না যেতেই সড়কে গর্ত, নিম্নমানের কাজের অভিযোগ

১১

নাচোলে টিসিবির গুদামে আগুন, নেভাতে গিয়ে ভ্যানচালকের মৃত্যু

১২

মসজিদে নামাজরত ছোট ভাইকে কুপিয়ে হত্যা: এক মাস পর নোয়াখালী থেকে গ্রেপ্তার বড় ভাই

১৩

প্রবাসীরা চাইলে বাড়ি পাহারায় মিলবে আনসার সদস্য: সিলেটের ডিসি

১৪

সিলেটে অভিযানে তিন হাসপাতালে জরিমানা, একটি সিলগালা

১৫

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

১৬

হবিগঞ্জে র‍্যাবের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতাসহ ৭ জন গ্রেফতার

১৭

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

১৮

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

১৯

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

২০
X