কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৫২ পিএম
অনলাইন সংস্করণ

কাতারে হামলা নিয়ে বিস্ফোরক বার্তা নেতানিয়াহুর

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি : সংগৃহীত
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি : সংগৃহীত

কাতারে হামাস নেতাদের ওপর ইসরায়েলের সাম্প্রতিক হামলাকে ‘বৈধ’ বলে প্রকাশ্যে মন্তব্য করেছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তার দাবি, উপসাগরীয় এই রাষ্ট্র বহুদিন ধরেই হামাসকে আশ্রয় ও অর্থায়ন দিয়ে আসছে। তাই দোহায় চালানো হামলাটি ছিল সম্পূর্ণ যৌক্তিক ও ন্যায্য।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) জেরুজালেমে এক সংবাদ সম্মেলনে নেতানিয়াহু বলেন, ‘কাতারের সঙ্গে হামাসের সম্পর্ক সুস্পষ্ট। তারা শুধু আশ্রয় দেয় না, নিয়মিত অর্থায়নও করে। এই বাস্তবতা থেকেই দোহায় আমাদের পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।’

গত সপ্তাহে দোহায় হামাস নেতাদের বৈঠকে ইসরায়েলের ওই ক্ষেপণাস্ত্র হামলা উপসাগরীয় অঞ্চলে চলমান উত্তেজনায় এক নতুন মাত্রা যোগ করে। এটি ছিল কাতারে ইসরায়েলের প্রথম প্রত্যক্ষ হামলা। তীব্র বিস্ফোরণে ছয়জন নিহত হলেও লক্ষ্যবস্তু হামাসের শীর্ষ নেতারা প্রাণে রক্ষা পান।

এ ঘটনায় আঞ্চলিক রাজনীতিতে জটিলতা আরও ঘনীভূত হয়েছে। কারণ, হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি আলোচনা এবং জিম্মি মুক্তির মতো গুরুত্বপূর্ণ ইস্যুতে কাতার দীর্ঘদিন ধরে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করে আসছে। অথচ সেই দেশেই সরাসরি হামলা চালাল ইসরায়েল।

ইতিহাস ঘেঁটে দেখা যায়, ২০১৮ থেকে ২০২৩ সালের মধ্যে নেতানিয়াহুর মন্ত্রিসভার অনুমোদনক্রমে কাতার গাজায় নগদ অর্থ ও বিভিন্ন সহায়তা পাঠিয়েছে। তখন বিষয়টি খোলাখুলি স্বীকৃতি পেলেও এখন একই অভিযোগকে সামনে টেনে নেতানিয়াহু হামলার সাফাই দিচ্ছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাকিস্তানে পুলিশের গুলিতে অস্ট্রেলীয় শিশু নিহত, কনস্টেবল গ্রেপ্তার

সর্বজনীন স্বাস্থ্য সুরক্ষার পথে নতুন বাজেট : সম্ভাবনা ও চ্যালেঞ্জ

আজান দিতে দিতেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন মুয়াজ্জিন 

বিদ্যুৎ শ্রমিক নেতাদের বদলি প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

ক্রিকেটার নাঈম হাসানের মানসিক অবস্থার অবনতি

‘নারী এমপিদের পোশাক নিয়ে মনিরুলের বক্তব্য বর্ণবাদী আচরণের বহিঃপ্রকাশ’

বান্ধবীর অনুরোধে দুধ দিয়ে গোসল করে ব্রাজিল ছাড়লেন তাওহিদুল

স্ত্রীকে গলা টিপে হত্যাচেষ্টা স্বামীর, ভিডিও ভাইরাল

শিল্পকলা থেকে অভিনেত্রী নীল হুরেরজাহানের আইফোন চুরি

হাকিমির সঙ্গে প্রেম করছেন নোরা ফাতেহি?

১০

ইরানকে বাদ দিয়ে আঞ্চলিক নিরাপত্তা সম্ভব নয় : আরাগচি

১১

ইরানের ৪ প্রধান ব্যাংকে সাইবার হামলা

১২

জিম্বাবুয়ের বিপক্ষে ‘বাংলাদেশ ইমার্জিং’ দলের স্কোয়াড ঘোষণা

১৩

প্রতিশ্রুতি বাস্তবায়নে যুক্তরাষ্ট্র অক্ষম : গালিবাফ

১৪

মিডিয়ার ওপর ডিপ্লোম্যাসির নামে নীতিহীনতা চেপে বসেছে : পরওয়ার

১৫

বাংলাদেশ খেলাফত মজলিসের নতুন কর্মসূচি ঘোষণা

১৬

কাউসার মাহমুদের কবিতা : এই সন্ধ্যা তোমার আমার ধূলোয়

১৭

শিবির নেতার গুম নাটকের প্রতিবাদে জাবি ছাত্রদলের বিক্ষোভ

১৮

রূপপুর থেকে কবে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ হবে, জানালেন মন্ত্রী

১৯

বিজিএমইএ’র নতুন প্রস্তাব ঘিরে বিতর্ক / ভোটাধিকার হারানোর শঙ্কায় বন্ধ ও রুগ্ণ কারখানার মালিকরা

২০
X