স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০২৫, ০১:০৮ এএম
আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২৫, ১১:১৯ এএম
অনলাইন সংস্করণ

এশিয়া কাপে পাকিস্তান ওপেনারের লজ্জার রেকর্ড

সাইম আইয়ুব। ছবি : সংগৃহীত
সাইম আইয়ুব। ছবি : সংগৃহীত

চলমান এশিয়া কাপে ব্যাট হাতে যেন দুঃস্বপ্ন কাটছে না পাকিস্তান ওপেনার সাইম আইয়ুবের। ওমান ও ভারতের বিপক্ষে দুই ম্যাচে প্রথম বলেই ফেরার পর বুধবার সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষেও শূন্য হাতে সাজঘরে ফিরলেন পাকিস্তানের এই ওপেনার। তৃতীয় টানা ডাক দিয়ে তিনি গড়লেন এক অপ্রিয় রেকর্ড।

দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ইনিংসের পঞ্চম বলেই আউট হন সাইম। জুনায়েদ সিদ্দিকের শর্ট ওয়াইড ডেলিভারি কভার ড্রাইভ করতে গিয়ে উড়াতে পারেননি, সরাসরি চলে যায় ডিপ থার্ডে দাঁড়ানো মোহাম্মদ রোহিদের হাতে।

এ নিয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সাইমের মোট ডাক হলো আটটি। সমান সংখ্যক ডাক রয়েছে পাকিস্তানের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদির নামেও। সর্বাধিক ডাকের তালিকায় দুজন এখন যৌথভাবে দ্বিতীয় স্থানে, তাদের ওপরে আছেন উমর আকমল (১০ ডাক, ৮৪ ম্যাচে)।

পাকিস্তানের হয়ে টি-টোয়েন্টিতে সর্বাধিক ডাক

  • উমর আকমল – ১০ (৮৪ ম্যাচ)
  • শহীদ আফ্রিদি – ৮ (৯৮ ম্যাচ)
  • সাইম আইয়ুব – ৮ (৪৪ ম্যাচ)
  • কামরান আকমল – ৭ (৫৮ ম্যাচ)
  • মোহাম্মদ হাফিজ – ৭ (১১৯ ম্যাচ)
  • বাবর আজম – ৭ (১২৮ ম্যাচ)

শুধু তাই নয়, টানা তিন ম্যাচে ডাক খেয়ে সাইম পুরুষদের টি-টোয়েন্টি ইতিহাসে ৬২তম ব্যাটার যিনি এমন ব্যর্থতার শিকার হলেন। একই তালিকায় আছেন মোহাম্মদ হাফিজ ও আবদুল্লাহ শফিকও। এর মধ্যে শফিকের নাম রয়েছে শীর্ষে—টানা চার ম্যাচে ডাক খাওয়ার ‘অপ্রীতিকর’ রেকর্ড নিয়ে।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেলিসিমো রোটনডো নিয়ে বিভ্রান্তি দূর করতে কাজী ফুডের ব্যাখ্যা

‘মনে করো তুমি স্বপ্ন দেখতেছ’ বলে শিক্ষার্থীকে বলাৎকার মাদ্রাসা শিক্ষকের 

সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তিতে ট্রাম্পের অনুমোদন

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

জ্বালানি তেল সংকটের গুজবে রাজশাহীর ফিলিং স্টেশনগুলোতে ভিড়

প্রকৃতির অপরূপ সৃষ্টি বাদামি রঙের ডানার প্রজাপতি ‘খৈরি’ 

সাত লাখ কৃষকের ৬০৫ কোটি টাকা ঋণ মওকুফ

সুষম খাদ্যাভ্যাস ও জাঙ্ক ফুড পরিহার শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে অপরিহার্য

ইরানকে রাশিয়া ও চীন বিভিন্নভাবে সহায়তা করছে, দাবি পিট হেগসেথের

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে ১৮৫ পদে নিয়োগ, আবেদন শুরু আজ

১০

টিভিতে আজকের যত খেলা

১১

মিনিবাস-ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

১২

চায়ের গ্লাসে ইস্তাম্বুলের গল্প: প্রতিটি চুমুকে মিশে আছে অটোমান ঐতিহ্য

১৩

স্বর্ণের আজকের বাজারদর

১৪

জর্ডানে হামলায় নিখোঁজ মার্কিন সেনা নিহত বলে ধারণা পেন্টাগনের

১৫

ইতিহাসের এই দিনে স্মরণীয় ঘটনা

১৬

২২ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১৭

মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নেতা হয়ে উঠতে পারেন জোসেফ আউন: ট্রাম্প

১৮

এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না: ইসি সচিব

১৯

ইরানে টানা ১১তম রাতে হামলা করল যুক্তরাষ্ট্র

২০
X