স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২৫, ১১:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

সাইফ-হৃদয়ের ঝড়ো ব্যাটিংয়ে জয়ের পথে বাংলাদেশ

সাইফ হাসান। ছবি : সংগৃহীত
সাইফ হাসান। ছবি : সংগৃহীত

এশিয়া কাপে সুপার ফোরের লড়াই। ফাইনালের পথে এগিয়ে যেতে শ্রীলঙ্কার বিপক্ষে জয় চাই-ই চাই। ঠিক এই ম্যাচেই ব্যাট হাতে ঝড় তুললেন সাইফ হাসান। ইনিংসের শুরুতেই তানজিদ হাসান তামিম ফিরলেও চাপ সামলে দলকে চালকের আসনে তুলে এনেছেন এ ডানহাতি ব্যাটার।

দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শনিবার সুপার ফোরের প্রথম ম্যাচে টস হেরে আগে ব্যাট করতে নামে শ্রীলঙ্কা। ওপেনার কুশল মেন্ডিস ও পাথুম নিশাঙ্কার ব্যাটে শুরুটা ছিল দারুণ। তবে বাংলাদেশি বোলাররা দ্রুতই ম্যাচে ফেরে। তাসকিন, মাহেদী আর মোস্তাফিজের আঘাতে একপর্যায়ে ৯৭ রানে চার উইকেট হারায় লঙ্কানরা।

কিন্তু এরপরই ঝড় তোলেন দাসুন শানাকা। মাত্র ৩৭ বলে তিন চার আর ছয়টি ছক্কায় খেলেন ৬৪ রানের বিধ্বংসী ইনিংস। শেষদিকে তার ব্যাটিং তাণ্ডবেই ৭ উইকেটে ১৬৮ রানের চ্যালেঞ্জ ছুড়ে দেয় শ্রীলঙ্কা।

জবাব দিতে নেমে শুরুটা ছিল হতাশার। ইনিংসের প্রথম ওভারের পঞ্চম বলেই বোল্ড হয়ে ফেরেন তানজিদ হাসান তামিম (০)। তবে চাপ সামলে ওয়ান ডাউনে নেমেই আক্রমণাত্মক ব্যাটিং শুরু করেন সাইফ হাসান। অধিনায়ক লিটন দাসকে সঙ্গে নিয়ে ৩৪ বলে গড়েন ৫৯ রানের ঝড়ো জুটি।

লিটন ফিরেছেন ১৬ বলে ২৩ রানে, কিন্তু সাইফ থামেননি। দুই চার ও চার ছক্কার সাহায্যে ৬১ রানে ফিরেন তিনি। তার ব্যাটিং দাপটেই রান তাড়ায় এগিয়ে বাংলাদেশ, তবে হাসারাঙ্গার বলে তার আউটের পর বাকি ব্যাটাররা কিভাবে সামাল দেয় তার উপর নির্ভর করছে বাংলাদেশের জয়।

এই ম্যাচে জিততেই হবে টাইগারদের। কারণ ফাইনালে উঠতে হলে সুপার ফোরের তিন ম্যাচের অন্তত দুটি জেতা বাধ্যতামূলক। শ্রীলঙ্কার পর আগামী ২৪ ও ২৫ সেপ্টেম্বর বাংলাদেশ মুখোমুখি হবে যথাক্রমে ভারত ও পাকিস্তানের।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধে ‘বড় বিজয়’ ইরানের

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র / প্রথম ইউনিটের পরীক্ষামূলক কার্যক্রমে শনাক্ত ত্রুটি ‘উদ্বেগজনক নয়’ : এনপিসিবিএল

লিবিয়া হয়ে অবৈধ পথে ইতালি গেলেই ফেরত পাঠানো হবে

ভারতের ভিসা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নতুন নির্দেশনা

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি নিয়ে বিশ্ব নেতাদের প্রতিক্রিয়া

বাধ্যতামূলক জিপিএস সিস্টেমের আওতায় আসছে গণপরিবহন

প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন, আত্মহত্যার হুমকি

আয়াতের পৃথিবীটা একটি হুইলচেয়ারের অপেক্ষায়

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি সম্পন্ন, স্বাগত জানাল বাংলাদেশ

রামপুরায় কার্নিশে ঝুলন্ত তরুণকে গুলি ও ২ জনকে হত্যা মামলার রায় ২৮ জুন

১০

বাতিল হচ্ছে হান্নান মাসউদের এমপি পদ! দাবি রাশেদ খাঁনের

১১

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত হাইকোর্টে চ্যালেঞ্জ

১২

শূন্যরেখায় থাকা ১২ জনকে তিন দিন পর ফেরত নিল বিএসএফ

১৩

ত্রাণের টাকা পেলেন জামায়াত এমপির স্বজন ও দলীয় নেতাকর্মীরা

১৪

১৩৪০ জনকে নিয়োগ দেবে রিক, এইচএসসি পাসেই আবেদন

১৫

নৌবাহিনীতে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, বিবাহিতরাও আবেদন করতে পারবেন

১৬

আব্দুল্লাহ হিল রাকিব স্মরণে বিইউএফটিতে স্মরণসভা

১৭

দেশে ফিরলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান

১৮

সীমান্ত হত্যা ও পুশইন বন্ধে বিএসএফের প্রতি বিজিবির আহ্বান

১৯

অভিজ্ঞতা ছাড়াই আরএফএল গ্রুপে চাকরির সুযোগ

২০
X