স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২৫, ০২:২৩ এএম
আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৫২ এএম
অনলাইন সংস্করণ

ম্যাচ জয়ের নায়ক সাইফকে নিয়ে যা বললেন লিটন

সাইফ হাসান ও লিটন দাস। ছবি : সংগৃহীত
সাইফ হাসান ও লিটন দাস। ছবি : সংগৃহীত

এশিয়া কাপে শ্বাসরুদ্ধকর এক জয় পেয়েছে বাংলাদেশ। সুপার ফোরের লড়াইয়ে শেষ ওভারের নাটকীয়তায় শ্রীলঙ্কাকে ৪ উইকেটে হারায় টাইগাররা। আর এই জয়ের নেপথ্যে ওপেনার সাইফ হাসান ও তরুণ তাওহীদ হৃদয়ের ব্যাটই গড়ে দিয়েছে পার্থক্য। ম্যাচশেষে তাই অধিনায়ক লিটন দাস দ্বিধাহীন কণ্ঠে জানালেন, ‘আমি জানি সাইফ বাংলাদেশকে ম্যাচ জেতাতে পারে।’

শ্রীলঙ্কার দেওয়া ১৬৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৬১ রানের দুর্দান্ত ইনিংস খেলেন সাইফ। তার সঙ্গে হৃদয়ের ৩৭ বলে ৫৮ রানের ঝোড়ো ব্যাটিং মিলেই বাংলাদেশ জয় ছিনিয়ে নেয় শেষ বল হাতে রেখে।

এর আগে শ্রীলঙ্কা বড় সংগ্রহের পথে থাকলেও শেষ মুহূর্তে নিয়ন্ত্রণ ফেরান মুস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদ। মুস্তাফিজের ১৯তম ওভারে মাত্র ৪ রান আসে, তুলে নেন দুই উইকেটও। আর তাসকিন শেষ ওভারে ঠান্ডা মাথায় বল করে শ্রীলঙ্কাকে আটকে দেন ১৬৮/৭ রানে।

অধিনায়ক লিটন তাই কৃতিত্ব দিলেন বোলারদের প্রতিরোধকেও, ‘আমরা সবাই জানি মুস্তাফিজ কতটা ভয়ংকর। তার ১৯তম ওভারের পর তাসকিন যেভাবে শেষ করল, সেটাই আসল পার্থক্য গড়ে দিয়েছে। মনে হচ্ছিল, তারা ১৯০ তুলবে; কিন্তু আমরা ওদের থামালাম।’

তবে আসল প্রশংসা গেল সাইফের উদ্দেশ্যে। আরব আমিরাতের কন্ডিশনে সাইফের মানসিকতা ও দক্ষতার ওপর ভরসা রাখছেন লিটন, ‘আমি জানি সাইফ বাংলাদেশকে ম্যাচ জেতাতে পারে। ওর চরিত্র আমি জানি, ও যেভাবে রান করে তা জানি। আমরা সবাই বিশ্বাস করেছিলাম, এই কন্ডিশনে ও সফল হবে।’

বাংলাদেশ অধিনায়ক নিজে ব্যাট হাতে ২৩ রান করলেও দলকে পথ দেখিয়েছেন আস্থার বার্তা দিয়ে। সামনে আরও গুরুত্বপূর্ণ ম্যাচ, তাই সতর্ক থাকার কথাও মনে করিয়ে দিলেন লিটন, ‘এভাবে ম্যাচ জেতার পর অবশ্যই সবাই উজ্জীবিত হয়। তবে আমাদের মনে রাখতে হবে—পরের ম্যাচ নতুন দিন, নতুন প্রতিপক্ষ। সেখানেও সেরা ক্রিকেট খেলতে হবে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নোয়াখালীতে আ.লীগ-ছাত্রদল সংঘর্ষ

ছাঁটাই শ্রমিকদের পুনর্বহালের দাবি ইসলামী শ্রমিক আন্দোলনের

স্ত্রীকে ভিডিও কলে রেখে স্বামীর আত্মহত্যা

সংসদে তোফায়েল আহমেদসহ সাবেক ১৬ এমপি-মন্ত্রীর মৃত্যুতে শোক প্রস্তাব

সিগারেট খেতে বাঁধা দেওয়ায় খুন

ইউরোপজুড়ে জিপিএস সংকেত বিঘ্নিত করছে রুশ স্যাটেলাইট

আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রধানমন্ত্রীর ধন্যবাদ

শিক্ষামন্ত্রী পদত্যাগ না করা পর্যন্ত ককরোচ পার্টির আন্দোলন চলবে

জাতীয় সংসদে পাঁচ সদস্যের সভাপতিমণ্ডলী ঘোষণা

ইরানের জব্দকৃত সম্পদ নিয়ে নতুন পরিকল্পনা সাজাচ্ছে যুক্তরাষ্ট্র

১০

১০ বছরের শিশুকে ‘ধর্ষণ’, অভিযুক্তকে গণপিটুনির পর পুলিশে সোপর্দ

১১

৪ বার সঠিক পূর্বাভাস দেওয়া প্রতিষ্ঠান জানাল ২০২৬ বিশ্বকাপের চ্যাম্পিয়ন কে

১২

আদ্-দ্বীনে ৬ নবজাতকের মৃত্যু / মারা যাওয়া প্রত্যেক শিশুর পরিবার পাবে ৮০ লাখ টাকা : শিশির মনির

১৩

শাকিব বুবলীর দ্বিতীয় সন্তানের আগমন ঘটল কোথায়?

১৪

লাঠিসোঁটা নিয়ে বিএসএফকে ধাওয়া দিল এলাকাবাসী

১৫

এমপিওর দাবিতে অবস্থানরত শিক্ষকদের পানি-স্যালাইন দিলো ছাত্র জমিয়ত

১৬

দুই মাদক কারবারীকে ইট দিয়ে বেধড়ক মারপিট, ভিডিও ভাইরাল

১৭

২৪ বিলিয়ন ডলারের জন্যই থমকে আছে যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা

১৮

ইসরায়েলে বন্দুকধারীদের গুলিবর্ষণ, বহু হতাহত 

১৯

বিশ্বকাপে রেকর্ড ১২৪৮ ফুটবলার, দেখে নিন ৪৮ দেশের চূড়ান্ত স্কোয়াড

২০
X