স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২৫, ০২:৪৬ এএম
আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৪৯ এএম
অনলাইন সংস্করণ

১২ ম্যাচ কম খেলেই সাকিবকে ছুঁয়ে ফেললেন ‘ফিজ’

মোস্তাফিজ ও সাকিব । পুরোনো ছবি
মোস্তাফিজ ও সাকিব । পুরোনো ছবি

শেষ ওভারের শেষ বল—স্বভাবতই বড় শট খুঁজছিলেন শ্রীলঙ্কার ওয়ানিন্দু হাসারাঙ্গা। কিন্তু মোস্তাফিজুর রহমানের কাটারে ছক্কা নয়, উড়ে গেলেন ক্যাচ দিয়ে। লং-অফে তানজিদ হাসানের হাতে ধরা পড়তেই তৃতীয় উইকেটের শিকার নিশ্চিত করলেন ‘কাটার মাস্টার’। আর এই উইকেটেই বাংলাদেশের টি-টোয়েন্টি ইতিহাসে এক নতুন অধ্যায় লিখলেন তিনি।

শ্রীলঙ্কার বিপক্ষে ৪ ওভারে মাত্র ২০ রান দিয়ে ৩ উইকেট তুলে নেওয়ার মাধ্যমে মোস্তাফিজ ছুঁয়ে ফেললেন সাকিব আল হাসানকে। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ১৪৯ উইকেট এখন দুই তারকার ঝুলিতে।

দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে সুপার ফোরের এই ম্যাচে লঙ্কানদের ইনিংস থামল ৭ উইকেটে ১৬৮ রানে। তিন পেসার মিলে ১২ ওভারে খরচ করেছেন ১০৬ রান, যেখানে মোস্তাফিজ একাই বল করেছেন সবচেয়ে সাশ্রয়ীভাবে—প্রতি ওভারে ঠিক ৫ রান।

১৪৬ উইকেট নিয়ে ম্যাচ শুরু করা মোস্তাফিজ প্রথম আঘাত হানেন কুশল পেরেরাকে ফিরিয়ে। এরপর নিজের শেষ ওভারে তিন বলের ব্যবধানে সাজঘরে পাঠান কামিন্দু মেন্ডিস ও হাসারাঙ্গাকে।

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সাকিবের ১৪৯ উইকেট এসেছে ১২৯ ম্যাচে। সেখানে মোস্তাফিজ মাত্র ১১৭ ম্যাচেই সেই মাইলফলকে পৌঁছালেন। দুইজন এখন যৌথভাবে অবস্থান করছেন চতুর্থ স্থানে। তাদের ওপরে আছেন ইশ সোধি (১৫০), টিম সাউদি (১৬৪) এবং রশিদ খান (১৭৩)। তবে সাউদি ও সাকিব ইতোমধ্যে বিদায় বলেছেন এই ফরম্যাটকে। ফলে মোস্তাফিজের সামনে আরও উঁচুতে ওঠার সুবর্ণ সুযোগ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাংবাদিক আবু হেনা রাসেলের মৃত্যু

বেসামরিক স্থাপনায় হামলার হুমকির জবাবে ট্রাম্পকে পাল্টা সতর্কবার্তা ইরানের

রিজার্ভ আরও বাড়ল

সিলেটে হাম-নিউমোনিয়ায় ২ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ২২৭

পোশাক শিল্পের বিকাশে প্রতিবন্ধকতা দ্রুত দূর করার নির্দেশ প্রধানমন্ত্রীর

লালমনিরহাটে চোরাচালান মামলায় ভারতীয় নাগরিকের কারাদণ্ড

প্রধানমন্ত্রীর সঙ্গে রিহ্যাব প্রেসিডেন্টের সাক্ষাৎ

সেই ইকনের পাশে দাঁড়াচ্ছেন ডেপুটি স্পিকার ও লতিফ মাস্টার ফাউন্ডেশন

অনশন ভাঙতে যে শর্ত দিলেন সোনম ওয়াংচুক

মেসি-রোনালদোর কাতারে নাম লিখিয়ে অবসরে ওচোয়া

১০

এমপি পদ ছাড়তে গাজী নজরুলকে জামায়াতের আলটিমেটাম

১১

নাটোরে হত্যা ও ডাকাতি মামলায় ৪ জনের যাবজ্জীবন

১২

নতুন টেস্ট ও ওয়ানডে অধিনায়কের নাম ঘোষণা করল আফগানিস্তান

১৩

জুলাই আন্দোলনে সবচেয়ে বেশি প্রাণ দিয়েছে ছাত্রদল: ডিএনসিসি প্রশাসক

১৪

বিয়ের আশ্বাসে বিধবাকে ধর্ষণের অভিযোগ, আদালতে মামলা

১৫

জুলাই অভ্যুত্থানের দুই বছরেও পূরণ হয়নি শ্রমিকের প্রত্যাশা: সাইফুল হক

১৬

অস্তিত্ব সংকটে পান্ডারখাল বাঁধ, হুমকির মুখে দেখার হাওরের বিস্তীর্ণ ফসলাদি

১৭

ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই: মির্জা ফখরুল

১৮

ভারী বৃষ্টিতে বাড়ছে নদ-নদীর পানি, ফের দেশে বন্যার শঙ্কা

১৯

গণভোটের বিরুদ্ধে গিয়ে সংবিধান বাস্তবায়ন করছে বিএনপি: নাসীরুদ্দীন পাটওয়ারী

২০
X