নলডাঙ্গা (নাটোর) প্রতিনিধি
প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২৫, ০৯:২১ পিএম
আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৪১ পিএম
অনলাইন সংস্করণ

নিজের খরচে মসজিদ নির্মাণ করে দিলেন তামিম ইকবাল

নাটোরের নলডাঙ্গায় তামিমের মসজিদ নির্মাণ। ছবি : কালবেলা
নাটোরের নলডাঙ্গায় তামিমের মসজিদ নির্মাণ। ছবি : কালবেলা

বাংলাদেশ ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা ব্যাটার ও সাবেক অধিনায়ক তামিম ইকবাল শুধু মাঠের ক্রিকেট দিয়েই মানুষের ভালোবাসা জয় করেননি, মাঠের বাইরেও রেখে যাচ্ছেন মানবিকতার দৃষ্টান্ত।

এবার সেই মানবিকতার পরিচয় মিলল নাটোরের নলডাঙ্গা হালতিবিল ও বারনই নদীর পাশে পিপরুল ইউনিয়নের হাঁপানিয়া গ্রামে। অজপাড়াগাঁয়ের এই প্রত্যন্ত অঞ্চলে সম্পূর্ণ নিজের খরচে একটি মসজিদ নির্মাণ করেছেন তামিম।

গ্রামের মানুষ দীর্ঘদিন ধরে নামাজের জন্য ভোগান্তি পোহাচ্ছিলেন। কাছাকাছি কোনো মসজিদ না থাকায় মুসল্লিদের অনেক কষ্ট করে নামাজ আদায় করতে হতো। ঠিক তখনই তামিম ইকবাল নিজের উদ্যোগে এগিয়ে আসেন। চার বছর আগে জাতীয় দলের সতীর্থ তাইজুল ইসলামের সঙ্গে এই ইচ্ছার কথা শেয়ার করেন তিনি। তাইজুল ইসলাম তার বাবার মাধ্যমে এমন একটি গ্রামের খোঁজ করেন, যেখানে সত্যিই মসজিদের প্রয়োজন ছিল প্রবল। শেষ পর্যন্ত হাঁপানিয়া গ্রামকেই বেছে নেওয়া হয়।

নাটোরের নলডাঙ্গায় মসজিদ নির্মাণ করেছেন তামিম। ছবি : কালবেলা

শুরুতে এ জায়গায় ছিল ছনের বেড়া আর টিনের চালের মসজিদ। এলাকাবাসী অনেক চেষ্টায় পাকা মসজিদ নির্মাণের উদ্যোগ নিলেও অর্থের অভাবে তা আলোর মুখ দেখেনি। এমনকি একবার একজনকে এক লাখ টাকা তুলে একজনকে মসজিদ নির্মাণের জন্য দিলেও ব্যক্তিটি টাকা আত্মসাৎ করে পালিয়ে যায়। সবশেষে হাত বাড়ান তামিম ইকবাল এবং নিজ খরচে পাকা মসজিদটি সম্পূর্ণভাবে নির্মাণ করেন।

আজ সেই গ্রামে দাঁড়িয়ে গেছে দৃষ্টিনন্দন একটি মসজিদ। প্রতিদিন গ্রামের মানুষ এখানে নিয়মিত নামাজ আদায় করছেন নির্বিঘ্নে, কষ্ট ছাড়াই। স্থানীয় এলাকাবাসী সাহিনুর ইমলাম, পাভেল প্রামাণিক, আব্দুল হান্নান সরকার, মসজিদের মুয়াজ্জিন ইস্তুল প্রামাণিকসহ অনেকে বলেন, তামিমের এ উদ্যোগ তাদের জীবনে যেন এক নতুন আলো জ্বালিয়েছে। তিনি যে উদার মনের মানুষ, সতীর্থদের মুখেই তা শোনা যায় বারবার।

মসজিদের কমিটির সভাপতি মো. সুলতাল প্রামাণিক মিঠু বলেন, সমাজের জন্য এমন কাজেও তিনি হয়ে উঠেছেন অনুপ্রেরণা। সৃষ্টিকর্তার কাছে দোয়া, তামিম যেন আরও বড় বড় ভালো কাজে যুক্ত হতে পারেন। মানুষের কল্যাণে তার অবদান দিন দিন যেন বৃদ্ধি পায়।

তিনি বলেন, ক্রিকেটার তামিম ইকবাল একটি টিনের মসজিদ ভেঙে দৃষ্টিনন্দন ও আধুনিক সুযোগ-সুবিধা সংবলিত জামে মসজিদ গড়ে তুলেছেন। এতে তিনি মানুষের দোয়া ও ভালোবাসা অর্জন করেছেন।

কালবেলা/এসওআর/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুদকের মামলায় সাবেক ইউপি চেয়ারম্যানের স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড

স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা আতিকুরকে ছুরিকাঘাতে হত্যা

পড়ে ছিল বিচ্ছিন্ন মাথা, মাটি খুঁড়ে মিলল মরদেহ

যন্তর মন্তরে বিক্ষোভ: শিক্ষার্থীদের যে বার্তা দিলেন মোদি

পুকুরের উপচেপড়া পানিতে তলিয়ে গেছে স্কুলপথ, দুর্ভোগে শিক্ষার্থীরা

ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে জিয়া হত্যার আসামি মোজাফফরকে

দেশ আর গণতান্ত্রিকভাবে চলছে না, দাবি আখতারের

১১ জুনের পর সর্বোচ্চ তেলের দাম

মুগ্ধসহ ১১ হত্যা: ডিসচার্জ চেয়ে আসামিপক্ষের শুনানি আজ

জামালপুরে যাচ্ছেন এনসিপির শীর্ষ ৫ নেতা

১০

নবনিযুক্ত নৌপ্রধানকে ভাইস অ্যাডমিরাল র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

১১

বন্ধ করা হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

১২

চট্টগ্রামের বন্যাদুর্গতদের পুনর্বাসনের উদ্যোগ জেলা পরিষদের

১৩

রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলার উদ্বোধনে পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমস

১৪

৩৭ ক্যাটাগরিতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষে নিয়োগ, পদ ২৪৩

১৫

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক মারা গেছেন

১৬

ঢাকাসহ ১০ অঞ্চলে বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

১৭

ট্রাম্পকে সংকট থেকে বের হতে ‘আরও ভালো পথ’ খুঁজতে বলল ইরান

১৮

কেমন থাকবে আজকের ঢাকার আবহাওয়া

১৯

ঝুঁকি নিয়ে ভাসমান সেতু পারাপার, ভোগান্তিতে ৭ গ্রামের মানুষ

২০
X