ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২৩, ০১:০৯ পিএম
অনলাইন সংস্করণ

মুশফিকের ঘরে নতুন অতিথি

পুত্র মায়ানের সঙ্গে মুশফিক দম্পতি। ছবি : সংগৃহীত
পুত্র মায়ানের সঙ্গে মুশফিক দম্পতি। ছবি : সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেট দলের এশিয়া কাপের খেলা এখনো একটি বাকি। তবে ১৫ সেপ্টেম্বর ভারতের সঙ্গে লড়াইয়ের আগেই দেশে ফেরত আসেন দলের অন্যতম ব্যাটার ও উইকেটকিপার মুশফিকুর রহিম। দ্বিতীয় সন্তানের মুখ দেখতে দেশে ফিরে এসেছিলেন মুশফিকুর । অবশেষে তার সেই আশা পূরণ হয়েছে।

দ্বিতীয়বারের মতো বাবা হয়েছেন বাংলাদেশের জনপ্রিয় এই ক্রিকেটার। কন্যাসন্তানের পিতা হয়েছেন সাবেক অধিনায়ক ও জান্নাতুল কিফায়াত মন্ডি দম্পতি। এর আগে ২০১৮ সালের ৫ ফেব্রুয়ারি প্রথম সন্তানের বাবা হয়েছিলেন মুশফিক।

আজ দুপুর ১২টার পর ফেসবুকে পাঁচ বছর বয়সী পুত্র মোহাম্মদ শাহরোজ রহিম মায়ানের একটি ছবি পোস্ট করেছেন মুশফিক। মায়ানের হাতে একটি কার্ড, তাতে লেখা 'ইটস আ গার্ল'। এই ছবি দিয়ে মুশফিক লিখেছেন, 'আসসালামু আলাইকুম সবাইকে। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের কন্যাসন্তান দিয়ে কৃতজ্ঞ করেছে। মা ও কন্যা দুজনকেই পর্যবেক্ষণ করা হচ্ছে। সবাই আমাদের জন্য দোয়া করবেন।'

এর আগে রোববার (১০ সেপ্টেম্বর) শ্রীলঙ্কা থেকে ঢাকায় আসেন মুশফিকুর রহিম। গত ৮ সেপ্টেম্বর বিসিবির পক্ষ থেকে জানানো হয়েছিল, শ্রীলঙ্কার ম্যাচ শেষে ১০ তারিখে পারিবারিক কারণে দেশে ফিরবেন মুশফিকুর রহিম। পরে জানা যায়, সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতেই দেশে ফিরেছেন অভিজ্ঞ এই ক্রিকেটার।

আগামী ১৫ সেপ্টেম্বর ভারতের বিপক্ষে ম্যাচ রয়েছে বাংলাদেশের। সেই ম্যাচের আগে ১৩ সেপ্টেম্বর শ্রীলঙ্কায় ফেরার কথা রয়েছে মুশফিকের।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘জেলেনস্কিকে অবশ্যই ইরানি জাহাজে হামলার পরিণতি ভোগ করতে হবে’

ভৈরবে দুই গ্রামবাসীর সংঘর্ষে নিহত ১, আহত অর্ধশতাধিক

হলিউডে পা রোনালদোর, কোন চরিত্রে?

প্রেম করে দ্বিতীয় বিয়ে, তালাক দেওয়ায় যে কাণ্ড ইউপি সদস্যের

লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন হাসপাতাল

খাগড়াছড়িতে বিজিবি-চোরাকারবারিদের গোলাগুলি, আগ্নেয়াস্ত্র ও ভারতীয় রুপি উদ্ধার

সময় বেঁধে সিএনজি স্টেশন মালিকদের কর্মসূচি প্রত্যাহার

টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: তদন্ত চেয়ে হাইকোর্টে রিট

বিশ্বকাপ ফাইনালের রেফারির হঠাৎ অবসর

মন্তব্যকারীদের অফিসে এসে কথা বলার আহ্বান ওমর সানীর

১০

দলীয় সিদ্ধান্ত অনুযায়ী রাষ্ট্রপতি পদে মনোনয়ন: মির্জা ফখরুল

১১

চট্টগ্রামে চীনা বিনিয়োগের নতুন অধ্যায়

১২

১২ দলীয় জোটে তীব্র অসন্তোষ: ২ দলকে বহিষ্কারের নীতিগত সিদ্ধান্ত

১৩

প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে নতুন সংশোধনী বিল লোকসভায়, বিরোধীদের হট্টগোল

১৪

পেস্টের রাসায়নিক এড়াতে চান? দাঁতের সুরক্ষায় ফিরুন মিসওয়াকে

১৫

হাম উপসর্গে আরও ৫ জনের মৃত্যু

১৬

পিরলো কি কোচ হচ্ছেন ইতালির? স্পষ্ট করলেন নিজেই

১৭

ঢাকায় ‘অস্ট্রেলিয়ান এডুকেশন এক্সপো’র তারিখ ঘোষণা 

১৮

তথ্যের প্রবাহ থেকে অপতথ্য ফিল্টারিং করা এখন বড় চ্যালেঞ্জ: তথ্যমন্ত্রী

১৯

হাতিয়ায় প্রথমবার অ্যান্টি স্নেক ভেনম প্রয়োগে বাঁচল শিশুর প্রাণ

২০
X