স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২৫, ০১:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

‘ভারত ম্যাচে মুস্তাফিজসহ মূল ক্রিকেটারদের বিশ্রামে রাখা উচিত’

বাংলাদেশ দল। ‍ছবি : সংগৃহীত
বাংলাদেশ দল। ‍ছবি : সংগৃহীত

এশিয়া কাপে সুপার ফোরের গুরুত্বপূর্ণ ম্যাচে রাতে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। ফাইনালের পথে একধাপ এগিয়ে থাকতে এই ম্যাচে জয়ের বিকল্প নেই টাইগারদের সামনে। এমন এক গুরুত্বপূর্ণ পেসার মুস্তাফিজসহ মূল ক্রিকেটারদের বিশ্রামে রাখার পরামর্শ দিয়েছেন পাকিস্তানের সাবেক পেসার শোয়েব আখতার।

ভারত ম্যাচের পরদিনই সুপার ফোরের শেষ ম্যাচ খেলতে পাকিস্তানের বিপক্ষে মাঠে নামতে হবে বাংলাদেশকে। ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কথা চিন্তা করে মূল ক্রিকেটারদের বিশ্রামে রাখতে বলেছেন সাবেক এই কিংবদন্তি পেসার।

শোয়েব আখতারের মতে, ভারতের বিপক্ষে বাংলাদেশের জয়ের সম্ভাবনা কম। শক্তির বিচারে ভারতের চেয়ে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের জয় পাওয়া সহজ। আর তাই পাকিস্তানি ক্রিকেটারদের বিপক্ষে যেন টাইগাররা সেরাটা দিতে পারে সেজন্য মুস্তাফিজুর রহমানসহ অন্য মূল ক্রিকেটারদের বিশ্রাম চান সাবেক পাকিস্তানি পেসার।

তিনি বলেন, 'অবশ্যই বাংলাদেশের মূল ক্রিকেটারদের বিশ্রামে রাখা উচিত। বিশেষ করে মুস্তাফিজকে। ওর দিকে আমার নজর আছে। আমি এমনটা বলছি, কারণ পাকিস্তানের বিপক্ষে ওরা খুব ক্লান্ত হয়ে যাবে। পাকিস্তানের সঙ্গে তো অবশ্যই কিছুটা হলেও সুযোগ আছে (ম্যাচ জয়ের)।'

পাকিস্তানের সাবেক ক্রিকেটার মিসবাহ-উল হক শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের দাপুটে পারফরম্যান্সের কারণে বাংলাদেশকেও ম্যাচে রাখছেন। অন্যদিকে, শোয়েব মালিক মনে করেন, ভালো স্পোর্টিং উইকেট পেলে ভারতের সঙ্গে বেশ ভালো লড়াই করবে টাইগাররা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সরকারে আসার ঝুঁকি এতটা ভয়াবহ হবে ভাবিনি: ফারুকী

৫ কার্যদিবসে মামলার রায় একটি ‘মাইলফলক’: রাষ্ট্রপক্ষ

দেশে ফিরেছেন ৩৭৪৩৫ হাজি

দক্ষিণ লেবাননে দুই ইসরায়েলি সেনা নিহত

চার বছরেও শেষ হয়নি সড়কের কাজ, দুর্ভোগে এলাকাবাসী

রামিসা হত্যা মামলা / ৩ মাসের মধ্যে এ বিচার প্রক্রিয়া শেষ করা সম্ভব: আইনমন্ত্রী

গণতান্ত্রিক বাংলাদেশে এবার আমাদের ঘুরে দাঁড়ানোর পালা : প্রধানমন্ত্রী

কফিনবন্দি হয়ে ফিরলেন লেবাননে নিহত সাতক্ষীরার দুই প্রবাসী

৬ কার্যদিবসের মধ্যে রামিসা হত্যা মামলার বিচার সম্পন্ন, ইতিহাসে প্রথম: আইনমন্ত্রী

যুক্তরাষ্ট্রে দুই বন্দুকধারীর মধ্যে গোলাগুলি, গুলিবিদ্ধ ১২

১০

হাইকোর্টে নথি পৌঁছলে দ্রুত শুনানির উদ্যোগ নেয়া হবে: অ্যাটর্নি জেনারেল 

১১

রামিসা হত্যা মামলা : আদালতের রায়কে স্বাগত জানাল জনতা

১২

নদীর চরে পড়ে ছিল জেলের মরদেহ 

১৩

সিলেট সীমান্তজুড়ে বিজিবির টহল জোরদার

১৪

রায়ে সন্তুষ্টি প্রকাশ সেই শিশুর বাবার, দ্রুত কার্যকরের দাবি

১৫

ইসরায়েলি হামলায় লেবাননের জ্যেষ্ঠ সেনা কর্মকর্তা নিহত

১৬

মধ্যস্থতার বার্তা নিয়ে তেহরানে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী

১৭

নতুন বাজেটে পে-স্কেল নিয়ে বড় ধামাকা

১৮

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা মামলা / বড় অঙ্কের জরিমানাও দিতে হবে সোহেল-স্বপ্নাকে

১৯

 বাহরাইন-কুয়েতে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান

২০
X