স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৫৯ পিএম
আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২৫, ০৯:০৭ পিএম
অনলাইন সংস্করণ

বিসিবি নির্বাচনে মনোনয়ন নিলেন ৬০ প্রার্থী

বিসিবি লোগো। গ্রাফিক্স : কালবেলা
বিসিবি লোগো। গ্রাফিক্স : কালবেলা

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক পদে আসন্ন নির্বাচনে প্রার্থিতা নিশ্চিত করতে মনোনয়ন ফর্ম নিয়েছেন মোট ৬০ জন। শনিবার সকাল থেকে বিকেল পর্যন্ত উৎসবমুখর পরিবেশে হয়েছে মনোনয়ন সংগ্রহ প্রক্রিয়া।

তফসিল অনুযায়ী, আজই ছিল মনোনয়ন নেওয়ার শেষ দিন। সকাল ১০টা থেকে শুরু হয়ে বিকেল ৫টা পর্যন্ত চলে কার্যক্রম। কেউ সরাসরি উপস্থিত থেকে, কেউ বা প্রতিনিধির মাধ্যমে সংগ্রহ করেছেন ফর্ম।

কোন ক্যাটাগরিতে কতজন

ক্যাটাগরি–১ (জেলা ও বিভাগ): ২৫ জন

ঢাকা ৩ জন, চট্টগ্রাম ৫ জন, খুলনা ৩ জন, রাজশাহী ৪ জন, সিলেট ৩ জন, রংপুর ৬ জন, বরিশাল ১ জন

ক্যাটাগরি–২ (ক্লাব): ৩২ জন

ক্যাটাগরি–৩ (বিশ্ববিদ্যালয় ও সংস্থা): ৩ জন

আলোচিত প্রার্থীরা

মনোনয়ন নিয়েছেন বিসিবির বর্তমান পরিচালক ইফতেখার রহমান মিঠু (ক্যাটাগরি–২) এবং জাতীয় দলের সাবেক উইকেটরক্ষক–ব্যাটার খালেদ মাসুদ পাইলট (ক্যাটাগরি–৩)। ক্লাব ক্যাটাগরি থেকে ফর্ম কিনেছেন সাবেক অধিনায়ক তামিম ইকবালও। এর আগে ঢাকার ক্লাব ওল্ড ডিওএইচএস থেকে তিনি কাউন্সিলর হয়েছেন।

অন্যদিকে, ঢাকা বিভাগীয় ক্রীড়া সংস্থা থেকে কাউন্সিলর মনোনয়ন পাওয়া বর্তমান সভাপতি আমিনুল ইসলাম বুলবুল লড়বেন ক্যাটাগরি–১ থেকে। সভাপতি পদে হেভিওয়েট প্রতিদ্বন্দ্বী হিসেবে তাকেই প্রধান প্রতিদ্বন্দ্বী ভাবা হচ্ছে তামিমের।

মনোনয়ন নিয়েছেন সাবেক সভাপতি ফারুক আহমেদ এবং সম্প্রতি নির্বাচকের পদ থেকে সরে দাঁড়ানো আব্দুর রাজ্জাকও। এ ছাড়া কুমিল্লার কাউন্সিলর মনোনীত হয়ে গায়ক আসিফ আকবরও লড়তে নামছেন পরিচালক পদে।

নির্বাচনব্যবস্থার কাঠামো

বিসিবির পরিচালনা পর্ষদে তিন ক্যাটাগরির মাধ্যমেই নির্বাচিত হন অধিকাংশ পরিচালক

*জেলা ও বিভাগ থেকে নির্বাচিত হবেন ১০ জন পরিচালক। এর মধ্যে ঢাকা, চট্টগ্রাম ও খুলনা থেকে দুজন করে, আর বরিশাল, সিলেট, রাজশাহী ও রংপুর থেকে একজন করে। এই ক্যাটাগরিতে মোট ভোটার ৭১ জন।

* ক্লাব ক্যাটাগরিতে নির্বাচিত হবেন ১২ জন, যাদের ভোট দেবেন ৭৬ জন কাউন্সিলর।

* বিশ্ববিদ্যালয় ও বিভিন্ন সংস্থা নিয়ে গঠিত তৃতীয় ক্যাটাগরিতে ভোটার সংখ্যা ৪৫, সেখান থেকে নির্বাচিত হবেন একজন পরিচালক।

* এছাড়া এনএসসি (ন্যাশনাল স্পোর্টস কাউন্সিল) থেকে মনোনীত হবেন আরও দুজন।

সব মিলিয়ে মনোনয়ন প্রক্রিয়া শেষ হয়েছে এক প্রাণবন্ত পরিবেশে। এবার নজর ৬ অক্টোবরের নির্বাচনের দিকে, যেখানে শেষ পর্যন্ত কারা লড়াইয়ে থাকছেন, সেটিই এখন ক্রিকেট মহলের আলোচনার কেন্দ্রবিন্দু।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

এমপি মনিরুল হকের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত: সর্ব মিত্র চাকমা

বেড়িবাঁধকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ, আহত ২০

ইসলামী ব্যাংকে নতুন প্রশাসক নিয়োগ

লেবাননে ইসরায়েলের হামলা উচিত হয়নি : ট্রাম্প  

রিজার্ভ বেড়ে ৩৫.৬৩ বিলিয়ন ডলার, ৪৩ মাসে সর্বোচ্চ

১০

ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ সব পরিচালককে অপসারণ

১১

সিরিজসেরা মোসাদ্দেক, হৃদয় পেলেন ‘চেরি’ ব্র্যান্ডের গাড়ি

১২

সিলেটে অপরাধ দমনে আসছে আধুনিক প্রযুক্তিনির্ভর নজরদারি ব্যবস্থা : সিসিক প্রশাসক

১৩

কবে ও কীভাবে ফেরানো হবে বেনজীরকে?

১৪

বেনজীরের আটক সরকারের কৃতিত্ব নয়, ইন্টারপোলের : জামায়াত আমির 

১৫

সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে কটূক্তির নিন্দা মাওলানা রাব্বানীর

১৬

অটোরিকশার চাপায় সৌদি প্রবাসী নিহত

১৭

ছাত্রশিবিরের নতুন কর্মসূচি ঘোষণা

১৮

কুকুরের কামড়ে শিশুসহ আহত ১৭

১৯

বাগেরহাটের সেই ভুয়া চিকিৎসকের বিরুদ্ধে তদন্ত করবেন জেলা প্রশাসক

২০
X