কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৫৫ পিএম
আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২৫, ০৬:০২ পিএম
অনলাইন সংস্করণ

বয়স শিথিল করে নবম শ্রেণিতে রেজিস্ট্রেশনের সুযোগ

মাদ্রাসা শিক্ষার্থী। ছবি : সংগৃহীত
মাদ্রাসা শিক্ষার্থী। ছবি : সংগৃহীত

চলতি ২০২৫-২৬ শিক্ষাবর্ষে বয়স শিথিল করে দাখিল নবম শ্রেণিতে রেজিস্ট্রেশনের সুযোগ দিচ্ছে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড। আবেদন শুরু হচ্ছে আগামী ৫ অক্টোবর থেকে।

সোমবার (২৯ সেপ্টেম্বর) মাদ্রাসা শিক্ষা বোর্ডের রেজিস্ট্রার অধ্যাপক ছালেহ আহমাদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, বোর্ডের আওতাধীন স্বীকৃতিপ্রাপ্ত ও পাঠদানের অনুমতিপ্রাপ্ত দাখিল/আলিম এবং ইসলামি ও আরবি বিশ্ববিদ্যালয় অধিভুক্ত ফাজিল/কামিল পর্যায়ের মাদ্রাসার অধ্যক্ষ/সুপারসহ সংশ্লিষ্ট সবাইকে জানানো যাচ্ছে, ২০২৫-২৬ শিক্ষাবর্ষে দাখিল নবম শ্রেণিতে শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন প্রক্রিয়া নিম্নবর্ণিত নির্দেশনাবলি অনুসরণপূর্বক নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে e-SIF পদ্ধতিতে সম্পন্ন করার জন্য অনুরোধ করা হলো।

নির্দেশাবলি

যে সকল শিক্ষার্থীর বয়স ২০২৫ সালের ১ জানুয়ারি সর্বনিম্ন ১৪ বছর এবং সর্বোচ্চ ২০ বছর, সেই সকল শিক্ষার্থী সরাসরি নবম শ্রেণিতে রেজিস্ট্রেশন করার সুযোগ পাবেন। তবে বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের ক্ষেত্রে নবম শ্রেণিতে রেজিস্ট্রেশনের বয়সসীমা ১৪-২৫ বছর পর্যন্ত। যেসব শিক্ষার্থী অষ্টম শ্রেণিতে রেজিস্ট্রেশনের সুযোগ পায়নি, সেই সকল শিক্ষার্থী প্রতিষ্ঠানপ্রধানের মাধ্যমে মাদ্রাসা বোর্ডে আবেদন করে সরাসরি নবম শ্রেণিতে রেজিস্ট্রেশন করার সুযোগ পাবেন।

বোর্ড কর্তৃক সরবরাহকৃত প্রতিষ্ঠানের EIIN ভিত্তিক মোবাইল সিম ব্যবহার করে প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করতে হবে।

অনলাইনে শিক্ষার্থীর তথ্য এন্ট্রি দেওয়ার সময় অবশ্যই তার ব্যক্তিগত (যদি থাকে) মোবাইল নম্বর অথবা অভিভাবকের মোবাইল নম্বর ইনপুট দিতে হবে। একটি মোবাইল নম্বর দিয়ে শুধুমাত্র একজন শিক্ষার্থীরই রেজিস্ট্রেশন করা যাবে।

অনলাইনে রেজিস্ট্রেশন ফি জমা ৫-২০ অক্টোবর পর্যন্ত জমা দেওয়া যাবে। রেজিস্ট্রেশন ফি জমা (বিলম্বসহ) ২১-৩০ অক্টোবর পর্যন্ত দেওয়া যাবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাকে হত্যার পর বস্তাবন্দি মরদেহ টয়লেটে লুকিয়ে রাখল ছেলে

মালয়েশিয়ায় ৮৪ পাসপোর্টসহ দুই দালাল গ্রেপ্তার 

পদ হারালেন ইউপি প্যানেল চেয়ারম্যান

সবচেয়ে সুখী সম্পর্কের মানুষেরা প্রতি সপ্তাহে যে ৫ কাজ করেন

মানবতাবিরোধী অপরাধ / ইনু, হানিফ ও চঞ্চল সরকারের বিরুদ্ধে রায় যেকোনো দিন

সীমান্তে পুশইন ঠেকাতে বিজিবির কড়া নজরদারি

ঢাবি মিলিনিয়াম ব্যাচের আহ্বায়ক করিম, সদস্যসচিব রিপন

চাঁদাবাজির অভিযোগে এসআই ক্লোজড

নেহরুর রেকর্ড ভেঙে ভারতের দীর্ঘতম মেয়াদের প্রধানমন্ত্রী মোদি

ফেনীতে বিদ্যুতায়িত হয়ে ২ জনের মৃত্যু

১০

ড. মঞ্জুশ্রী চৌধুরীর ২০তম মৃত্যুবার্ষিকী কাল

১১

বিশ্বকাপ শুরুর আগে জেনে নিন চমকপ্রদ ৫ তথ্য

১২

৫ কারণে পুরুষদের শুক্রাণু সংখ্যা হ্রাস পাচ্ছে

১৩

বিশ্বকাপের আগে ইনফান্তিনোর বিরুদ্ধে মামলা করলেন প্লাতিনি

১৪

লাইসেন্স ছাড়া ১৭ বছরে ৯০০ ফ্লাইট চালানোর পর ধরা পড়লেন পাইলট 

১৫

পদ্মায় স্পিডবোটের ইঞ্জিন লুট, যাত্রীকে কুপিয়ে জখম 

১৬

সাড়ে তিন ঘণ্টা পর উদ্ধার লাইনচ্যুত ব্রহ্মপুত্র এক্সপ্রেসের পাওয়ার কার

১৭

শুক্রবার ঢাকায় পৌঁছাবেন ভারতের নতুন হাইকমিশনার 

১৮

বিশ্বকাপের আগে শেষ প্রস্তুতি ম্যাচে নামছে রোনালদোরা

১৯

বিএসএফকে কড়া জবাব বিজিবির: আপনি গুলি করলে আমরা কী বসে থাকব?

২০
X