স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০২৫, ১০:২২ পিএম
আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২৫, ১০:২৩ পিএম
অনলাইন সংস্করণ

বিসিবি নির্বাচন নিয়ে ক্রিকেটারদের পোস্ট, যা বললেন ক্রীড়া উপদেষ্টা

যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। ছবি : সংগৃহীত
যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। ছবি : সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আসন্ন নির্বাচন ঘিরে মাঠে বল গড়ানোর আগেই জমে উঠেছে উত্তাপ। ভোটার তালিকা প্রকাশ থেকে শুরু করে আদালতের রিট, এখন আবার যুক্ত হয়েছে বর্তমান ক্রিকেটারদের সরব অবস্থান। সামাজিক যোগাযোগমাধ্যমে সুষ্ঠু নির্বাচনের দাবি তোলায় সৃষ্টি হয়েছে নতুন বিতর্ক। এ নিয়েই মুখ খুললেন বিসিবির ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া।

তিনি শুক্রবার (২৬ সেপ্টেম্বর) গণমাধ্যমে বলেন, ‘পৃথিবীর কোথাও দেখা যায় না যে বর্তমান ক্রিকেটাররা বোর্ডের নির্বাচনের মতো সংবেদনশীল বিষয়ে কথা বলছে। এটা তাদের কন্ট্রাক্টের সরাসরি ভায়োলেশন।’

তিনি আরও যোগ করেন, ‘ক্রিকেটারদের দিয়ে দলাদলি করানো খুবই দুঃখজনক। দুই বছর আগে, পাঁচ বছর আগে—এমনটা আমরা দেখেছি, এখনো হচ্ছে। যারা এটা করাচ্ছেন, তাদের শেইম ফিল করা উচিত।’

এর আগে সভাপতি আমিনুল ইসলামের চিঠি ঘিরে রিট, হাইকোর্টের স্থগিতাদেশ ও আপিল বিভাগের হস্তক্ষেপে নির্বাচন প্রক্রিয়া নিয়ে ধোঁয়াশা তৈরি হয়। অবশেষে গত ২৩ সেপ্টেম্বর নির্বাচন কমিশন ১৭৭ জন কাউন্সিলরের নাম প্রকাশ করে।

এমন প্রেক্ষাপটে ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (কোয়াব) সভাপতি মোহাম্মদ মিঠুন নিজের ফেসবুকে লেখেন— ‘বিসিবি নির্বাচন ঘিরে যা ঘটছে, এসব কাম্য নয়। আমরা চাই নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হোক।’

জাতীয় দলের সাবেক পেসার রুবেল হোসেনও একই সুরে বলেন, ‘বোর্ড প্রেসিডেন্ট আসা-যাওয়া যেন ক্রিকেটের টসের মতো—কখন কার ভাগ্য জোটে বলা মুশকিল। সুন্দর পরিবেশে বোর্ড নির্বাচন হোক। যেখানে জয়ী হবে কেবল ক্রিকেট।’

প্রসঙ্গত, বিসিবি পরিচালনা পর্ষদের নির্বাচন তিন ক্যাটাগরিতে অনুষ্ঠিত হবে—

* জেলা ও বিভাগীয় ভোটে ১০ পরিচালক

* ক্লাব ভোটে ১২ পরিচালক

* বিশ্ববিদ্যালয় ও সংস্থার ভোটে ১ পরিচালক

এরপর নির্বাচিত ২৫ পরিচালক মিলেই ঠিক করবেন নতুন সভাপতি।

সব মিলিয়ে, মাঠের ক্রিকেটে লড়াই থেমে থাকলেও, নির্বাচনের আগে বোর্ড ঘিরে শুরু হয়েছে এক ভিন্নধর্মী ম্যাচ, যেখানে ফলাফলের প্রভাব পড়তে পারে বাংলাদেশের ক্রিকেটের ভবিষ্যতে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপে ট্রাম্পের হস্তক্ষেপ / ফিফার বিরুদ্ধে অভিযোগ করবে নরওয়ে

১১ দলের কর্মসূচিতে নাম ব্যবহার করায় খেলাফত আন্দোলনের প্রতিবাদ

অভিনয়ের পাশাপাশি গান গাওয়া আমার ভীষণ পছন্দের: অপূর্ব

পদত্যাগের পর রাষ্ট্রপতির গ্রেপ্তার দাবি নাহিদ ইসলামের

ভাতিজার স্পর্শকাতর অঙ্গ কেটে চাচি উধাও

কুয়েত সীমান্তে ইরানের ড্রোন হামলা

কারাগারে অসুস্থ সাবেক এমপি 

কক্সবাজারের পর্যটন নিয়ে সরকারের মহাপরিকল্পনা

রাজস্ব আয় বৃদ্ধি ও সেবার মানোন্নয়নে বিআইডব্লিউটিএর কার্যক্রম আরও জোরদারের নির্দেশনা

যুক্তরাজ্যে পানিতে ডুবে প্রাণ হারালেন বাংলাদেশি রাজনীতিকের স্ত্রী ও কন্যা

১০

রাষ্ট্রপতি ইস্যুতে আসিফ মাহমুদ / অবশেষে অপসারণ হচ্ছে, এটা সুসংবাদ

১১

১৭ বছর পর লর্ডসে টেস্ট খেলবে বাংলাদেশ, ইসিবির সূচি ঘোষণা

১২

গবেষণাভিত্তিক শিক্ষায় নতুন দৃষ্টান্ত গড়ল সিকৃবি

১৩

রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যু / সফর সংক্ষিপ্ত করে শুক্রবার দেশে ফিরছেন স্পিকার

১৪

সমমনা জোটের নতুন সমন্বয়ক ডা. নূরুল ইসলাম

১৫

‘সুন্দর ভবন থাকলেই হবে না, শ্রেণিকক্ষে শিক্ষার্থীও থাকতে হবে’

১৬

সুনামগঞ্জে ভারতীয় কাপড়সহ আটক ৩

১৭

জামায়াত দেশ ও ইসলামের জন্য অকল্যাণকর: উবায়দুল্লাহ ফারুক

১৮

কেপ ভার্দের ভোজিনহা ও তার পরিবারকে মেসির ‘বিশেষ উপহার’

১৯

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের পথে / আর্জেন্টিনাকে আজীবন বহিষ্কারে ২৩ মিলিয়ন গণস্বাক্ষর

২০
X