মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২৫, ১০:৫৯ পিএম
আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২৫, ১১:০৩ পিএম
অনলাইন সংস্করণ

তামিমের অভিযোগের জবাবে যা বললেন ক্রীড়া উপদেষ্টা

তামিম ইকবাল ও আসিফ মাহমুদ। ছবি : সংগৃহীত
তামিম ইকবাল ও আসিফ মাহমুদ। ছবি : সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আসন্ন নির্বাচনকে ঘিরে উত্তাপ যেন দিন দিন বেড়েই চলছে। সাবেক অধিনায়ক তামিম ইকবাল গতকাল ফারস্ হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে অভিযোগ করেছিলেন—সরকারের শীর্ষ পর্যায় থেকেও নাকি নির্বাচনে প্রভাব বিস্তারের চেষ্টা চলছে। সরাসরি নাম না বললেও ইঙ্গিতটা ছিল যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার দিকে।

এর কয়েক ঘণ্টার মধ্যেই পাল্টা বক্তব্য দিয়েছেন আসিফ মাহমুদ। বেসরকারি টেলিভিশন যমুনা টিভিকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, সরকারের পক্ষ থেকে নির্বাচনে কোনো হস্তক্ষেপ হচ্ছে না। বরং উল্টো অভিযোগ তোলেন তিনি— ‘একটি পক্ষ তামিম ইকবালকে সামনে রেখে সন্ত্রাসী কার্যক্রম চালাচ্ছে, কাউন্সিলরদের অপহরণ করে প্রভাব খাটাচ্ছে।’

আসিফ মাহমুদের দাবি অনুযায়ী, ‘তামিম ভাইয়ের পক্ষে লোকজন গিয়ে কাউন্সিলরশিপ দখল করছে। এমনকি সভাপতি প্রার্থী আমিনুল ইসলাম বুলবুলকে ফোন দিয়ে বলা হয়েছে, নির্বাচন থেকে সরে দাঁড়ালে তাকে সিইও বানানো হবে। এগুলো কি সন্ত্রাসী কার্যক্রম নয়? অথচ এসব হচ্ছে একজন তারকা ক্রিকেটারের নাম ভাঙিয়ে।’

তিনি আরও জানান, সরকারের পক্ষ থেকে যা কিছু করা হচ্ছে, তা নিয়মিত প্রশাসনিক কার্যক্রম। ‘আমাদের সচিব কারও সঙ্গে কথা বললে, বা আমি কথা বললে সেটা হস্তক্ষেপ নয়। বরং রাজনৈতিক দলের বড় নেতারা ডিসিদের ফোন দিয়ে কাউন্সিলর পাঠাতে বলছেন, এটাকেই বলব অবৈধ হস্তক্ষেপ।’

তামিমের জনপ্রিয়তা অস্বীকার না করেই আসিফ মাহমুদ বলেন, ‘আমার প্রিয় ক্রিকেটার হিসেবে যদি তিনি ভক্তদের প্রতিনিধি হয়ে নির্বাচন করতেন, তাহলে খুশি হতাম। কিন্তু কোনো রাজনৈতিক দলের হয়ে নামা দুঃখজনক।’

বিসিবি নির্বাচন সামনে রেখে এমন পাল্টাপাল্টি অভিযোগ নির্বাচনী মাঠকে আরও উত্তপ্ত করে তুলেছে। একপক্ষ সরকারি হস্তক্ষেপের অভিযোগ তুলছে, অন্যপক্ষ বলছে—তামিমকে সামনে রেখে চলছে ভয়ভীতি ও সন্ত্রাসের রাজনীতি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইতিহাসের পুনরাবৃত্তি, নাকি সংকটের পূর্বাভাস

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

১০

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

১১

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

১২

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

১৩

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

১৪

দাস বাণিজ্যের রুট থেকে বিশ্বকাপের মহামঞ্চে কেপ ভার্দের অভিষেক

১৫

গ্রাহকদের জন্য সুখবর দিল ইসলামী ব্যাংক 

১৬

‘ইসলামী ব্যাংককে আগের মর্যাদায় ফিরিয়ে আনতে কাজ করবে নতুন প্রতিনিধি’

১৭

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা 

১৮

সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্য, হেফাজতের প্রতিবাদ

১৯

ইরানের সঙ্গে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছেন ট্রাম্প ও ভ্যান্স

২০
X