স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০১ অক্টোবর ২০২৫, ০৩:৪০ পিএম
অনলাইন সংস্করণ

আবারও বিচার নিয়ে আইসিসির দ্বারস্থ ভারত, নেপথ্যে যে কারণ

পাক অধিনায়কের বিরুদ্ধে অভিযোগ করবে ভারত। ‍ছবি : সংগৃহীত
পাক অধিনায়কের বিরুদ্ধে অভিযোগ করবে ভারত। ‍ছবি : সংগৃহীত

এশিয়া কাপ শেষ হলেও এর বির্তক যেন শেষ হচ্ছে না। ফাইনালে ট্রফি না নেওয়া, ম্যাচ শেষে বিতর্কিত বক্তব্য দেওয়া এগুলোই এখনো টিকিয়ে রেখেছে এশিয়া কাপকে। বিতর্কিত কর্মকাণ্ডের কারণে এখনো আলোচনায় এশিয়া কাপ। এবার পাকিস্তানের অধিনায়কের বিরুদ্ধে আইসিসির কাছে অভিযোগ করতে যাচ্ছে ভারত।

আনুষ্ঠানিকভাবে পাক অধিনায়ক সালমান আলি আগার বিরুদ্ধে অভিযোগ করার সিদ্ধান্ত নিয়েছে ভারতের ক্রিকেট বোর্ড। এশিয়া কাপ ফাইনালের পর সংবাদ সম্মেলনে সালমান যে বক্তব্য দিয়েছে তার জন্যই এমন সিদ্ধান্ত বিসিসিআইয়ের।

ফাইনাল শেষে পাকিস্তানের অধিনায়ক বলেছিলেন, ‘আমাদের গোটা দল ম্যাচ ফি’র পুরোটাই সাধারণ মানুষ এবং শিশুদের জন্য দান করছি, যারা ভারতের আক্রমণে (অপারেশন সিঁদুর) ক্ষতিগ্রস্ত হয়েছেন।’

ভারতীয় গণমাধ্যমের খবর, পাক অধিনায়কের মন্তব্য শুধু বিতর্কিতই নয় একই সাথে রাজনৈতিকও। বিসিসিআই মনে করছে, সালমানের মন্তব্যটি স্পর্শকাতর বিষয় নিয়ে। এটি আচরণবিধিও লঙ্ঘন করে। শুধু তা-ই নয়, যেহেতু ভারতের নাম উল্লেখ করে তিনি মন্তব্য করেছেন বিষয়টি আন্তর্জাতিক মনোযোগ আকর্ষণ করতে পারে।

শুধু তা-ই নয়, সংবাদ সম্মেলনে সালমান এশিয়ান ক্রিকেট কাউন্সিল এবং পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নাকভির ট্রফি কেড়ে নেওয়ার ঘটনাকেও সমর্থন করেছিলেন। বলেছিলেন, ‘এসিসি সভাপতির কাছ থেকে ট্রফি না নিলে কার কাছ থেকে নেবে?’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩০০ জনকে চাকরি দেবে আবুল খায়ের গ্রুপ, অভিজ্ঞতা ছাড়াও আবেদন

নিয়োগ দিচ্ছে এসিআই কোম্পানি, অনলাইনে আবেদন শুরু

রেড ক্রিসেন্টে চাকরির সুযোগ, আবেদন করতে পারবেন যারা

এসএসসি পাসেই চাকরির সুযোগ, বেতন ছাড়াও থাকছে বিভিন্ন সুবিধা

দাওয়াত খেয়ে ফেরার পথে আ.লীগ নেতাকে নদীতে ফেলে দেওয়ার অভিযোগ

আজকের নামাজের সময়সূচি

গভীর রাতে হঠাৎ ক্ষুধা লাগলে কী খাবেন, কী এড়িয়ে চলবেন?

ডিজিটাল গণমাধ্যম অগ্রদূতের আত্মপ্রকাশ

মাইকে ঘোষণা দিয়ে ছাত্রদল নেতাদের ওপর ‘আ.লীগের’ হামলা, আহত ১৮

রাজনীতিতেই থাকতে চাই, চাকরি নয় : ছাত্রদল নেতার আবেগঘন স্ট্যাটাস

১০

কালবেলায় সংবাদ প্রকাশ / জিম্মায় নেওয়া চুরির মালামাল থানায় ফেরত দিলেন কর্মকর্তা

১১

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সভা অনুষ্ঠিত

১২

সকাল ৯টার মধ্যে ১৮ জেলায় ঝড়ের আভাস

১৩

পদ্মায় ডুবে যাওয়া সেই বাসের চালকসহ গ্রেপ্তার ৩ জনের জামিন

১৪

৩৫.৩ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড / সিলেটে তীব্র গরমে অতিষ্ঠ জনজীবন

১৫

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক

১৬

মধ্যরাতে দেশে পৌঁছাবে লেবাননে নিহত ২ বাংলাদেশির মরদেহ

১৭

শেষ মুহূর্তে বড় ধাক্কা, আর্জেন্টাইন ডিফেন্ডারের বিশ্বকাপ শেষ

১৮

বাসের ধাক্কায় প্রাণ গেল ৩ অটোরিকশা যাত্রীর

১৯

রোগীকে আটকে ইনজেকশন পুশের টাকা দাবি, নার্সকে শোকজ  

২০
X