সোমবার, ০৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৩ অক্টোবর ২০২৫, ০৮:১৩ পিএম
আপডেট : ০৩ অক্টোবর ২০২৫, ০৮:১৯ পিএম
অনলাইন সংস্করণ

টসে জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ, দেখে নিন একাদশ 

টসের সময় জাকের আলী। ছবি : সংগৃহীত
টসের সময় জাকের আলী। ছবি : সংগৃহীত

শারজাহের সবুজ গ্যালারিতে সিরিজ জয়ের মিশনে নামছে বাংলাদেশ। প্রথম টি-টোয়েন্টিতে নাটকীয় জয়ের পর আবারও মুখোমুখি বাংলাদেশ ও আফগানিস্তান। তিন ম্যাচের টি–টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে টসে ভাগ্য হাসল জাকের আলীর পক্ষে। প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশের ভারপ্রাপ্ত অধিনায়ক।

শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় টি–টোয়েন্টিতে টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। সিরিজের প্রথম ম্যাচে নাটকীয় জয় তুলে নেওয়া দলটি আজও জয়ের ধারাবাহিকতা ধরে রাখতে মুখিয়ে আছে।

একাদশে দুই পরিবর্তন

প্রথম ম্যাচে খেলা তাসকিন আহমেদ ও তানজিম সাকিবকে বিশ্রাম দিয়েছে টিম ম্যানেজমেন্ট। তাদের পরিবর্তে দলে ফিরেছেন মোহাম্মদ সাইফউদ্দিন ও শরীফুল ইসলাম।

বাংলাদেশের একাদশ:

তানজিদ হাসান, পারভেজ হোসেন ইমন, সাইফ হাসান, জাকের আলী (অধিনায়ক ও উইকেটকিপার), নুরুল হাসান সোহান, শামীম হোসেন, মোহাম্মদ সাইফউদ্দিন, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, রিশাদ হোসেন, নাসুম আহমেদ।

প্রথম টি–টোয়েন্টিতে আফগানিস্তানের ১৫২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১০৯ রানের জুটি গড়ে দারুণ সূচনা করেছিলেন পারভেজ হোসেন ইমন ও তানজিদ হাসান তামিম। কিন্তু এরপরই রশিদ খানের ঘূর্ণি ও আফগান পেস আক্রমণে হুড়মুড় করে পড়ে বাংলাদেশ ব্যাটিং। মাত্র নয় রানে ছয় উইকেট হারিয়েও শেষ পর্যন্ত নুরুল হাসান সোহান (২৩* রান, ১৩ বলে) ও রিশাদ হোসেনের (১৪ রান, ৯ বলে) সাহসী ব্যাটিংয়ে ১৮.৪ ওভারে জয় নিশ্চিত করে টাইগাররা।

এই জয়ে বাংলাদেশ সিরিজে ১-০ এগিয়ে আছে। আজকের ম্যাচ জিতে সিরিজ নিশ্চিত করার সুযোগ জাকের-মোস্তাফিজদের সামনে। অন্যদিকে আফগানিস্তান হার এড়াতে মরিয়া, বিশেষ করে অধিনায়ক রশিদ খান চাইবেন দলের ব্যাটিং ভরসা ইব্রাহিম জাদরান ও অভিজ্ঞ অলরাউন্ডার মোহাম্মদ নবিকে কাজে লাগাতে।

আফগানিস্তানের একাদশ:

রহমানুল্লাহ গুরবাজ (উইকেটকিপার), ইব্রাহিম জাদরান, সেদিকুল্লাহ আতাল, দারউইশ রাসুলি, ওয়াফিউল্লাহ তারাখিল, আজমতউল্লাহ ওমরজাই, মোহাম্মদ নবী, রশিদ খান (অধিনায়ক), নুর আহমদ, আবদুল্লাহ আহমদজাই, মুজিব উর রহমান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজ রাতে তেহরান পুড়বে : বেন-গাভির

ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, ইসরায়েলজুড়ে রেড অ্যালার্ট জারি

ভূমিকম্পের সময় যে দোয়া পড়বেন

বাসচালককে মারধর ও ছাত্রদল কর্মীকে কোপানোর অভিযোগ  

দেশের যেসব জেলায় ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

খেলতে গিয়ে প্রাণ গেল দুই শিশুর

চা শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবিতে ইউএনওর কাছে স্মারকলিপি

আরও বাড়ল ই-ভ্যাট রিটার্ন দাখিলের সময়

লেবাননে হামলা অব্যাহত থাকলে আবারও যুদ্ধে নামব : ইরান

১০

‘বিশ্ব এলপিজি দিবস-২০২৬’ উদযাপন করল ফ্রেশ এলপি গ্যাস

১১

আর্জেন্টিনা যেন মিনি হাসপাতাল!

১২

বিশ্বকাপ এলেই রং বদলান নেইমার

১৩

রামিসা হত্যাকাণ্ডের রায়ে ‘আলহামদুলিল্লাহ’ পড়লেন জামায়াত আমির

১৪

সাতক্ষীরা পৌর নির্বাচনে নতুন সমীকরণ, আলোচনায় নাসিম ফারুক খান মিঠু

১৫

বিশ্বকাপে সেদিন আবির্ভাব হয়েছিল এক ‘ফুটবল দেবতার’, নাম তার ম্যারাডোনা

১৬

লাশ নিয়ে থানা ঘেরাও, এস আই প্রত্যাহার

১৭

বাজেট ২০২৬-২৭ / মানবসম্পদ উন্নয়নের রূপরেখা চান বিশেষজ্ঞরা

১৮

সেই তিন ভাইয়ের অ্যাকাউন্টে জমা হলো ১২ লাখ টাকা

১৯

চমেকে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা, ইনডোর ও আউটডোর শাটডাউনের হুঁশিয়ারি

২০
X