স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৭ অক্টোবর ২০২৫, ০১:৩৯ এএম
আপডেট : ০৭ অক্টোবর ২০২৫, ১১:০৬ এএম
অনলাইন সংস্করণ

বিসিবি সভাপতি নির্বাচিত হয়ে যা বললেন আমিনুল

দুই সহসভাপতির সঙ্গে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম। ছবি : সংগৃহীত
দুই সহসভাপতির সঙ্গে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম। ছবি : সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন সভাপতি হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করলেন জাতীয় দলের সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম। দায়িত্ব নেয়ার পর প্রথম সংবাদ সম্মেলনেই তিনি জানালেন—বাংলাদেশের ক্রিকেট উন্নয়নের প্রতি তার গভীর ভালোবাসা ও একসঙ্গে কাজ করার অঙ্গীকার।

মিরপুরের শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত সভায় সভাপতি নির্বাচিত হন আমিনুল ইসলাম, আর সহসভাপতির দায়িত্ব পান ফারুক আহমেদ ও শাখাওয়াত হোসেন। দুজনই নির্বাচিত হয়েছেন বিনা প্রতিদ্বন্দ্বিতায়। সভায় সৌহার্দ্যের উদাহরণ হিসেবে আমিনুল জানান, সহসভাপতির পদে ফারুকের নাম তিনি নিজেই প্রস্তাব করেছিলেন, আর ফারুক প্রস্তাব করেছিলেন তার নাম সভাপতির পদে।

তবে নির্বাচনের পুরো প্রক্রিয়া ঘিরে কিছু বিতর্কও ছিল। মনোনয়নপত্র প্রত্যাহার, প্রার্থিতা প্রত্যাহার এবং নির্বাচন বর্জনের ঘটনাগুলোকে পেছনে ফেলে বোর্ডের দায়িত্ব গ্রহণ করেছেন তিনি। দায়িত্ব নেওয়ার পর সংবাদ সম্মেলনে আমিনুল বলেন, ‘আমরা সবাই একসঙ্গে কাজ করতে চাই। যারা এখন বোর্ডে আছেন বা বাইরে আছেন—সবাইকে আহ্বান জানাব, বাংলাদেশের ক্রিকেট উন্নয়নে একসঙ্গে কাজ করতে।’

ঢাকার কয়েকটি ক্লাব পূর্বে ঘোষণা দিয়েছিল, নির্বাচন পিছিয়ে না দিলে তারা আসন্ন মৌসুমে সব ধরনের ক্রিকেট বর্জন করবে। সেই প্রসঙ্গেও আমিনুল বলেন, ‘ক্রিকেটটা যেন ব্যাহত না হয়—এটাই আমাদের লক্ষ্য। ক্রিকেটের ধারাবাহিকতা বজায় রাখতেই আমরা কাজ করে যাব।’

দায়িত্ব নেওয়ার পেছনে নিজের প্রেরণার কথাও জানান এই সাবেক অধিনায়ক, ‘আমি এটাকে একটা যাত্রার অংশ মনে করি। বাংলাদেশের ক্রিকেট উন্নয়নের প্রেমে পড়ে গিয়েছি।’

আমিনুলের সঙ্গে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সহসভাপতি ফারুক আহমেদ এবং পরিচালক খালেদ মাসুদ পাইলট। ফারুক বলেন, ‘অতীতের কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা থাকলেও আমাদের মূল লক্ষ্য একটাই—বাংলাদেশ ক্রিকেটকে এগিয়ে নেওয়া। সবাই মিলে একসঙ্গে কাজ করলেই সেটা সম্ভব।’

অন্যদিকে, নতুন পরিচালক খালেদ মাসুদ জানান, ‘আমাদের ক্রিকেট আরও ওপরে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সবাই মিলে দল হিসেবে কাজ করে ভালো একটা ক্রিকেট অবকাঠামো গড়ে তুলতে হবে।’

সভাপতি ও সহসভাপতি নির্বাচনের পর প্রথম সভা আংশিকভাবে অনুষ্ঠিত হয়, যা মুলতবি রেখে আগামীকাল দুপুরে আবার বসবে বোর্ড। সে সভাতেই নির্ধারিত হবে বিভিন্ন স্থায়ী কমিটির প্রধান এবং আমিনুল ইসলামের নেতৃত্বাধীন নতুন বোর্ডের কর্মপরিকল্পনা।

বাংলাদেশের ক্রিকেটের নতুন অধ্যায়ে নেতৃত্বের দায়িত্ব হাতে নিয়ে আমিনুল ইসলাম যে এক দীর্ঘমেয়াদি যাত্রার জন্য প্রস্তুত—তার ইঙ্গিতও দিয়ে রাখলেন এই সাবেক অধিনায়ক।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছোট্ট ডানার চোখজুড়ানো প্রজাপতি ‘পাতি জহুর’

নিয়োগ দেবে ওয়ালটন, প্রভিডেন্ট ফান্ডসহ পারফরম্যান্স বোনাস সুবিধা

রাষ্ট্রপতির আলোচনায় মির্জা ফখরুল, কী বলছেন বিশ্লেষকরা

হাঁস নিয়ে বিরোধ, নাতির লাথিতে প্রাণ গেল নানির

ইউরোপে চার বছরে দাবানল ৫৭ শতাংশ বেড়েছে, সতর্কতা ডব্লিউএইচওর

গভীর নিম্নচাপে হাতিয়ায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত

রাষ্ট্রপতি নির্বাচন / ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে আজ বৈঠকে বসছে সিইসি

নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী অটোরিকশাকে ট্রাকের চাপা, নিহত ১

ফ্রান্সে শহরের কাছে চলে এসেছে দাবানল, পরিস্থিতি ভয়াবহ

বাড়ার পর আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

১০

চট্টগ্রামে নিজ ঘর থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

১১

ভারতীয় ট্রাকচালককে অপহরণ ও ছিনতাই: তিন আসামির যাবজ্জীবন

১২

সাবেক সংসদ সদস্য গোলাম সরোয়ার মারা গেছেন

১৩

মাতামুহুরীর ভাঙনে সর্বস্ব হারাচ্ছে তীরবর্তী মানুষ

১৪

বঙ্গভবনে আজ প্রথম অফিস করবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

১৫

জাবির নতুন ট্রেজারার ড. সোহেল রানা

১৬

বরিশাল বিশ্ববিদ্যালয়ের ১০৯ শিক্ষার্থীকে ‘ডিনস মেরিট অ্যাওয়ার্ড’ প্রদান

১৭

হাসপাতাল মানুষের আস্থার কেন্দ্র: তথ্যমন্ত্রী

১৮

একটি দল এখন ‘টেলিগ্রাম লীগে’ পরিণত হয়েছে: হাসনাত আব্দুল্লাহ

১৯

অভিজ্ঞতা ছাড়াই স্কয়ার গ্রুপে চাকরি, আবেদন শেষ ৭ আগস্ট

২০
X