বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৭ অক্টোবর ২০২৫, ০৯:০৮ পিএম
অনলাইন সংস্করণ

বাংলাদেশ সফরের জন্য আইরিশদের দল ঘোষণা

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

আসন্ন নভেম্বরে বাংলাদেশ সফরের জন্য দুটি আলাদা ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে আয়ারল্যান্ড। সফরে দুটি টেস্ট ও তিনটি টি-টোয়েন্টি খেলবে দলটি।

২০২৩ সালে সর্বশেষ বাংলাদেশ সফরে আসে আয়ারল্যান্ড। সেই সিরিজেই প্রথমবারের মতো দুই দলের মধ্যে টেস্ট অনুষ্ঠিত হয়, যেখানে বাংলাদেশ সাত উইকেটে জয় পায়।

এবার আয়ারল্যান্ডকে নেতৃত্ব দেবেন অ্যান্ড্রু বালবার্নি। ঘোষিত টেস্ট দলে রয়েছেন মাত্র সাতজন ক্রিকেটার, যারা ২০২৩ সালের স্কোয়াডে ছিলেন। নতুন করে চারজন ক্রিকেটার প্রথমবারের মতো ডাক পেয়েছেন টেস্ট দলে।

টি-টোয়েন্টি দলের অধিনায়ক হিসেবে থাকছেন পল স্টার্লিং। আগামী বছরের আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ (ভারত/শ্রীলঙ্কা) সামনে রেখে এই সিরিজকে বড় প্রস্তুতি হিসেবে দেখছে আয়ারল্যান্ড।

টি-টোয়েন্টি স্কোয়াডে ফিরেছেন টিম টেক্টর। আর সম্প্রতি ইংল্যান্ডের বিপক্ষে অভিষেক হওয়া বেন ক্যালিটজ দলে জায়গা ধরে রেখেছেন।

সিরিজ সূচি:

  • প্রথম টেস্ট: ১১–১৫ নভেম্বর, সিলেট
  • দ্বিতীয় টেস্ট: ১৯–২৩ নভেম্বর, ঢাকা
  • প্রথম টি-টোয়েন্টি: ২৭ নভেম্বর, চট্টগ্রাম
  • দ্বিতীয় টি-টোয়েন্টি: ২৯ নভেম্বর, চট্টগ্রাম
  • তৃতীয় টি-টোয়েন্টি: ২ ডিসেম্বর, ঢাকা

আয়ারল্যান্ড টেস্ট দল:

অ্যান্ড্রু বালবার্নি (অধিনায়ক), কার্টিস ক্যাম্ফার, কেড কারমাইকেল, স্টিফেন ডোহেনি, গ্যাভিন হোয়ি, গ্রাহাম হিউম, ম্যাথিউ হামফ্রিজ, অ্যান্ডি ম্যাকব্রাইন, ব্যারি ম্যাককার্থি, লিয়াম ম্যাককার্থি, পল স্টার্লিং, জর্ডান নিল, হ্যারি টেক্টর, লরকান টাকার, ক্রেইগ ইয়ং।

আয়ারল্যান্ড টি-টোয়েন্টি দল:

পল স্টার্লিং (অধিনায়ক), মার্ক অ্যাডায়ার, রস অ্যাডায়ার, বেন ক্যালিটজ, কার্টিস ক্যাম্ফার, গ্যারেথ ডেলানি, জর্জ ডকরেল, ম্যাথিউ হামফ্রিজ, জশ লিটল, ব্যারি ম্যাককার্থি, হ্যারি টেক্টর, টিম টেক্টর, লরকান টাকার, বেন হোয়াইট, ক্রেইগ ইয়ং।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর

১০

টানা বৃষ্টিতে মরিচের বাজারে আগুন

১১

লোহিত সাগরে চলাচলকারী জাহাজে রেডিওতে সতর্কবার্তা দিচ্ছে হুতিরা

১২

আধুনিক মেশিনে বদলে যাচ্ছে রামেক হাসপাতালের ল্যাব সেবা

১৩

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা

১৪

ফেনীতে আ.লীগের কার্যালয় গুঁড়িয়ে দিল প্রশাসন

১৫

মেসিদের নিয়ে অপপ্রচার, কঠোর আইনি ব্যবস্থা নিচ্ছে আর্জেন্টিনা

১৬

দেশে জ্বালানি তেলের সংকট নেই: পেট্রোল পাম্প মালিক সমিতি

১৭

যুক্তরাষ্ট্রের হামলার মধ্যেও ক্ষেপণাস্ত্র উৎপাদন করছে ইরান

১৮

স্বামীর বিরুদ্ধে মিথ্যা মামলায় কারাগারে স্ত্রী

১৯

কালবেলায় সংবাদ প্রকাশ / কমলগঞ্জে সেই ১২০০ কমলা গাছ কাটার ঘটনায় উচ্চতর তদন্ত কমিটি গঠন

২০
X