স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৫, ০৯:২০ পিএম
আপডেট : ১৫ অক্টোবর ২০২৫, ০৯:২৩ পিএম
অনলাইন সংস্করণ

টি-টোয়েন্টি বিশ্বকাপের টিকিট নিশ্চিত করল আরও দুই দেশ

ভারত ও  শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হবে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ। ছবি : সংগৃহীত
ভারত ও  শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হবে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ। ছবি : সংগৃহীত

ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হবে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ। আসন্ন এই বৈশ্বিক আসরের ১৮ ও ১৯তম দল হিসেবে নিজেদের জায়গা নিশ্চিত করেছে ওমান ও নেপাল। টি-টোয়েন্টি বিশ্বকাপের দশম আসর হতে যাচ্ছে এটি। টুর্নামেন্টে ২০টি দল প্রতিদ্বন্দ্বিতা করবে। ইতালি প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য যোগ্যতা অর্জন করেছে, যা আইসিসির একটি বড় টুর্নামেন্টে তাদের অভিষেক হবে।

সংযুক্ত আরব আমিরাত ৭৭ রানে হারিয়ে দিয়েছে সামোয়াকে। সামোয়ার বিপক্ষে সংযুক্ত আরব আমিরাতের জয়ের পর এবং বৃহস্পতিবার জাপানের বিপক্ষে আরব আমিরাতের পরবর্তী ম্যাচ নির্ধারিত থাকায় সুপার সিক্স পর্বে নিজেদের মধ্যকার ম্যাচের আগেই ওমান ও নেপাল তাদের শীর্ষ তিনে থাকার বিষয়টি নিশ্চিত করেছে।

কোয়ালিফায়ারে আসা দলগুলোর মধ্যে অন্যতম ফেভারিট ছিল ওমান। গত বছর যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেওয়ার পর এবারও তারা বাছাইপর্বে হট ফেভারিট হিসেবে মাঠে নামে। ৬টি দলের মধ্যে ৩টি দল আগামী ফেব্রুয়ারি-মার্চে বিশ্বকাপে সরাসরি খেলার যোগ্যতা অর্জন করবে। এর আগে, ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপেও নেপাল এবং ওমান প্রথম রাউন্ডে খেলেছিল।

২০১৬ এবং ২০২৪ সালের পর তৃতীয়বারের মতো সীমিত ওভারের বিশ্বকাপে অংশ নিতে যাচ্ছে ওমান। নেপালও তেমনি ২০১৪ এবং ২০২৪ সালের পর আরেকটি বিশ্বকাপে খেলতে যাচ্ছে। গ্রুপে চার পয়েন্ট নিয়ে তিন নম্বরে থাকা সংযুক্ত আরব আমিরাতের বিশ্বকাপে খেলা না খেলা নির্ভর করছে জাপানের হাতে। তাদের হাতে দুটি ম্যাচ বাকি আছে। যদি জাপান তাদের পরবর্তী দুই ম্যাচেই জিততে পারে তাহলে তারা সংযুক্ত আরব আমিরাতকে ছাড়িয়ে বিশ্বকাপের টিকিট কাটবে। এখন দেখার বিষয় প্রথমবারের মতো বিশ্বকাপে জায়গা করে নিতে পারে কিনা জাপান।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাবনায় ১৫ লাখ টাকার নিষিদ্ধ জাল জব্দ

ম্যানেজার পদে চাকরি, বয়স ৫০ হলেও করা যাবে আবেদন

এগারো দলীয় জোট / জুলাই গণহত্যার দ্রুত সুষ্ঠু বিচার দাবিতে চিফ প্রসিকিউটরকে স্মারকলিপি

দুই ধারাবাহিকে ব্যস্ত শিরতাজ জাহান জেবিন

ব্যক্তিগত ভিডিও ফাঁস হলে যে ৮ কাজ করবেন

বিয়ের প্রতিশ্রুতিতে ধর্ষণ, চট্টগ্রাম এনসিপির শীর্ষ নেতা গ্রেপ্তার

বিশ্বের দ্বিতীয় শীতলতম রাজধানীতে রেকর্ড তাপপ্রবাহ

লিমায় আগুনে একই পরিবারের ১৭ জনের মধ্যে নয়জনের মৃত্যু 

সালমান ‘সময়ে’ পেশাদার নন: কাজল

সুনামগঞ্জে ১০৩ মিলিমিটার বৃষ্টিপাত, বিপৎসীমার নিচে সুরমা-যাদুকাটা

১০

এমপি নজরুলের আরেক ভিডিওতে কে এই নারী?

১১

দুই জুলাই শহীদ পরিবারের সদস্যকে অফিস সহায়ক নিয়োগ দেবেন প্রতিমন্ত্রী ফরহাদ

১২

ইকনকে আর্থিক সহায়তা দিলেন বাগেরহাট জেলা প্রশাসক

১৩

সৌদি আরবের দুটি তেলবাহী ট্যাংকারে হামলা

১৪

প্রাইভেটকার চালকের ঘুষিতে অটোচালকের মৃত্যু

১৫

ট্রেনে ছোড়া পাথরে ভেঙেছে চোখের নিচের হাড়, দৃষ্টিশক্তি ফেরার ‘সম্ভাবনা নেই’

১৬

দুদকের মামলায় সাবেক ইউপি চেয়ারম্যানের স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড

১৭

স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা আতিকুরকে ছুরিকাঘাতে হত্যা

১৮

পড়ে ছিল বিচ্ছিন্ন মাথা, মাটি খুঁড়ে মিলল মরদেহ

১৯

যন্তর মন্তরে বিক্ষোভ: শিক্ষার্থীদের যে বার্তা দিলেন মোদি

২০
X