সোমবার, ০৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৭ অক্টোবর ২০২৫, ০৯:২৪ এএম
অনলাইন সংস্করণ

চাকরি ছাড়লেন টাইগারদের ফিটনেস ট্রেনার

রিশাদ-সৌম্যদের সঙ্গে কেলি। ছবি: সংগৃহীত
রিশাদ-সৌম্যদের সঙ্গে কেলি। ছবি: সংগৃহীত

হুট করেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) চাকরি ছেড়ে দিয়েছেন টাইগারদের ফিটনেস ট্রেনার নাথান কেলি। ইতোমধ্যেই নিজের এই সিদ্ধান্তের কথা বিসিবিকে জানিয়ে দিয়েছেন তিনি। গত বছরের এপ্রিলে দুই বছরের চুক্তিতে বিসিবির চাকরিতে যোগ দেন তিনি। তবে মেয়াদ শেষ হওয়ার ছয় মাস আগেই দায়িত্ব ছেড়েছেন তিনি।

ঠিক কী কারণে দায়িত্ব ছেড়েছেন সেটিও জানিয়েছেন তিনি। বিসিবিতে কেলি জানান, পরিবারকে আরও বেশি সময় দিতেই চাকরি ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। জানা গেছে, অস্ট্রেলিয়ায় নবজাতক সন্তান ও স্ত্রীর পাশে থাকতেই চাকরি ছাড়ার সিদ্ধান্ত নেন তিনি। আপাতত পরিবারকে সময় দেওয়াই তার মূল প্রাধান্য।

গত মাসে এশিয়া কাপ চলাকালে সন্তান জন্মের সময় স্ত্রীর পাশে থাকার জন্য ছুটি নিয়েছিলেন কেলি। এরপর আর জাতীয় দলের সঙ্গে যোগ দেননি তিনি। তার অনুপস্থিতিতে সংযুক্ত আরব আমিরাতে আফগানিস্তান সিরিজ এবং দেশে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজে ফিটনেস ট্রেনার হিসেবে দায়িত্ব পালন করেন ইফতেখার রহমান।

বাংলাদেশে আসার আগে কেলি কাজ করেছেন অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস দলে এবং একটি রাগবি দলের ফিটনেস ট্রেনার হিসেবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভূমিকম্পের সময় যে দোয়া পড়বেন

বাসচালককে মারধর ও ছাত্রদল কর্মীকে কোপানোর অভিযোগ  

দেশের যেসব জেলায় ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

খেলতে গিয়ে প্রাণ গেল দুই শিশুর

চা শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবিতে ইউএনওর কাছে স্মারকলিপি

আরও বাড়ল ই-ভ্যাট রিটার্ন দাখিলের সময়

লেবাননে হামলা অব্যাহত থাকলে আবারও যুদ্ধে নামব : ইরান

‘বিশ্ব এলপিজি দিবস-২০২৬’ উদযাপন করল ফ্রেশ এলপি গ্যাস

আর্জেন্টিনা যেন মিনি হাসপাতাল!

১০

বিশ্বকাপ এলেই রং বদলান নেইমার

১১

রামিসা হত্যাকাণ্ডের রায়ে ‘আলহামদুলিল্লাহ’ পড়লেন জামায়াত আমির

১২

সাতক্ষীরা পৌর নির্বাচনে নতুন সমীকরণ, আলোচনায় নাসিম ফারুক খান মিঠু

১৩

বিশ্বকাপে সেদিন আবির্ভাব হয়েছিল এক ‘ফুটবল দেবতার’, নাম তার ম্যারাডোনা

১৪

লাশ নিয়ে থানা ঘেরাও, এস আই প্রত্যাহার

১৫

বাজেট ২০২৬-২৭ / মানবসম্পদ উন্নয়নের রূপরেখা চান বিশেষজ্ঞরা

১৬

সেই তিন ভাইয়ের অ্যাকাউন্টে জমা হলো ১২ লাখ টাকা

১৭

চমেকে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা, ইনডোর ও আউটডোর শাটডাউনের হুঁশিয়ারি

১৮

এনসিপির ফল উৎসবে হামলা

১৯

সাড়ে ৯ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে

২০
X