স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৮ জুন ২০২৩, ০৪:১১ পিএম
আপডেট : ১৮ জুন ২০২৩, ০৪:১২ পিএম
অনলাইন সংস্করণ

টাইগারদের বিপক্ষে ওয়ানডে সিরিজে নবী-রশিদ

রশিদ খান (বামে) ও মোহাম্মাদ নবী।  ছবি: সংগৃহীত
রশিদ খান (বামে) ও মোহাম্মাদ নবী। ছবি: সংগৃহীত

বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য ১৯ সদস্যের দল ঘোষণা করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড। টেস্ট স্কোয়াডে না থাকলেও ওয়ানডে দলে ডাক পেয়েছেন অভিজ্ঞ অলরাউন্ডার মোহাম্মদ নবী ও তারকা লেগ স্পিনার রশিদ খান।

বাংলাদেশের বিপক্ষে একমাত্র টেস্টে বিশ্রামে ছিলেন এই দুই আফগান ক্রিকেটার। এর আগে পিঠের ইনজুরির কারণে গত মাসে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম দুই ওয়ানডেতে খেলা হয়নি রশিদের। তবে তৃতীয় ওয়ানডেতে ফিরলেও ছিলেন নিষ্প্রভ। ৪ ওভারে ২১ রান দিলেও কোনো উইকেটের দেখা পাননি। লঙ্কানদের বিপক্ষে খেললেও ঢাকা টেস্টের জন্য বিশ্রাম দেওয়া হয়েছিল মোহাম্মাদ নবীকে। তবে ঢাকা টেস্টে বাংলাদেশের সঙ্গে ৫৪৬ রানের বিশাল ব্যবধানে হারের পর এই দুই তারকা ক্রিকেটারকে ডাকা হয়েছে ওয়ানডে সিরিজের জন্য।

ফলে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজের দল থেকে বাদ পড়েছেন তরুণ লেগ স্পিনার নুর আহমেদ ও পেসার ফরিদ আহমেদ। এ ছাড়া আফগান স্কোয়াডে ডাক পেয়েছেন ইজহারুল হক নাভিদ, জিয়া আকবর, শহিদুল্লাহ কামাল, সালিম শফি, ওয়াফদার মোমান্দ ও আহমাদ সিরজাদ।

আগামী ৫, ৮ এবং ১১ জুলাই চট্টগ্রামের জহুর আহমেদ স্টেডিয়ামে বাংলাদেশ-আফগানিস্তানের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ অনুষ্ঠিত হবে।

আফগানিস্তানের ওয়ানডে স্কোয়াড : রহমানউল্লাহ গুরবাজ (উইকেটকিপার), ইব্রাহিম জাদরান, রিয়াজ হাসান, রহমত শাহ, হাশমতউল্লাহ শহীদি (অধিনায়ক), নজিবুল্লাহ জাদরান, মোহাম্মদ নবী, শহীদুল্লাহ কামাল, ইকরাম আলী খিল, রশিদ খান, আজমতউল্লাহ ওমরজাই, মুজিব উর রহমান, ফজল হক ফারুকী, জিয়া আকবর, ইজাহারুল হক নাভিদ, আবদুল রহমান, ওয়াফাদার মোমান্দ, সালিম শাফি ও সিরজাদ আহমেদ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক মারা গেছেন

ঢাকাসহ ১০ অঞ্চলে বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

ট্রাম্পকে সংকট থেকে বের হতে ‘আরও ভালো পথ’ খুঁজতে বলল ইরান

কেমন থাকবে আজকের ঢাকার আবহাওয়া

ঝুঁকি নিয়ে ভাসমান সেতু পারাপার, ভোগান্তিতে ৭ গ্রামের মানুষ

নয়টি বাণিজ্যিক জাহাজের গতিপথ পরিবর্তন করল যুক্তরাষ্ট্র

হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নেওয়ার কোনো আগ্রহ যুক্তরাষ্ট্রের নেই: ট্রাম্প

যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের মধ্যে বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬.৪৭ বিলিয়ন ডলার

কারিগরি শিক্ষা অধিদপ্তরে ১৯৭ পদে নিয়োগ, আবেদন অনলাইনে

১০

মাতামুহুরীতে রাতের আঁধারে জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ

১১

টিভিতে আজ যত খেলা

১২

নাটোরে ডিঙি নৌকা তৈরির ধুম

১৩

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৪

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৫

আগামী ২৪ ঘণ্টায় ৪ বিভাগে ‘অতি ভারী’ বৃষ্টির পূর্বাভাস

১৬

আজকের নামাজের সময়সূচি

১৭

বিচার না পেয়ে সিলেট থেকে পায়ে হেঁটে প্রধানমন্ত্রীর দ্বারে বৃদ্ধ ফুকন মিয়া

১৮

বেড়ায় স্কুল ফিডিংয়ে ভয়াবহ অনিয়মের অভিযোগ

১৯

দখল-লিজে বিলীন চকরিয়া-সুন্দরবন

২০
X