স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৯ নভেম্বর ২০২৫, ১০:৪৭ এএম
অনলাইন সংস্করণ

জাতীয় দলের তারকা ক্রিকেটারকে দলে ভেড়াল চট্টগ্রাম রয়্যালস

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। ছবি : সংগৃহীত
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। ছবি : সংগৃহীত

বিপিএল সামনে রেখে অংশগ্রহণকারী পাঁচ দল এরই মধ্যে শুরু করে দিয়েছে নিজেদের প্রস্তুতি। এবারের বিপিএলে অনেক দলেরই মালিকানার পরিবর্তন হয়েছে। গত আসরে চট্টগ্রাম ফ্র্যাঞ্চাইজির মালিকানায় ছিল এস কিউ স্পোর্টস এন্টারপ্রাইজ লিমিটেড। ক্রিকেটারদের পারিশ্রমিক না দেওয়া, বিসিবির বকেয়া পরিশোধ না করাসহ নানা কারণে আগামী পাঁচ আসরের জন্য মালিকানা পায়নি তারা। তাদের পরিবর্তে পাঁচ বছরের জন্য চট্টগ্রামের মালিকানায় দেখা হয়েছে ট্রায়াঙ্গেল সার্ভিসেস লিমিটেডকে।

মালিকানা পেয়েই দল গোছানোর কাজে নেমে পড়েছে চট্টগ্রাম। গণমাধ্যমের খবর, এরই মধ্যে জাতীয় দলের দুই ক্রিকেটারকে নিজেদের করে নিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। বিপিএলের সবশেষ আসরে রংপুর রাইডার্সের জার্সিতে খেলা শেখ মাহেদীকে দলে ভিড়িয়েছে চট্টগ্রাম। টি-টোয়েন্টি ফরম্যাটে বল হাতে বেশ কার্যকরী তিনি। বিশেষ করে, পাওয়ার প্লে’তে বল করার দুর্দান্ত দক্ষতা রয়েছে তার।

সবশেষ তিন আসরেই রংপুরের জার্সিতে খেলা মাহেদী বিপিএল ক্যারিয়ারে পাঁচ দলের হয়ে খেলেছেন। পাঁচটি ফ্র্যাঞ্চাইজির হয়ে ৮৮ ম্যাচে ৭৩ উইকেট নিয়েছেন। ব্যাট হাতেও কার্যকরী ইনিংস খেলার সামর্থ্য রয়েছে তার। ব্যাট হাতে করেছেন ৯১৫ রান।

মাহেদীর পাশাপাশি স্পিনার তানভীর ইসলামকেও দলে ভিড়িয়েছে চট্টগ্রাম রয়্যালস। জাতীয় দলের ক্যারিয়ার ছোট হলেও ঘরোয়া ক্রিকেটের অন্যতম সফল ক্রিকেটার তিনি। এ ছাড়া গুঞ্জন রয়েছে একাধিক বিদেশি ক্রিকেটারের সঙ্গেও চট্টগ্রামের আলাপ-আলোচনা শেষ পর্যায়ে রয়েছে।

উল্লেখ্য, বিপিএল গভর্নিং কাউন্সিলের সভার পর পাঁচ ফ্র্যাঞ্চাইজির মালিকানা চূড়ান্ত করে বিসিবি। রংপুর রাইডার্সের মালিকানা পেয়েছে বসুন্ধরা গ্রুপের টগি স্পোর্টস। চট্টগ্রাম ফ্র্যাঞ্চাইজির মালিকানা দেওয়া হয়েছে ট্রায়াঙ্গাল সার্ভিসকে। এ ছাড়া নাবিল গ্রুপ রাজশাহী, ক্রিকেট উইথ সামি সিলেট ও চ্যাম্পিয়ন স্পোর্টস (রিমার্ক-হারল্যান) পেয়েছে ঢাকা ফ্র্যাঞ্চাইজির মালিকানা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপজেলা চেয়ারম্যানসহ আ.লীগের ১৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

বিশ্বকাপে পেনাল্টিতে সর্বোচ্চ গোলের তালিকায় মেসি

জাকিরের সেঞ্চুরিতে জিম্বাবুয়েকে উড়িয়ে দিল বাংলাদেশ

গুজব-ভুয়া কনটেন্ট রোধে সাইবার সুরক্ষা আইন সংশোধন হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী

জীবনের গল্প বলতে ওটিটিতে আসছেন মিম

বিশ্বকাপ জিতলে দাড়ি-গোঁফ কাটবেন না ইয়ামাল

এবার রামিসার পাশের বাসা থেকে আরেক শিশু নিখোঁজ

নিজেদের দল নিয়ে আশাবাদ ব্যক্ত করলেন লাউতারো

বন্ধুর বিয়ে থেকে সোজা বিশ্বকাপ স্কোয়াডে

পাঁচ শিক্ষা বোর্ড ও এনসিটিবিতে নতুন চেয়ারম্যান

১০

বিশ্বকাপ থেকে খালি হাতে ফিরবে না কোনো দল

১১

শিশু আইসিইউতে কাজ করছে না অ্যান্টিবায়োটিক, গবেষণায় উদ্বেগ

১২

নাগরিক সেবায় অবহেলা করলে চাকরিচ্যুতিসহ কঠোর ব্যবস্থা : ডিএসসিসি প্রশাসক

১৩

ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে একজনের মৃত্যু

১৪

বিজেপিকে সমর্থন তৃণমূল কংগ্রেসের ২০ এমপির

১৫

ভাসানী জনশক্তি পার্টির সমাবেশ / ভারতীয় নাগরিকদের পুশইন ও সীমান্ত হত্যা বন্ধের দাবি

১৬

আল-জাজিরার বিশ্লেষণ / লেবাননকে কেন্দ্র করে ইরান-ইসরায়েল কি সর্বাত্মক যুদ্ধে জড়াবে?

১৭

বাংলাদেশি ব্যবহারকারীদের জন্য ফ্রি গুগল এআই প্রো নিয়ে এলো টেকনো

১৮

আর্জেন্টিনার বেস ক্যাম্পের শহরে বন্দুক হামলা

১৯

তুরিন আফরোজকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ

২০
X