স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৯ নভেম্বর ২০২৫, ০৩:১০ পিএম
অনলাইন সংস্করণ

শেষ ওভারে ৩০ রান দিয়ে হারল বাংলাদেশ

রানার্সআপ হিসেবেই টুর্নামেন্ট শেষ করতে হয় আকবরের দলকে। ছবি : সংগৃহীত
রানার্সআপ হিসেবেই টুর্নামেন্ট শেষ করতে হয় আকবরের দলকে। ছবি : সংগৃহীত

আবু হায়দার রনির দারুণ বোলিংয়ে জয়ের দোরগোড়ায় ছিল বাংলাদেশ। কিন্তু শেষ ওভারে হতাশ করলেন অধিনায়ক আকবর আলী। তার খরুচে বোলিংয়ে হংকং সিক্সেসের প্লেট ফাইনালে আয়োজকদের কাছে এক উইকেটে হেরে যায় বাংলাদেশ। ফলে রানার্সআপ হিসেবেই টুর্নামেন্ট শেষ করতে হয় আকবরের দলকে।

ম্যাচে আগে ব্যাট করতে নেমে ৬ ওভারে ১২০ রানের সংগ্রহ দাঁড় করায় বাংলাদেশ। ব্যাট হাতে এদিন ঝড় তোলেন অধিনায়ক আকবরর। ১৩ বলে ৫১ রানের টর্নেডো ইনিংস খেলেন তিনি। এছাড়া ৭ বলে ২৭ রানের ক্যামিও খেলেন জিসান আলম। শেষ দিকে বোলারদের তুলোধুনো করে ৮ বলে ২৮ ইনিংস খেলেন আবু হায়দার রনি। ৫ বলে ১০ রান করে টিকে ছিলেন তোফায়েল আহমেদ।

১২১ রানের জবাবে ব্যাটিংয়ে নেমে শুরুতেই দুই উইকেট হারায় হংকং। বাবর হায়াত ও আনশি রাঠ রানের খাতাই খুলতে পারেননি। শুরুর চাপ সামলে জুটি গড়েন আইজাজ খান এবং নিজাকাত খান। ১৫ বলে ৫৫ রান করে উঠে যান আইজাজ। নাসরুল্লাহ রানা ব্যাটিংয়ে নামলে তাকে চার রানেই ফেরান রনি। শেষ ওভারে হংকংয়ের দরকার ছিল ত্রিশ রানের। তারপর আবার ব্যাটিংয়ে নামেন আইজাজ। আকবর আলির করা শেষ ওভারে পাঁচ ছক্কায় ৩২ রান নেন তিনি। ২১ বলে চারটি চার ও ১১টি ছক্কায় অপরাজিত ৮৫ রান করেন আইজাজ।

এর আগে, হংকং সিক্সেস টুর্নামেন্টের প্লেট লেগের সেমিফাইনালে সাউথ আফ্রিকাকে ২৫ রানে হারিয়ে ফাইনালে উঠে বাংলাদেশ।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কনটেন্ট ক্রিয়েটর বনি আমিনের ওপর হামলা

‘৩০ শতাংশ না দিলে প্রকল্প নয়’—ঘুড়কা ইউপির প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ

সন্দেহজনক কার্গো জাহাজ জব্দ করল দক্ষিণ কোরিয়া

গাজীপুরে হাজীর মাজার বস্তিতে পুলিশের অভিযান

মালয়েশিয়ায় বাংলাদেশি প্রবাসীর মৃত্যু

ময়মনসিংহে প্রতারক হরিদাস চন্দ্রের বিরুদ্ধে মানববন্ধন

ভিডিও বিতর্কে গাজী নজরুলকে কড়া ভাষায় আক্রমণ জামায়াত এমপি এনামুলের

অভিজ্ঞতা ছাড়াই ১০০ জনকে নিয়োগ দেবে প্রাণ গ্রুপ, আবেদন শেষ ৩১ জুলাই

‘তাদের উচ্ছ্বাস আমার পুরো দিনটাকে আনন্দময় করে তুলল’

ফের পিছিয়ে উত্তর কোরিয়ার কাতারে বাংলাদেশের পাসপোর্ট

১০

৩০০ তরুণ-তরুণীকে চাকরি দেবে বেসরকারি সংস্থা, বেতন ১৮ হাজার

১১

ফ্রান্সে দাবানলে পুড়েছে ৬ হাজার একরের বেশি এলাকা

১২

সাতক্ষীরায় গাজী নজরুলের পদত্যাগের দাবিতে বিক্ষোভ

১৩

প্রধানমন্ত্রীর সঙ্গে টেক্সটাইল মিলস নেতাদের সাক্ষাৎ

১৪

সাতক্ষীরায় চড়া পেঁয়াজ-রসুনের দাম, বিপাকে ক্রেতারা

১৫

আজও বিশ্ববাজারে বাড়ল রুপা, প্লাটিনাম ও প্যালাডিয়ামের দাম

১৬

সড়কের পাশে যুবকের মরদেহ, হত্যার দাবি পরিবারের

১৭

শাহ্ সিমেন্টের টাইটেল স্পন্সরশিপে আসছে আতিফ আসলামের মেইন স্টেজ শো

১৮

পুরোনো ফোন কেনার সময় যে ১০ বিষয়ে অবশ্যই খেয়াল রাখা উচিত

১৯

ইরানের হাতে হরমুজ গেলে বিশ্বজুড়ে ঝুঁকি তৈরি হবে: রুবিও

২০
X