স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২৫, ০২:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

ভারতের অধিনায়ক হিসেবে কার্তিকের নাম ঘোষণা!

দিনেশ কার্তিক। ‍ছবি : সংগৃহীত
দিনেশ কার্তিক। ‍ছবি : সংগৃহীত

গত বছর আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন দিনেশ কার্তিক। ভারতের এই সাবেক ক্রিকেটারকে আবারও ভারতীয় দলের দায়িত্ব দেওয়া হলো। তবে মূল জাতীয় দল নয়; হংকং সিক্সেস টুর্নামেন্টের জন্য ভারতীয় দলের অধিনায়ক করা হয়েছে তাকে।

কার্তিকের অধিনায়ক হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে হংকং ক্রিকেট বোর্ড। এক বিবৃতিতে তারা বলে, ‘হংকং সিক্সেস টুর্নামেন্টে ভারতীয় দলের অধিনায়ক হিসেবে কার্তিকের নাম ঘোষণা করতে পেরে আমরা গর্বিত। দীর্ঘ আন্তর্জাতিক অভিজ্ঞতা, অধিনায়কের গুণ ও বিধ্বংসী ব্যাটিংয়ের মাধ্যমে এই টুর্নামেন্টের মান অনেক বাড়াবে কার্তিক।’

ভারতীয় দলের অধিনায়ক হতে গর্বিত কার্তিকও। তিনি বলেন, ‘হংকং সিক্সেস টুর্নামেন্টে ভারতীয় দলের অধিনায়ক হওয়া গর্বের। এই টুর্নামেন্টের মান যথেষ্ট ভালো। আমাদের দলে দুর্দান্ত কিছু ক্রিকেটার রয়েছে। তাদের নেতৃত্ব দেওয়া আমার কাছে আনন্দের। আশা করছি, একটা দল হিসেবে আমরা ভালো খেলব। দর্শকদেরও আনন্দ দিতে পারব।’

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর আইপিএল থেকেও অবসর নিয়েছেন কার্তিক। আইপিএলে রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ব্যাটিং কোচের দায়িত্বে রয়েছেন তিনি। চলতি বছর পার্ল রয়্যালসের হয়ে দক্ষিণ আফ্রিকা টি-টোয়েন্টি লিগেও খেলেছেন সাবেক এই ভারতীয় ক্রিকেটার।

হংকং সিক্সেস টুর্নামেন্টে নিজের দলে রবিচন্দ্রন অশ্বিনকে পাবেন কার্তিক। গতবার প্রথম রাউন্ড থেকেই বাদ পড়েছিল ভারত। একটি ম্যাচও জিততে পারেনি। তবে এবার ভালো কিছু করার লক্ষ্য ভারতের।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপজেলা চেয়ারম্যানসহ আ.লীগের ১৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

বিশ্বকাপে পেনাল্টিতে সর্বোচ্চ গোলের তালিকায় মেসি

জাকিরের সেঞ্চুরিতে জিম্বাবুয়েকে উড়িয়ে দিল বাংলাদেশ

গুজব-ভুয়া কনটেন্ট রোধে সাইবার সুরক্ষা আইন সংশোধন হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী

জীবনের গল্প বলতে ওটিটিতে আসছেন মিম

বিশ্বকাপ জিতলে দাড়ি-গোঁফ কাটবেন না ইয়ামাল

এবার রামিসার পাশের বাসা থেকে আরেক শিশু নিখোঁজ

নিজেদের দল নিয়ে আশাবাদ ব্যক্ত করলেন লাউতারো

বন্ধুর বিয়ে থেকে সোজা বিশ্বকাপ স্কোয়াডে

পাঁচ শিক্ষা বোর্ড ও এনসিটিবিতে নতুন চেয়ারম্যান

১০

বিশ্বকাপ থেকে খালি হাতে ফিরবে না কোনো দল

১১

শিশু আইসিইউতে কাজ করছে না অ্যান্টিবায়োটিক, গবেষণায় উদ্বেগ

১২

নাগরিক সেবায় অবহেলা করলে চাকরিচ্যুতিসহ কঠোর ব্যবস্থা : ডিএসসিসি প্রশাসক

১৩

ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে একজনের মৃত্যু

১৪

বিজেপিকে সমর্থন তৃণমূল কংগ্রেসের ২০ এমপির

১৫

ভাসানী জনশক্তি পার্টির সমাবেশ / ভারতীয় নাগরিকদের পুশইন ও সীমান্ত হত্যা বন্ধের দাবি

১৬

আল-জাজিরার বিশ্লেষণ / লেবাননকে কেন্দ্র করে ইরান-ইসরায়েল কি সর্বাত্মক যুদ্ধে জড়াবে?

১৭

বাংলাদেশি ব্যবহারকারীদের জন্য ফ্রি গুগল এআই প্রো নিয়ে এলো টেকনো

১৮

আর্জেন্টিনার বেস ক্যাম্পের শহরে বন্দুক হামলা

১৯

তুরিন আফরোজকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ

২০
X