স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১১ নভেম্বর ২০২৫, ০৫:০৪ পিএম
অনলাইন সংস্করণ

শেষ সেশনে স্বস্তি বাংলাদেশের, আয়ারল্যান্ড ২৭০/৮

বাংলাদেশ দল। ছবি : সংগৃহীত
বাংলাদেশ দল। ছবি : সংগৃহীত

দিনের শেষ বলে জর্দান নেইলকে প্যাভিলিয়নে ফেরান তাইজুল ইসলাম। প্রথম দিনেই সফরকারী আয়ারল্যান্ডকে অলআউট করার সুযোগ থাকলেও সেটি করতে পারেনি টাইগাররা। মঙ্গলবার (১১ নভেম্বর) নির্ধারিত ৯০ ওভারের খেলা শেষে আইরিশদের সংগ্রহ ৮ উইকেটে ২৭০ রান।

আয়ারল্যান্ডের পক্ষে প্রথম দিনে সর্বোচ্চ ৬০ রান করেন পল স্টার্লিং আর কারমাইকেলের ব্যাট থেকে আসে ৫৯ রান। বাংলাদেশের পক্ষে মিরাজ ৩টি ও মুরাদ দুই উইকেট নেন।

সকালে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন আয়ারল্যান্ড অধিনায়ক অ্যান্ডি বালবির্নি। ব্যাট করতে নেমেই নিজের উইকেট হারান তিনি। ইনিংসের একেবারে প্রথম ওভারেই ব্রেক থ্রু এনে দিলেন পেসার হাসান মাহমুদ। প্রথম ওভারের চতুর্থ বলে তার বলে লেগ বিফোর হয়ে গেলেন আয়ারল্যান্ড অধিনায়ক অ্যান্ডি বালবিরনি। ৪ বল খেলে কোনো রান না করেই আউট হন তিনি।

প্রথম সেশনের বাকি অংশে আর আয়ারল্যান্ডকে কোনো বিপদে ফেলতে পারেনি বাংলাদেশ। এরই মধ্যে হাফসেঞ্চুরি করে ফেলেন অভিজ্ঞ পল স্টার্লিং। শেষ পর্যন্ত ২৬ ওভারে ১ উইকেটে ৯৪ রান নিয়ে মধ্যাহ্ন বিরতিতে যায় আয়ারল্যান্ড।

বিরতির পরের ওভারেই পল স্টার্লিংকে তুলে নেন নাহিদ রানা। ৬০ রান করে দ্বিতীয় স্লিপে সাদমান ইসলামকে ক্যাচ দিয়ে ফেরেন স্টার্লিং। পরের ওভারে আরও এক উইকেট। মিরাজের শিকার হন হ্যারি টেক্টর। অন্যপ্রান্তে দারুণ খেলছিলেন অভিষিক্ত কারমাইকেল। হাফসেঞ্চুরিও পূরণ করেন টেস্ট মেজাজে। শেষ পর্যন্ত তার উইকেটটিও নেন মিরাজ। টাইগার অফস্পিনারের ঘূর্ণিতে স্লিপে নাজমুল হোসেন শান্তর ক্যাচ হন কারমাইকেল, করেন ৫৯ রান।

হাফসেঞ্চুরির পথে ছিলেন কার্টিস ক্যাম্ফারও (৪৪)। প্রথম স্লিপে শান্ত নেন দারুণ এক ক্যাচ। অভিষেকে উইকেটের দেখা পান হাসান মুরাদ। তার ঘূর্ণিতে স্টাম্পিংয়ের ফাঁদে পড়ে ফিফটি মিস করেন আরেক সেট ব্যাটার লরকান টাকারও (৪১)। এরপর মিরাজকে এগিয়ে খেলতে গিয়ে বলের লাইন মিস করে স্টাম্পিং হন অ্যান্ডি ম্যাকব্রিন (৫)। ২২২ রানে ৭ উইকেট হারায় আইরিশরা।

একপর্যায়ে মনে হচ্ছিল ৭ উইকেট হারিয়েই দিন শেষ করতে যাচ্ছে আয়ারল্যান্ড। আর তাইজুল ইসলাম থাকছেন উইকেশূন্য। কিন্তু দিনের শেষ বলে নেইলকে এলবিডব্লু করে বাংলাদেশকে অষ্টম উইকেট এনে দিয়ে উইকেটশিকারে নাম লিখিয়েছেন তাইজুল।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাউথইস্ট ইউনিভার্সিটিতে ওয়ার্ল্ড পোয়েট্রি ডে ২০২৬ উদযাপন

টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের সূচি ঘোষণা, বড় সুযোগ টাইগারদের সামনে

ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলার নতুন কমিটি ঘোষণা

শুরুর আগেই শেষ মুস্তাফিজের দ্য হানড্রেড

ফেসবুকে তথ্যমন্ত্রীর নামে ভুয়া অ্যাকাউন্ট-পেজ, সতর্ক থাকার আহ্বান

প্রধানমন্ত্রীকে ব্রিকস সম্মেলনে আমন্ত্রণ জানিয়েছেন নরেন্দ্র মোদি

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল যুবদল নেতার

সালমান শাহ হত্যার তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

৫ কোটি টাকার সড়ক কাজে ধীরগতি, যানজটে নাকাল মানুষ

মহাসড়কে ডাকাতি প্রতিরোধ ও যানজট নিরসন হাইওয়ে পুলিশের অগ্রাধিকার

১০

প্রিমিয়াম স্বাদের নতুন দুই আইসক্রিম বাজারে আনল পোলার

১১

৫০তম বিসিএস / লিখিত পরীক্ষার ছয় হাজার ১৬৫ জন উত্তীর্ণ

১২

বিশ্ববাজারে স্বর্ণের সঙ্গে কমেছে রুপা, প্লাটিনাম ও প্যালাডিয়ামের দাম

১৩

বিশ্বকাপ শেষ, ইউরো-কোপা আমেরিকা কবে কখন?

১৪

ভারত সরকারের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করল ককরোচ জনতা পার্টি

১৫

কমনওয়েলথ গেমস উপলক্ষে ‘গ্লাসগো’ এখন উৎসবের নগরী

১৬

পদ্মা ব্যাংকের ১৪১ পর্ষদ সভা অনুষ্ঠিত

১৭

গিফটি ফার্মা কাপ ২০২৬ / এক মঞ্চে দেশের ১২টি শীর্ষস্থানীয় ওষুধ কোম্পানি 

১৮

‘গ্রামে চিকিৎসার অভাবে আর কোনো প্রাণ ঝরবে না’

১৯

রাস্তার ইট চুরির মামলায় কারাগারে ৪ জন

২০
X