স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১১ নভেম্বর ২০২৫, ০৪:২৩ পিএম
অনলাইন সংস্করণ

বিপিএলে দেখা যেতে পারে ওয়েলালাগে-উসমান খানকে

রাজশাহীর হয়ে বিপিএল খেলতে পারেন ওয়েলালাগে। ছবি : সংগৃহীত
রাজশাহীর হয়ে বিপিএল খেলতে পারেন ওয়েলালাগে। ছবি : সংগৃহীত

বিপিএলের আগামী আসরকে সামনে রেখে অংশগ্রহণকারী পাঁচ দল ব্যস্ত সময় পার করছে দল গোছাতে। ইতোমধ্যে অনেক দলই দেশি-বিদেশি তারকা ক্রিকেটারদের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে দলে ভেড়াতে। শ্রীলঙ্কা প্রিমিয়ার লিগ (এলপিএল) এবার না হওয়ায় তারকা লঙ্কান ক্রিকেটারদের বিপিএলে দেখা যাওয়ার সম্ভাবনা খুব বেশি।

শ্রীলঙ্কার সীমিত ওভারের দলের নিয়মিত মুখ দুনিথ ওয়েলালাগে। তাকে দলে ভেড়াতে চেষ্টা চালিয়ে যাচ্ছে রাজশাহী ওয়ারিয়র্স। লঙ্কান এই ক্রিকেটারের সঙ্গে ইতিবাচক আলোচনা হয়েছে দলটির। শেষ পর্যন্ত সবকিছু ঠিক থাকলে বিপিএলে দেখা যেতে পারে ওয়েলালাগেকে।

অন্যদিকে, বিপিএলের সর্বশেষ আসরে চিটাগং কিংসের হয়ে খেলা উসমান খানকে এবারের আসরে দেখা যেতে পারে নতুন এক দলে। জানা গেছে পাক এই ক্রিকেটারকে দলে ভেড়াতে আগ্রহী ঢাকা ক্যাপিটালস। ইতোমধ্যে বেশ ইতিবাচক সাড়াও মিলেছে। ফলে, ঢাকার জার্সিতে আগামী বিপিএলে উসমানকে দেখা যেতে পারে।

এবারের আসরে থাকছে একটি বড় চমক— ড্রাফট নয়, বহু বছর পর আবার ফিরছে পুরোনো ‘অকশন’ পদ্ধতি। অর্থাৎ, দলগুলো এবার নিজের পছন্দের খেলোয়াড়কে সরাসরি বিড করে দলে ভেড়াতে পারবে। এর ফলে উত্তেজনা যেমন বাড়বে, তেমনি কৌশল ও পরিকল্পনার লড়াইটাও হবে আরও তীব্র।

বিপিএলের গভর্নিং কাউন্সিল সূত্রে জানা গেছে, আন্তর্জাতিক মান বজায় রাখতে বিদেশ থেকে অভিজ্ঞ অকশন বিশেষজ্ঞদের আনার চেষ্টা করছে বিসিবি। যেহেতু ওইদিন বাংলাদেশ দলের টেস্ট ম্যাচ রয়েছে, তাই বিপিএল নিলাম শুরু হবে বিকাল তিনটা থেকে।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেলিসিমো রোটনডো নিয়ে বিভ্রান্তি দূর করতে কাজী ফুডের ব্যাখ্যা

‘মনে করো তুমি স্বপ্ন দেখতেছ’ বলে শিক্ষার্থীকে বলাৎকার মাদ্রাসা শিক্ষকের 

সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তিতে ট্রাম্পের অনুমোদন

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

জ্বালানি তেল সংকটের গুজবে রাজশাহীর ফিলিং স্টেশনগুলোতে ভিড়

প্রকৃতির অপরূপ সৃষ্টি বাদামি রঙের ডানার প্রজাপতি ‘খৈরি’ 

সাত লাখ কৃষকের ৬০৫ কোটি টাকা ঋণ মওকুফ

সুষম খাদ্যাভ্যাস ও জাঙ্ক ফুড পরিহার শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে অপরিহার্য

ইরানকে রাশিয়া ও চীন বিভিন্নভাবে সহায়তা করছে, দাবি পিট হেগসেথের

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে ১৮৫ পদে নিয়োগ, আবেদন শুরু আজ

১০

টিভিতে আজকের যত খেলা

১১

মিনিবাস-ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

১২

চায়ের গ্লাসে ইস্তাম্বুলের গল্প: প্রতিটি চুমুকে মিশে আছে অটোমান ঐতিহ্য

১৩

স্বর্ণের আজকের বাজারদর

১৪

জর্ডানে হামলায় নিখোঁজ মার্কিন সেনা নিহত বলে ধারণা পেন্টাগনের

১৫

ইতিহাসের এই দিনে স্মরণীয় ঘটনা

১৬

২২ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১৭

মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নেতা হয়ে উঠতে পারেন জোসেফ আউন: ট্রাম্প

১৮

এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না: ইসি সচিব

১৯

ইরানে টানা ১১তম রাতে হামলা করল যুক্তরাষ্ট্র

২০
X