স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৫, ১২:৩১ পিএম
অনলাইন সংস্করণ

হাসপাতালে ভারতের অধিনায়ক, মিলল দুঃসংবাদ

অধিনায়ক শুভমান গিলের ঘাড়ে চোট লাগে। ছবি : সংগৃহীত
অধিনায়ক শুভমান গিলের ঘাড়ে চোট লাগে। ছবি : সংগৃহীত

শঙ্কা ছিল, সেটিই সত্য হলো। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ইডেন টেস্টে আর খেলবেন না শুভমান গিল। রোববার (১৬ নভেম্বর) ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) জানিয়েছে, চলমান এই টেস্টে আর খেলার সুযোগ নেই গিলের।

বিসিসিআই বিবৃতি দিয়ে জানিয়েছে, ‘কলকাতায় দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চলতি টেস্টের দ্বিতীয় দিনে অধিনায়ক শুভমান গিলের ঘাড়ে চোট লাগে। দিনের খেলা শেষ হওয়ার পর তাকে পরীক্ষার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তিনি হাসপাতালে পর্যবেক্ষণে রয়েছেন। তিনি আর এই টেস্টে খেলতে পারবেন না। বিসিসিআইয়ের মেডিকেল টিম তাকে পর্যবেক্ষণে রেখেছে।’

ঘাড় এবং মেরুদণ্ডের সমস্যায় শনিবার হাসপাতালে ভর্তি করানো হয় শুভমানকে। দ্বিতীয় দিনের খেলা শেষে অ্যাম্বুল্যান্সে করে মাঠ থেকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। দক্ষিণ কলকাতার উডল্যান্ডস হাসপাতালে ভর্তি করানো হয় তাকে। শনিবার ঘুম থেকে ওঠার পরেই শুভমান ঘাড়ে ব্যথা অনুভব করেন। তার জন্য ব্যথা কমানোর ওষুধ খান। তাতেও লাভ হয়নি। ব্যাট করতে নামার আগেও ওষুধ খেয়েছিলেন। নিজের তৃতীয় বলে সাইমন হারমারকে স্লগ সুইপ মারতে গিয়ে ঘাড়ে আবার ব্যথা শুরু হয় শুভমানরে। সঙ্গে সঙ্গে মাঠে আসেন ফিজিও। পরীক্ষা করার পর শুভমানকে মাঠের বাইরে নিয়ে যাওয়া হয়।

হাসপাতালে ভর্তি করানোর পর এমআরআই হয় ভারত অধিনায়কের। সেখানেও ঘাড় শক্ত হয়ে যাওয়ার প্রমাণ পাওয়া যায়। এক বছর আগে এমনই একটি চোট পেয়েছিলেন তিনি। তখনও এমআরআই করানো হয়েছিল। তখনকার এবং এখনকার এমআরআই-এর ফলাফলের মধ্যে মিল রয়েছে। শুভমানের পরবর্তী চিকিৎসার ব্যাপারে সিদ্ধান্ত নেবেন বিসিসিআইয়ের বিশেষজ্ঞ চিকিৎসকেরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হামে শিশু মৃত্যু / ড. ইউনূসসহ পাঁচজনের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ

ইরান-ইসরায়েল সংঘাত পুনরায় শুরু হওয়ায় উদ্বেগ প্রকাশ কানাডার

ভুট্টার দাম না পাওয়ায় দুশ্চিন্তায় চাষিরা

মবতন্ত্র রাজনীতিতে আবারও মাথাচাড়া দিয়ে উঠছে: যুবদল সভাপতি

পরীক্ষার কেন্দ্র পরিবর্তনের দাবিতে সড়ক অবরোধ

বন্ধুদের ঈদে জমানো টাকায় আর্জেন্টিনার পতাকায় সেজেছে গোটা লঞ্চঘাট

যেসব জেলায় ৬০ কিমি বেগে বজ্রবৃষ্টির শঙ্কা

অবশেষে পঞ্চগড় সীমান্ত থেকে ১০ জনকে ফেরত নিলো বিএসএফ

ময়মনসিংহে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

১১ জেলার সীমান্তে বিজিবির সঙ্গে আনসার মোতায়েন

১০

দেশের বাজারে কত দামে স্বর্ণ ও রুপা বিক্রি হচ্ছে

১১

ইরানের সঙ্গে পরমাণু চুক্তি খুব কাছে : ট্রাম্প

১২

দুই ভূমি অফিসে হঠাৎ হাজির প্রতিমন্ত্রী, দেখতে পেলেন নানা অনিয়ম

১৩

৪৮ ঘণ্টা পর শূন্যরেখা থেকে ১১ জনকে সরিয়ে নিলো বিএসএফ

১৪

বড় ভাইকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল ছোট ভাইয়ের

১৫

জাবিতে নতুন দুই উপ-উপাচার্যের যোগদান

১৬

হামে শিশু মৃত্যু / ড. ইউনূসসহ পাঁচজনের বিরুদ্ধে মামলার আবেদন

১৭

বিশ্ব খাদ্য নিরাপত্তা দিবস পালন করল বাংলাদেশ ইউনিভার্সিটি অব হেলথ সায়েন্সেস

১৮

হোটেলে সাবেক ইউপি সদস্যের মরদেহ, সেই নারী পুলিশ হেফাজতে

১৯

আরেক দফায় ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান

২০
X