স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৫, ১১:৪৮ এএম
অনলাইন সংস্করণ

অনিয়মের প্রমাণ না পেয়ে যা জানাল বিসিবি

বাংলাদেশ ক্রিকেট বোর্ড। গ্রাফিক্স: কালবেলা
বাংলাদেশ ক্রিকেট বোর্ড। গ্রাফিক্স: কালবেলা

টাইগ্রেস পেসার জাহানারা আলমের করা যৌন অভিযোগের পর তোলপাড় শুরু হয় দেশের ক্রিকেটাঙ্গনে। নানা ইস্যুতে একের পর এক মুখ খুলতে থাকেন সাবেক ক্রিকেটাররা। নারী অনূর্ধ্ব-১৯ দল নির্বাচনে অনিয়ম নিয়েও ছিল অভিযোগ। তবে দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা বিসিবি জানিয়েছে, দল নির্বাচনে অনিয়মের অভিযোগের প্রমাণ মেলেনি।

শনিবার (১৫ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানায়, সেখানে তারা কোনো অনিয়ম পায়নি। অনূর্ধ্ব-১৯ দল নির্বাচনে অনিয়ম নিয়ে অভিযোগের ভিত্তিতে তদন্তের জন্য বিসিবিকে চিঠি দেয় জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। ওই সময়ে চিঠি পেলেও বিসিবি নির্বাচন নিয়ে ব্যস্ত ছিল কর্মকর্তারা। যার কারণে সেই চিঠির জবাব তখন দেওয়া হয়নি।

বিবৃতিতে বিসিবি জানিয়েছে, নতুন বোর্ড গঠনের পর অভিযোগ পর্যালোচনা করে তারা কোনো অনিয়ম পায়নি। সংশ্লিষ্ট ডকুমেন্ট পর্যালোচনা করেছে বিসিবি। যেখানে অনূর্ধ্ব-১৯ দল নির্বাচনে অনিয়মের প্রমাণ মেলেনি।

বিসিবি আরও জানায়, রিয়া আক্তার শিখা এনএসসি নির্বাহী পরিচালকের কাছে দেওয়া অভিযোগের বিষয়গুলো সাবেক অধিনায়ক জাহানারা আলমের এক সাক্ষাৎকারে উত্থাপিত অভিযোগসমূহ পর্যালোচনার জন্য গঠিত পাঁচ সদস্যের অনুসন্ধান কমিটির সামনে উপস্থাপনের প্রক্রিয়ায় রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতীয় নাগরিকদের পুশইনের চেষ্টা / সীমান্তে উত্তেজনা, শক্ত অবস্থানে বিজিবি 

আজ রাতে তেহরান পুড়বে : বেন-গাভির

ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, ইসরায়েলজুড়ে রেড অ্যালার্ট জারি

ভূমিকম্পের সময় যে দোয়া পড়বেন

বাসচালককে মারধর ও ছাত্রদল কর্মীকে কোপানোর অভিযোগ  

দেশের যেসব জেলায় ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

খেলতে গিয়ে প্রাণ গেল দুই শিশুর

চা শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবিতে ইউএনওর কাছে স্মারকলিপি

আরও বাড়ল ই-ভ্যাট রিটার্ন দাখিলের সময়

১০

লেবাননে হামলা অব্যাহত থাকলে আবারও যুদ্ধে নামব : ইরান

১১

‘বিশ্ব এলপিজি দিবস-২০২৬’ উদযাপন করল ফ্রেশ এলপি গ্যাস

১২

আর্জেন্টিনা যেন মিনি হাসপাতাল!

১৩

বিশ্বকাপ এলেই রং বদলান নেইমার

১৪

রামিসা হত্যাকাণ্ডের রায়ে ‘আলহামদুলিল্লাহ’ পড়লেন জামায়াত আমির

১৫

সাতক্ষীরা পৌর নির্বাচনে নতুন সমীকরণ, আলোচনায় নাসিম ফারুক খান মিঠু

১৬

বিশ্বকাপে সেদিন আবির্ভাব হয়েছিল এক ‘ফুটবল দেবতার’, নাম তার ম্যারাডোনা

১৭

লাশ নিয়ে থানা ঘেরাও, এস আই প্রত্যাহার

১৮

বাজেট ২০২৬-২৭ / মানবসম্পদ উন্নয়নের রূপরেখা চান বিশেষজ্ঞরা

১৯

সেই তিন ভাইয়ের অ্যাকাউন্টে জমা হলো ১২ লাখ টাকা

২০
X