কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২২ নভেম্বর ২০২৫, ০৪:৪৮ পিএম
আপডেট : ২২ নভেম্বর ২০২৫, ০৭:১৮ পিএম
অনলাইন সংস্করণ

গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে কোয়ার্টার ফাইনালে অদম্য কালবেলা

বাংলাদেশ প্রতিদিনকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে কালবেলা। ছবি : কালবেলা
বাংলাদেশ প্রতিদিনকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে কালবেলা। ছবি : কালবেলা

গ্রুপ পর্বের শেষ ম্যাচে বিশাল ব্যবধানে হারিয়ে জয় পেয়েছে অদম্য কালবেলা। ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) আয়োজিত ফরচুন বরিশাল-ডিআরইউ মিডিয়া ক্রিকেট আসরের টানা তিন ম্যাচ জিতে টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে কালবেলা।

শনিবার (২২ নভেম্বর) রাজধানীর মাওলানা ভাসানী হকি স্টেডিয়ামে এ ম্যাচ অনুষ্ঠিত হয়। ম্যাচটিতে বাংলাদেশ প্রতিদিনকে ৯ বল হাতে রেখে ৬ উইকেটের বিশাল ব্যবধানে হারায় কালবেলা।

৬ ওভারের ম্যাচটিতে টস জিতে প্রথমে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ প্রতিদিন। কালবেলার নিয়ন্ত্রিত বোলিংয়ে প্রথম থেকেই চাপে পড়ে বাংলাদেশ প্রতিদিনের ব্যাটসম্যানরা। নির্ধারিত ৬ ওভারে তারা সংগ্রহ করে মাত্র ৭০ রান। বাংলাদেশ প্রতিদিনের হয়ে সর্বোচ্চ ২৬ রান করেন শামিম আহমেদ। কালবেলার ইউসুফ আরেফিন ও নুর মোহম্মদ একটি করে উইকেট নেন।

৭১ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে প্রথমে কিছুটা ধীর গতিতে রান তোলে কালবেলার ওপেনার আলী ইব্রাহিম ও এনায়েত শাওন। প্রথমে ধীর গতিতে শুরু করলেও দুই ওভার পরেই বাংলাদেশ প্রতিদিনের বোলারদের ওপর চড়াও হন কালবেলার দুই ব্যাটার। ১২ রান করে স্বেচ্ছায় অবসরে যান আলী ইব্রাহিম। অপর পাশে ১৪ বলের ৪০ রানের ক্যামিও ইনিংস খেলেন এনায়েত শাওন।

আলী ইব্রাহিম এবং এনায়েত শাওনের ব্যাটিংয়ে ৪ ওভার শেষে কালবেলার স্কোর দাঁড়ায় ৫২ রান। বাকি দুই ওভারে কালবেলার দরকার ছিল ১৯ রান। আলী ইব্রাহিমের জায়গায় ব্যাটিংয়ে নেমে মাওলানা হকি স্টেডিয়ামে ব্যাটিং ঝড় তোলেন কালবেলার অধিনায়ক শেখ হারুন। পরপর ৪ বলে চারটি ছক্কা হাকিয়ে ২৪ রান তোলেন। লেগ সাইটে শেখ হারুনের বিশাল ছক্কায় ৯ বল বাকি থাকতেই জয় নিশ্চিত করে টিম কালবেলা।

বাংলাদেশ প্রতিদিনকে ৬ উইকেটে জয় পাওয়া কালবেলার হয়ে দুর্দান্ত ইনিংস খেলে ম্যাচ সেরা হন এনায়েত শাওন। এর আগের দুই ম্যাচে ঢাকা মেইলকে ৫ উইকেটে এবং ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইনকিলাবকে ৮ রানে হারিয়ে জয় পায় কালবেলা। এবারের আসরে গ্রুপ পর্বের তিন ম্যাচে টানা জয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে টিম কালবেলা। আগামীকাল কোয়ার্টার ফাইনালে কালবেলার প্রতিপক্ষ আরেক শক্তিশালী দল বাংলাভিশন।

গ্রুপ পর্বের শেষ ম্যাচে কালবেলার ক্রিকেট টিমে ছিলেন জাকির হোসেন লিটন, কবির হোসেন, রাশেদ রাব্বী, এনায়েত শাওন, ইউসুফ আরেফিন, নুর মোহাম্মদ, আলী ইব্রাহিম ও শফিকুল ইসলাম এবং শেখ হারুন (অধিনায়ক)। টিম ম্যানেজার ছিলেন রকি আহমেদ এবং কোচের দায়িত্ব পালন করেন কালবেলার স্পোর্টস এডিটর রানা হাসান।

এবারের টুর্নামেন্টে মোট ৪৮টি দল অংশগ্রহণ করছে। এর মধ্যে রয়েছে ২৬টি দৈনিক পত্রিকা, ১৮টি টেলিভিশন ও ৪টি অনলাইন মিডিয়া। নক আউট ভিত্তিতে চারটি গ্রুপ থেকে মোট ৮ টি দল কোয়ার্টার ফাইনালে উঠেছে। আগামীকাল টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনাল এবং সেমিফাইনাল অনুষ্ঠিত হবে।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপ বিতর্কে নতুন মোড়, আর্জেন্টিনার বিরুদ্ধে ‘ষড়যন্ত্রকারীদের’ তালিকা প্রকাশ

পাঁচ বছর পর ধারাবাহিকে তটিনী

সেলার অ্যাপ / ফেসবুক মার্কেটপ্লেসে বিক্রেতাদের জন্য আসছে বড় চমক

হজে যেতে পারবেন না যারা, জানাল ধর্ম মন্ত্রণালয়

সাহাবুদ্দিনের বিরুদ্ধে আর্থিক অনিয়মের তদন্ত করবে না বাংলাদেশ ব্যাংক

মাদক মামলায় তৃতীয় লিঙ্গের একজনের কারাদণ্ড

চট্টগ্রামে ‘হানি ট্র্যাপ’ চক্রের ২ সদস্য গ্রেপ্তার

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে এসডিএফের অভিযোগ

বিশ্ব ম্যানগ্রোভ দিবস / লবণাক্ততা, মাইক্রোপ্লাস্টিক দূষণ ও শিল্পায়নে ‘ধুঁকছে’ সুন্দরবন

সৌদি আরবে এক সপ্তাহে গ্রেপ্তার প্রায় ১৫ হাজার

১০

একরামুল হত্যা / শেখ হাসিনা-বেনজীরসহ ৮ জনের নামে গ্রেপ্তারি পরোয়ানা

১১

বঙ্গভবন ছাড়লেন বিদায়ী রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

১২

ইরানের ‘খাইবার শেকান’ ক্ষেপণাস্ত্রেই কুপোকাত যুক্তরাষ্ট্র

১৩

ই-পাসপোর্টের দীর্ঘ ভোগান্তির পর বিশেষ কনস্যুলার সেবা চালু

১৪

জরাজীর্ণ ঝুপড়ি ঘরে মানবেতর জীবনযাপন বিউটি বেগমের

১৫

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন ও আবদুল হামিদের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ

১৬

কাতারে সমুদ্রপথে নৌযান চলাচল পুরোপুরি স্বাভাবিক ঘোষণা

১৭

ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী গোলাম কিবরিয়াকে বরখাস্তের আদেশ প্রত্যাহার

১৮

গাজার যুদ্ধের আরেক শিকার অপরিণত নবজাতকেরা

১৯

কাজ করে কুল পাচ্ছেন না জাপানের প্রধানমন্ত্রী, ঘুমান মাত্র ‘৩ ঘণ্টা’

২০
X