স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২২ নভেম্বর ২০২৫, ০৭:১৩ পিএম
অনলাইন সংস্করণ

১০০ দিনে ক্যাপিটালসে মোস্তাফিজকে ঘিরে অদ্ভুত নাটক

মোস্তাফিজুর রহমান। ছবি : সংগৃহীত
মোস্তাফিজুর রহমান। ছবি : সংগৃহীত

আইএলটি২০ শুরুর আগেই মোস্তাফিজুর রহমানকে ঘিরে যেন ছোটখাটো এক ট্রান্সফার-নাটক তৈরি করেছে দুবাই ক্যাপিটালস। মাত্র ১০০ দিনের ব্যবধানে দু’বার তাকে দলে ভেড়ানোর ঘোষণা—ফ্র্যাঞ্চাইজিটির পরিকল্পনা নিয়ে উঠেছে প্রশ্ন। কিন্তু শেষ পর্যন্ত কি কাটার মাস্টারই থাকছেন দলের মূল ভরসা? এই ধাঁধাই এখন ঘুরছে আলোচনা কেন্দ্রবিন্দুতে।

১২ আগস্ট প্রথমবারের মতো লুক উডের অনুপস্থিতিতে মোস্তাফিজকে দলে ভেড়ানোর ঘোষণা দেয় দুবাই। কিন্তু মাত্র দেড় মাস পরে, ২৮ সেপ্টেম্বর, একই দল আবার জানায়—মোস্তাফিজের জায়গায় তারা নিয়েছে সংযুক্ত আরব আমিরাতের পেসার হায়দার আলীকে।

এর পরেও পাল্টে যায় চিত্র। সর্বশেষ ঘোষণায় দুবাই ক্যাপিটালস আবার জানায়, তারা মোস্তাফিজকেই ‘বদলি খেলোয়াড়’ হিসেবে চুক্তিবদ্ধ করেছে; তবে কাকে রিপ্লেস হিসেবে নেওয়া হয়েছে, তা পরিষ্কার করেনি। ফলে ফিজকে ঘিরে দলটির পরিকল্পনা নিয়ে বাড়ছে কৌতূহল।

এবার মোস্তাফিজ দ্বিতীয়বারের মতো দল পাওয়ায় বাংলাদেশি–তিন তারকা আইএলটি২০’র চতুর্থ আসরে খেলবে এবার। মোস্তাফিজের সঙ্গে আরও দুই বাংলাদেশিকেও দেখা যাবে এ মৌসুমে।

  • সাকিব আল হাসান — ভিত্তিমূল্য ৪০ হাজার মার্কিন ডলারে দল পেয়েছেন এমআই এমিরেটস।
  • তাসকিন আহমেদ — নিলামে প্রথমে আগ্রহ না থাকলেও শেষদিকে শারজাহ ওয়ারিয়র্স তাঁকে নেয় ৮০ হাজার ডলারে।

সাধারণত জানুয়ারি-ফেব্রুয়ারিতে হওয়া এই টুর্নামেন্ট এবার শুরু হচ্ছে ২ ডিসেম্বর, শেষ হবে ২০২৬ সালের ৪ জানুয়ারি।

  • উদ্বোধনী ম্যাচেই দেখা যেতে পারে মোস্তাফিজকে—প্রতিপক্ষ ডেসার্ট ভাইপার্স।
  • ৩ ডিসেম্বর আবুধাবি নাইট রাইডার্সের বিপক্ষে প্রথম ম্যাচ খেলবে তাসকিনের শারজাহ।
  • ৪ ডিসেম্বর গালফ জায়ান্টসের মুখোমুখি হবে সাকিবের এমআই এমিরেটস।

প্রি-সিজনের এই টানাপোড়েনের পরে এখন প্রশ্ন—দুবাই ক্যাপিটালসের হয়ে মোস্তাফিজের ভূমিকা কেমন হয়? ২ ডিসেম্বর মাঠে নামলেই তার উত্তর পেয়ে যাবে সবাই।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

লক্ষ্মীপুর-১ আসনের সংসদ সদস্য সেলিম হাসপাতালে ভর্তি

১০ বছর বয়সী খাদিজার মৃত্যু, ডাক্তারের বিরুদ্ধে ভুল চিকিৎসার অভিযোগ 

কারমাইকেল কলেজে অনিয়মের অভিযোগ, ২৮ জুলাই পর্যন্ত আলটিমেটাম

দুধ দিয়ে গোসল করে দল ছাড়লেন জামায়াত নেতা

চোরাই মোটরসাইকেলসহ বাবা-ছেলে গ্রেপ্তার

কৈশোরবান্ধব স্বাস্থ্যসেবা জোরদারে জাতীয় কাঠামোয় ভিপিএল মডেল অন্তর্ভুক্তি জরুরি

ইউক্রেন বিষয়ে যুক্তরাষ্ট্রকে সতর্ক করল রাশিয়া

আল আকসা প্রাঙ্গণে ৩ সহস্রাধিক ইসরায়েলির প্রবেশের অভিযোগ

কালবেলায় সংবাদ প্রকাশ / কমলা গাছ কাটার ঘটনায় তদন্ত কমিটির সরেজমিন পরিদর্শন

সিঙ্গাপুরে হাসপাতালে ভর্তি ধর্মমন্ত্রী কাজী কায়কোবাদ

১০

জামায়াতের দায়িত্বশীলদের দ্বীনি যোগ্যতা অর্জন করতে হবে: গোলাম পরওয়ার

১১

শনিবার জাতীয় সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী 

১২

রাতের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরেও সতর্কতা

১৩

২০৩০ বিশ্বকাপেই আর্জেন্টিনার জার্সিতে দেখা যাবে থিয়াগো মেসিকে?

১৪

সুয়ারেজ ট্যাংকে আটকা ১২ ঘণ্টা, শেষ মুহূর্তে যেভাবে প্রাণে বাঁচলেন রাজমিস্ত্রি

১৫

‘প্রশ্নটা বিব্রতকর’, পদত্যাগের প্রসঙ্গে রাষ্ট্রপতি

১৬

কুয়েতে ৩ মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের দফায় দফায় ড্রোন হামলা

১৭

খুলনায় বাবা-মেয়ে হত্যা: হাইকোর্টে ৫ আসামির মৃত্যুদণ্ড বহাল

১৮

নিউইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যালে উদ্বোধনী সিনেমা ‘নয়া মানুষ’

১৯

টিফিনের রুটিতে ব্লেড, ৪ সদস্যের তদন্ত কমিটি গঠন

২০
X