স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২২ নভেম্বর ২০২৫, ০৭:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

বাংলাদেশিদের আপ্যায়নে আবেগাপ্লুত সাদিও মানে

সাদিও মানে। ছবি : সংগৃহীত
সাদিও মানে। ছবি : সংগৃহীত

সৌদি আরবে নতুন ঠিকানায় গিয়ে ফুটবল নয়—মানুষের হৃদয়ই সাদিও মানেকে সবচেয়ে বেশি ছুঁয়ে গেছে। বিশেষ করে বাংলাদেশিদের নিঃস্বার্থ আতিথেয়তা দেখে লিভারপুলের সাবেক তারকা একরকম অভিভূতই হয়ে পড়েছেন। রিও ফার্ডিনান্ডের সঙ্গে সাম্প্রতিক এক আলাপচারিতায় সেই অভিজ্ঞতার কথাই তুলে ধরলেন আল নাসর ফরোয়ার্ড।

ইউরোপে দীর্ঘদিন দাপট দেখিয়ে সৌদিতে ক্যারিয়ার চালিয়ে যাচ্ছেন মানে। মুসলমানপ্রধান দেশে রমজানের এক সন্ধ্যায় ঘটে যায় তার জীবনের অন্যতম মানবিক মুহূর্ত। রাস্তা দিয়ে হাঁটছিলেন তিনি। হঠাৎই কয়েকজন বাংলাদেশি তাকে ইফতারের দাওয়াত দেয়।

মানের ভাষায়, ‘আমি সত্যিই বিস্মিত হয়েছিলাম। এখানকার মানুষগুলো অবিশ্বাস্য রকম অতিথিপরায়ণ।’

প্রথমে আমন্ত্রণ এড়াতে চেয়েছিলেন তিনি। বলেছিলেন, তিনি তো অপরিচিত—কীভাবে তাদের সঙ্গে বসে খাবেন? কিন্তু সেই অচেনা বাংলাদেশিরা আরও আন্তরিকভাবে তাকে ডাকতে থাকেন।

হেসে মানে ফার্ডিনান্ডকে বলেন, ‘আমি মজা করে বলেছিলাম—তোমরা তো আমাকে চেনো না। আমি কীভাবে তোমাদের সঙ্গে খাই? কিন্তু তারা বলল, এতে কোনো সমস্যা নেই। আবারও আমাকে ডেকে তারা আমাকে সত্যিই বিস্মিত করেছে।’

ফার্ডিনান্ড জানতে চান—তারা কি মানেকে চেনার কারণেই আমন্ত্রণ জানিয়েছিল? উত্তরে মানের সরল স্বীকারোক্তি, ‘না, তারা জানতোই না আমি কে। শুধু তাদের উদারতা, খাবার ভাগাভাগি করার ইচ্ছা আর একসঙ্গে থাকার সংস্কৃতি আমাকে গভীরভাবে ছুঁয়ে গেছে।’

খ্যাতির বাইরে দাঁড়িয়েও একজন মানুষ হিসেবে যে সম্মান ও ভালোবাসা পাওয়া যায়—বাংলাদেশিদের সেই মানবিক আচরণই এখনো ভোলেননি সাদিও মানে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিরপুরে বৃষ্টির হানা, খেলা আর না হলে কে জিতবে?

শেষ ম্যাচে তারকাবহুল দল নিয়ে নামছে আর্জেন্টিনা

ইসরায়েলি হামলায় লেবাননে নিহত বেড়ে ৩,৬৬৬

স্থায়ী যুদ্ধক্ষেত্রে পরিণত হচ্ছে লেবানন

বাজেটে বেতন নিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর

রাজশাহীতে বাড়ছে ডেঙ্গু উদ্বেগ

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে চাকরি, এসএসসি পাসেই আবেদন

চার খাতে অতিরিক্ত ৪২৬০০ কোটি টাকা ভর্তুকির চাপ : অর্থমন্ত্রী

তাপপ্রবাহ নিয়ে নতুন বার্তা

তিন নতুন জিরো : ইউনূস সরকারের তিক্ত প্রাপ্তি

১০

অভিজ্ঞতা ছাড়াই সিটি ব্যাংকে চাকরি, আবেদন অনলাইনে

১১

ইনজুরিতে বিশ্বকাপ শেষ এক ডাচ ডিফেন্ডারের

১২

ডিজিটাল মাধ্যমেও নারী-শিশুরা নিরাপদ নয় : নিপুণ রায় 

১৩

বকেয়া পৌরকরে ১৫ শতাংশ সারচার্জ মওকুফের ঘোষণা ডিএসসিসি প্রশাসকের

১৪

উত্তরা মটরসে চাকরি, বেতন ৪০ হাজার টাকা

১৫

অভিজ্ঞতা ছাড়াই ২০ জনকে নিয়োগ দেবে মিনিস্টার, এখনই আবেদন করুন

১৬

১১ রানে হারল বাংলাদেশ

১৭

বালুমহাল ইজারা বাতিলের দাবিতে এনসিপি নেতার আবেদন

১৮

বিশ্বকাপ টিকিট নিয়ে অনিয়ম করছে যুক্তরাষ্ট্র : ইরান

১৯

৬৬ জনকে চাকরি দেবে জেলা প্রশাসকের কার্যালয়, এসএসএসি পাসেই আবেদন

২০
X