ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০২৩, ০১:৪২ পিএম
আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২৩, ০২:১৮ পিএম
অনলাইন সংস্করণ

শেষ ওয়ানডেতে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

সিরিজ বাঁচাতে ব্যাটিংয়ে বাংলাদেশ। ছবি: সংগৃহীত
সিরিজ বাঁচাতে ব্যাটিংয়ে বাংলাদেশ। ছবি: সংগৃহীত

মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন এই ম্যাচের জন্য টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তিন ম্যাচের সিরিজে নিউজিল্যান্ড ১-০ তে এগিয়ে আছে। সিরিজ বাচাতে এই ম্যাচ জয়ের বিকল্প নেই টাইগারদের।

বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াড নিয়ে ঘোষিত নাটকীয়তার মধ্যেই প্রথমবারের মতো জাতীয় দলের হয়ে টসে নামলেন নাজমুল হোসেন শান্ত। নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ বাঁচানোর ম্যাচে ১৬তম অধিনায়ক হিসেবে অভিষেক হলো এই বাঁহাতি ব্যাটারের।

মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের শেষ ওয়ানডেতে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। একাদশে আছে চারটি পরিবর্তন। এই ম্যাচ দিয়ে ওয়ানডে অভিষেক হচ্ছে উইকেটকিপার ব্যাটার জাকির হাসানের। লিটন দাস, তামিম ইকবাল, সৌম্য সরকার ও মোস্তাফিজুর রহমান নেই আজকের দলে।

সফরকারীদের দলে দুটি পরিবর্তন। চ্যাড বস ও কাইল জেমিসনের জায়গায় খেলছেন ডিন ফক্সক্রফট ও অ্যাডাম মিলনে।

বাংলাদেশ একাদশ

নাজমুল হোসেন (অধিনায়ক), তানজিদ হাসান, জাকির হাসান, তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ, মুশফিকুর রহিম, মেহেদী হাসান, নাসুম আহমেদ, হাসান মাহমুদ, শরীফুল ইসলাম ও খালেদ আহমেদ।

নিউজিল্যান্ড একাদশ

ফিন অ্যালেন, উইল ইয়াং, ডিন ফক্সক্রফট, হেনরি নিকোলস, টম ব্লান্ডেল, রাচিন রবীন্দ্র, কোল ম্যাকনকি, ইশ সোধি, অ্যাডাম মিলনে, লকি ফার্গুসন (অধিনায়ক) ও ট্রেন্ট বোল্ট।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাজীপুরে ৫৪টি হারানো মোবাইল ফোন উদ্ধার

আবেগঘন পোস্টে ভক্তদের যে বার্তা দিলেন মেসি

সড়কে হাঁটু পানি, কচুগাছ লাগিয়ে প্রতিবাদ স্থানীয়দের

অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি, নগদ টাকা-স্বর্ণালংকার লুট

হাসপাতালের পার্কিং না থাকলে কঠোর ব্যবস্থা: সিডিএ চেয়ারম্যান

দাবির প্রেক্ষিতে নয়, দায়িত্ববোধ থেকেই উন্নয়ন করছি: সিসিক প্রশাসক

বাড়ছে করতোয়ার পানি, আতঙ্কে আশ্রয়ণের শতাধিক পরিবার

একাধিকবার প্রবেশের সুযোগ দিয়ে ১ বছরের ওমরাহ ভিসা চালু করল সৌদি আরব

জুলাই গণঅভ্যুত্থানে আহত ঢাবি শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফ

আমরা একসঙ্গে ছিলাম, আছি এবং একসঙ্গেই থাকব: প্রধানমন্ত্রী

১০

ডিবির হাতে গ্রেপ্তার ভাইরাল সেই রুনা 

১১

ভরা মৌসুমেও ইলিশের আকাল, কারণ খুঁজতে মাঠে বিশেষজ্ঞ দল

১২

বিশ্বকাপ ট্রফি হাতে দেশে ফিরল স্পেন, মাদ্রিদে লাখো মানুষের ঢল

১৩

ইউক্রেনে বাণিজ্যিক জাহাজে হামলা, ৪ ভারতীয় নাবিক নিহত

১৪

রক্ত, আতঙ্ক আর দীর্ঘশ্বাসে লেখা ২১ জুলাই: যে দিন সাভারের আকাশ ভারী হয়েছিল কান্নায়

১৫

সংশোধন নয়, সংস্কারের মধ্যে দিয়ে নতুন সংবিধানের কথা বলেছিলাম আমরা : আখতার হোসেন 

১৬

নিবন্ধন পেল বাংলা পোস্ট

১৭

স্বৈরাচার বিতাড়িত হওয়ার পর ‘গুপ্তবাহিনী’ ধীরে ধীরে আত্মপ্রকাশ করে: প্রধানমন্ত্রী

১৮

গ্যাসের তীব্র সংকটের কারণ জানাল তিতাস

১৯

ডেঙ্গুর আর্থিক ক্ষতি বছরে ৫ হাজার কোটি টাকা: ডা. মোসলেহ উদ্দীন

২০
X