স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২৩, ১১:৫২ এএম
আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২৩, ১২:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

বিশ্বকাপেও প্রধানমন্ত্রীর দোয়া আমাদের সঙ্গে থাকবে : সাকিব

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাকিব আল হাসান। পুরোনো ছবি
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাকিব আল হাসান। পুরোনো ছবি

বাংলাদেশ ক্রিকেট দল নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাবনা আগে থেকেই। বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) ঘটে যাওয়া নানা সমস্যার সমাধান প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে ঠিক হয়েছে। তিনি সবসময় ক্রিকেট নিয়ে সরব।

গতকাল বৃহস্পতিবার ৭৭তম জন্মদিন ছিল শেখ হাসিনার। এবার এই দিনটি উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছে বিসিবি। সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড, সেখানে প্রধানমন্ত্রীকে নিয়ে কথা বলেছেন জাতীয় দলের অধিনায়ক সাকিব আল হাসান।

তিনি বলেন, ‘শুধু আমাকে না, আমাদের পুরো দলকেই উনি অনেক অনুপ্রাণিত করে। কারণ সবসময় উনি ক্রিকেট নিয়ে যে যোগাযোগটা রাখে, যেভাবে খোঁজখবর নেয়। দেশের প্রধানমন্ত্রী যখন একটা জিনিসের ব্যাপারে আপনার আগ্রহ দেখাবে, স্বাভাবিকভাবেই এই জায়গাতে সবারই আগ্রহটা অনেক বেড়ে যায়। শুধু ভালো সময়ে না, খারাপ সময়েও অনেক বেশি খোঁজখবর রাখে। যেটা হয়তো বাইরের মানুষরা জানতে পারে না। কিন্তু আমরা এটা খুব ভালোভাবেই জানি।’

‘আমার কাছে যেটা ফিল হয়, অনেক ক্ষেত্রে উনি মাননীয় প্রধানমন্ত্রী; এটা উনার দায়িত্ব, উনার করতে হবে। কিন্তু উনি উনার দায়িত্বের বাইরে গিয়েও অনেক কাজ করেন। যেটা আর কী একজন মায়ের ফিল আপনাকে দেবে। ’

বিশ্বকাপ খেলতে ইতোমধ্যেই দেশ ছেড়েছে বাংলাদেশ। সামনের এই বড় মিশনে প্রধানমন্ত্রীর দোয়াও পাশে থাকবে, এমনই আশা টাইগার অধিনায়কের, ‘পুরো বাংলাদেশের মানুষই দোয়া করবে। আমি নিশ্চিত মাননীয় প্রধানমন্ত্রীও আমাদের জন্য দোয়া করবেন। আশা করব এই বিশ্বকাপেও আমরা ভালো কিছু করব এবং তার সমর্থনটা সবসময় আমাদের ভেতরে থাকবে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাবি শিক্ষার্থীদের দেওয়া প্রতিশ্রুতি রাখলেন সিটি করপোরেশনের প্রশাসক

বিশেষ ধারাবাহিক / মহাজীবনের যাত্রাপথ

বিএফডিসিতে বিক্ষোভ / পরিচালক সায়মন তারিককে চলচ্চিত্রাঙ্গনে অবাঞ্ছিত ঘোষণা

উন্নয়নকাজে অনিয়ম হলে ঠিকাদারি প্রতিষ্ঠানকে কালো তালিকাভুক্ত করা হবে: গণপূর্ত প্রতিমন্ত্রী

আনোয়ার ইব্রাহিমের সঙ্গে প্রধানমন্ত্রীর ফোনালাপ, গ্যাস সংকট নিয়ে আলোচনা

এমপি গোলাম রসুলের বাড়ি ঘেরাও নিয়ে জামায়াতের বিবৃতি

বন্ধ আশুগঞ্জ সার কারখানা, নষ্ট হচ্ছে হাজার কোটি টাকার যন্ত্রাংশ

দ্য নিউইয়র্ক টাইমসের বিশ্লেষণ / মধ্যপ্রাচ্য ও ইউক্রেন যুদ্ধ একই সংঘাতে রূপ নিতে যাচ্ছে

জুলাইয়ে অপেক্ষা করতাম, কখন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মিছিল আসবে: নাহিদ ইসলাম

মাদক কারবারির তথ্য দিলে পুরস্কারের ঘোষণা জামায়াত এমপির

১০

‘শিবির মিডিয়া সেল’ পেজে প্রতিমন্ত্রী ফরহাদের ভুয়া ভিডিও 

১১

ঢাবির ২৩১ শিক্ষকের বিচার চেয়ে উপাচার্যের কাছে স্মারকলিপি

১২

গ্রিন ও ক্লিন সিলেট গড়তে নাগরিকদের ভূমিকা গুরুত্বপূর্ণ: সিসিক প্রশাসক

১৩

চুয়েটের নতুন উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েম

১৪

কালবেলায় সংবাদ প্রকাশ, প্রশাসনের সহায়তা পেলেন বিধবা মিলন রাণী দাস

১৫

হত্যা মামলায় যুবলীগ নেতা কারাগারে

১৬

প্রতিশোধ নিতে গলায় গামছা পেঁচিয়ে ভাগনেকে হত্যা, খালুর মৃত্যুদণ্ড

১৭

‘রাত ১২টায় পুকুরপাড়ে দেখা করলে মিলবে ফ্যামিলি কার্ড’

১৮

প্লাস্টিকের বোতল থেকে পানি খেলে কি ক্যানসার হয়?

১৯

ঢাবিতে জোরাল হচ্ছে ‘নীল দল’ নিষিদ্ধের দাবি, যে কোনো সময় সিদ্ধান্ত

২০
X