ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০২৩, ০৯:২৪ পিএম
আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২৩, ১০:০৩ পিএম
অনলাইন সংস্করণ

তামিমের অধিনায়কত্ব ছাড়ার সিদ্ধান্তকে ভুল বললেন মাশরাফি

মাশরাফি বিন মুর্তজা। ছবি : সংগৃহীত
মাশরাফি বিন মুর্তজা। ছবি : সংগৃহীত

আসন্ন ওয়ানডে বিশ্বকাপে তামিমের দলে থাকতে না চাওয়ার সিদ্ধান্ত ভুল ছিল বলে মন্তব্য করেছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। বৃহস্পতিবার (২৮ আগস্ট) রাত ৮টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এক ভিডিও বার্তায় এ কথা বলেন তিনি।

মাশরাফি বলেন, বোর্ডের পক্ষ থেকে কেউ একজন তামিমের সঙ্গে কথা বলেছে, যেখানে একপর্যায়ে সে (তামিম) উত্তেজিত হয়ে যায়। এরপর সে নিজে থেকে দলে থাকতে চায়নি। আমি মনে করি এটাও তার ভুল সিদ্ধান্ত ছিল।

মাশরাফি আরও বলেন, আমরা দুটো ভিডিও দেখেছি, তামিমের পর সাকিব যে বর্তমানে অধিনায়ক; সে সাক্ষাৎকার দিয়েছে। সেখানে সে কিছু কথা বলেছে। আমার কাছে কোনোভাবেই মনে হয়নি তামিমের ক্যাপ্টেন্সি ছাড়াটা উচিত হয়েছে। এখন তামিমের একটা ইস্যু ছিল তার ইনজুরি। ইনজুরিটা থাকলে কিছু করার নাই। কিন্তু বোর্ড তাকে নিয়ে একটা কমফোর্ট জোনে ছিল। সবার সাথে বোর্ড থেকে একটা ক্লিয়ার যোগাযোগ ছিল যে তামিমকে আমরা ক্যাপ্টেন হিসেবে দেখছি। তবুও ইনজুরি এবং সবমিলিয়ে তার ক্যাপ্টেন্সি ছাড়া উচিত হয়েছে কিনা তামিমই বলতে পারবে।

সাকিবের প্রসঙ্গ তুলে মাশরাফি বলেন, সাকিব আরও একটি কথা বলেছে, দলের স্বার্থে যে কাউকে যে কোনো জায়গায় ব্যাটিং করতে হতে পারে। আমার কাছে মনে হয় অধিনায়ক হিসেবে, সাকিব যেহেতু নেতৃত্ব নিয়েছেই। সাকিবই পারতো তামিমকে একটা মেসেজ দিতে বা এক মিনিট ফোনে কথা বলতে যে আমার এই পরিকল্পনা আছে, এটা আমি তোর সঙ্গে পরে আলোচনা করব। পুরো জিনিসটা এখানে চাপা পড়ে যেত।

গত ২৬ সেপ্টেম্বর নানা উৎকণ্ঠা ও স্নায়ুর লড়াই শেষে ওয়ানডে বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করা হয়েছে। চোটের কারণে তামিম ইকবালকে বাদ পড়েছেন। তার জায়গায় দলে সুযোগ পেয়েছেন তানজিদ হাসান তামিম। অনুমিতভাবে অধিনায়ক সাকিব আল হাসান। সহঅধিনায়ক হিসেবে থাকার কথা ছিল লিটন দাসের। সেটাতে হয়েছে রদবদল। নিউজিল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় ওয়ানডেতে নেতৃত্ব দেওয়া নাজমুল হোসেন শান্ত বিশ্বকাপে সাকিবের ডেপুটি।

বিশ্বকাপ স্কোয়াড : সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন কুমার দাস, নাজমুল হোসেন শান্ত (সহঅধিনায়ক), মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, তানজিদ হাসান তামিম, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম, শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ ও তানজিম হাসান সাকিব।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের পথে / আর্জেন্টিনাকে আজীবন বহিষ্কারে ২৩ মিলিয়ন গণস্বাক্ষর

হুথিদের যে কোনো হামলার জন্য ইরানকে দায়ী করা হবে: ট্রাম্প

কারখানায় বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ৫

ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তি কার্যকর হবে: ট্রাম্প

আর্জেন্টিনা ফুটবল বসকে যুক্তরাষ্ট্রে আটকের খবর, যা জানা গেল

সেই বিচারককে গোপালগঞ্জ থেকে প্রত্যাহার

যবিপ্রবির নতুন ট্রেজারার ড. ফারুক হাসান

এনসিপির সেই শীর্ষ নেতা স্থায়ী বহিষ্কার

হাম উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু

ভক্ত সেজে দুই ভরি স্বর্ণ হাতিয়ে নেওয়া প্রতারক গ্রেপ্তার 

১০

বাংলাদেশের পোশাক খাতে সাসটেইনেবিলিটি রিপোর্টিং জোরদারে বিজিএমইএ-জিআরআইর কৌশলগত অংশীদারত্ব

১১

যুক্তরাষ্ট্র-সৌদি পারমাণবিক চুক্তি যেভাবে ইরানের সঙ্গে আলোচনায় প্রভাব ফেলবে

১২

বন্দরের বহির্নোঙরে কোস্টগার্ডের অভিযান, আটক ১৬

১৩

দেড় বিলিয়ন ডলারের বিনিয়োগ পাইপলাইনে, বাস্তবায়নের পথে ৪০০ মিলিয়ন ডলার

১৪

চট্টগ্রামে রাঙ্গুনিয়া-কাউখালী সড়ক যোগাযোগ বন্ধ

১৫

স্পেনের মিডফিল্ডার ওলমোকে ‘ঘুসি’, মুখ খুললেন আর্জেন্টিনার সহকারী কোচ

১৬

আর্জেন্টিনার জার্সি থেকে সরল ‘কাতার বিশ্বচ্যাম্পিয়ন’ ব্যাজ

১৭

কিউআর কোড স্ক্যান করার আগে যে ৫টি বিষয় অবশ্যই দেখবেন

১৮

সাউথইস্ট ইউনিভার্সিটিতে ওয়ার্ল্ড পোয়েট্রি ডে ২০২৬ উদযাপন

১৯

টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের সূচি ঘোষণা, বড় সুযোগ টাইগারদের সামনে

২০
X