মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ০৪ অক্টোবর ২০২৩, ০৬:৫২ পিএম
আপডেট : ০৪ অক্টোবর ২০২৩, ০৬:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

বিসিবি না পারলেও সাকিব-তামিমকে এক করল নগদ

সাকিব আল হাসান (বাঁয়ে) ও তামিম ইকবাল। ছবি: কালবেলা
সাকিব আল হাসান (বাঁয়ে) ও তামিম ইকবাল। ছবি: কালবেলা

শুরুটা হয়েছিল একসঙ্গে, শেষটাও হতে পারত একইভাবে। কিন্তু হঠাৎ করেই তাল কেটে গেল। বিশ্বকাপের স্কোয়াডে জায়গা হলো না বাঁহাতি ওপেনার তামিমের। সামনে আসতে শুরু করে দুজনের মধ্যকার সম্পর্কের অবনতি। সমস্যাটা পুরোনোই- জানা আছে বিসিবিরও। বিভিন্ন সময় বিভিন্ন দিকের নানা চেষ্টার পরও এক করতে পারল না সাকিব আর তামিমকে। এমনকি পারেনি বিসিবিও। তবে দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা না পারলেও পেরেছে মোবাইল আর্থিক সেবা প্রতিষ্ঠান নগদ। তারা ঠিকই এক করে ফেলেছে দেশের সর্বকালের সেরা এ দুই ক্রিকেটারকে।

একটা সময় সাকিব আর তামিম ছিলেন প্রাণের বন্ধু। সেই বয়সভিত্তিক থেকে শুরু করে জাতীয় দলে দুজন পরস্পরকে ছেড়ে থাকতে পারতেন না। কিন্তু সম্পর্কটা গত কয়েক বছর হলো নষ্ট হয়েছে। এখন শোনা যায়, পরস্পরের সঙ্গে কথা বলেন না তারা।

সম্প্রতি বিশ্বকাপ দলে তামিমের থাকা না থাকা নিয়ে বেশ কাদা ছোড়াছুড়িও হয়েছে। সাকিব কিছু ব্যাপারে সরাসরি তামিমকে দোষ দিয়েছেন। তামিমের হঠাৎ অবসর নিয়ে দলকে হারানোয় অবদান রাখার অভিযোগও তুলেছেন সাকিব। আবার তামিম তার ভিডিও বার্তায় বলেছেন, ম্যানেজমেন্ট তার সঙ্গে আপত্তিকর আচরণ করেছে। ম্যানেজমেন্টের মধ্যে তো অধিনায়ক সাকিবও আছেন। ফলে দুজনের সম্পর্ক আর জোড়া লাগবে না বলেই মনে হচ্ছিল; কিন্তু এরই মধ্যে চমক নিয়ে এলো নগদ।

বুধবার (৪ অক্টোবর) প্রতিষ্ঠানটির পক্ষ থেকে সাকিব-তামিমের একটি যৌথ ভিডিও কনটেন্ট প্রকাশ করা হয়। যেখানে দেখা গেছে, স্বপ্ন আর সাহস নিয়ে বাংলাদেশের জন্য আবারও আওয়াজ তোলার আহ্বান জানিয়েছেন সাকিব আর তামিম। ভিডিওর শুরুতে দুজন একে অন্যের সঙ্গে কথা বলছেন না। একটা সময় তারা ছোটবেলার স্মৃতিচারণ শুরু করেন। আর শেষে এসে দুজনে এক হয়ে যান বিশ্বকাপে লড়াই করার জন্য। সারা দেশকে তারা আহ্বান জানান আরেকবার গর্জে ওঠার জন্য।

আলোচিত এই ভিডিও কনটেন্ট সম্পর্কে জানতে চাইলে নগদের প্রতিষ্ঠাতা এবং ব্যবস্থাপনা পরিচালক তানভীর এ মিশুক জানান, দেশের জন্য স্বপ্ন ও সাহস থেকেই দুজনকে এক করার চিন্তা করেছেন তিনি।

তানভীর বলেন, সাকিব-তামিমকে একসঙ্গে আনার ব্যাপারটা-এটা এসেছে মূলত স্বপ্ন এবং সাহস থেকে। সাকিব-তামিমকে আমরা সবসময় মাঠেই দেখেছি একসঙ্গে। একসঙ্গে বাংলাদেশের হয়ে ম্যাচের পর ম্যাচ জিতিয়েছেন তারা। আমার ইচ্ছা ছিল, তাদের যদি মাঠের বাইরেও একসঙ্গে দেখা যায়! তানভীর আরও বলেন, দেশের ১৭ কোটি মানুষ চায় সাকিব-তামিম একসঙ্গে থাকুক, একসঙ্গে খেলুক, একসঙ্গে দেশের জন্য জয় নিয়ে আসুক।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জীবনের প্রথম গোলটাই বিশ্বকাপের নকআউটে, ব্রাজিলের বিপক্ষে

কাসেমিরোর গোলে সমতায় ফিরল ব্রাজিল

এক গোলে পিছিয়ে থেকে বিরতিতে ব্রাজিল

দুর্নীতির সংবাদ করায় এনায়েত শাওনকে বিটিআরসি কর্মকর্তার হুমকি

ব্রাজিলের জালে জাপানের গোল

ব্রাহ্মণবাড়িয়ায় তুমুল সংঘর্ষ, ওসিসহ আহত ২৫

বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে আইনমন্ত্রীর শোক

অনার্স ২য় বর্ষের ফরম পূরণের তারিখ জানাল জাতীয় বিশ্ববিদ্যালয় 

মেলায় ঘুরতে গিয়ে নিখোঁজ, ফোনে ‘লাশের অবস্থান’ জানাল কর্মচারী

চার বছর পর রিজার্ভ ছাড়াল ৩৭ বিলিয়ন ডলার

১০

ব্রাজিলকে হারাতে পারলে ইতিহাস গড়বে জাপান

১১

সংসদে ভোট দিতে গিয়ে স্পিকারের বাধায় থামলেন প্রতিমন্ত্রী আমিনুল

১২

পুলিশে চাকরি পেলেন রাঙ্গুনিয়ার ৮ তরুণ-তরুণী, মেধার জয়ে থানায় ফুলেল অভ্যর্থনা

১৩

চার পরিবর্তনে জাপানের চমক, ব্রাজিলের একাদশ ঘোষণা

১৪

তিন বাংলাদেশি হত্যা : ইতালীয় গণমাধ্যমে উঠে এলো অভিযুক্তের পরিচয়

১৫

৫ ব্যাংকের গ্রাহকদের টাকা ফেরত নিয়ে বড় ঘোষণা

১৬

নেইমারকে ছাড়াই মাঠে নামছে ব্রাজিল

১৭

আধুনিক ডেন্টাল চিকিৎসায় ডা. শৈলীর মানবিক স্পর্শ

১৮

সংসদে আমির হামজা / খুচরার অভাবে ৮০ পয়সা বেশিতে সিগারেট কিনতে হচ্ছে

১৯

রংপুরে ৪৮ ঘণ্টায় সাতজনের মরদেহ উদ্ধার

২০
X