স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৪ অক্টোবর ২০২৩, ০৪:১৮ পিএম
অনলাইন সংস্করণ
এশিয়ান গেমস ক্রিকেট

শ্বাসরুদ্ধকর জয়ে সেমিতে বাংলাদেশ

জয়ের পর টাইগার ক্রিকেটাররা। ছবি : সংগৃহীত
জয়ের পর টাইগার ক্রিকেটাররা। ছবি : সংগৃহীত

এশিয়ান গেমস ক্রিকেটে শুভসূচনা করেছে বাংলাদেশ ক্রিকেট দল। নিজেদের প্রথম ম্যাচেই কোয়ার্টার ফাইনালে মালয়েশিয়াকে হারায় টাইগাররা। স্বল্প রানের পুঁজি নিয়েও আফিফ হোসেনের অসাধারণ বোলিংয়ে স্বস্তির জয় পেয়েছে বাংলাদেশ।

বুধবার (৪ অক্টোবর) চীনের হাংজুতে অনুষ্ঠিত এশিয়ান গেমস ক্রিকেটের কোয়ার্টার ফাইনালে মালয়েশিয়াকে মাত্র ২ রানে হারিয়েছে বাংলাদেশ। অধিনায়ক সাইফ হাসানের ফিফটিতে মাত্র ১১৬ রান তুলেও রোমাঞ্চকর জয় পায় টাইগাররা।

বাংলাদেশের ছুঁড়ে দেওয়া ১১৭ রানের টার্গেটে ৩৮ রান তুলতেই ৪ উইকেট হারায় মালয়েশিয়া। তবে ভীরেন্দ্বীপের দুর্দান্ত ব্যাটিংয়ে একদম জয়ের কাছে পৌঁছে যায় আইসিসির সহযোগি দেশটি। ৫২ রানের ক্যামিও খেললেও দলকে জেতাতে পারেননি এই অলরাউন্ডার। আফিফের করা শেষ ওভারে মাত্র ৫ রানও নিতে পারেনি মালয়েশিয়ান ব্যাটাররা। টানা ৩ বল ডট দেয়া আফিফ চতুর্থ বলেই ফিরিয়ে দেন সর্বোচ্চ ৫২ রান করা ভীরেন্দ্বীপকে। দলটির ওপেনার সাইদ আজিজ মুবারক দ্বিতীয় সর্বোচ্চ ২০ রান করেন। আফিফ ও রিপন সর্বোচ্চ ৩টি করে উইকেট শিকার করেন।

এর আগে টস জিতে ব্যাটিংয়ে নেমে বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। মাত্র ৩ রান যোগ করতেই পারভেজ ইমন, মাহমুদুল হাসান জয় ও জাকির হাসানের উইকেট হারায় টাইগাররা। এরপর আফিফ ও দলপতি সাইফ বাংলাদেশকে টানেন। অধিনায়কোচিত ইনিংসে ৩ ছক্কা ও ১ চারে ৫২ বলে ৫০ রানের অপরাজিত ইনিংস খেলেন সাইফ। আফিফের ২৩ রানের পাশাপাশি শাহাদাত হোসেন ২১ ও জাকের আলি ১৪ রান করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বন্য শিয়াল শিকার করে অনলাইনে মাংস বিক্রি

লাইনচ্যুত তিন বগি রেখে চট্টগ্রামের পথে বিজয় এক্সপ্রেস

ভিনিসিয়াসের গোলে এগিয়ে গেল ব্রাজিল

গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই নকআউটে সুইজারল্যান্ড

বিশ্বকাপের মাঝেই ৫ ম্যাচ নিষিদ্ধ হলেন কাতারের তারকা মিডফিল্ডার

হেরেও দ্বিতীয় রাউন্ডে উঠল কানাডা

স্কটল্যান্ডের বিপক্ষে একাদশ ঘোষণা ব্রাজিলের

ছেলে নেইমারকে নিয়ে বাবার বার্তা

সিলেট সীমান্তে বাংলাদেশির মৃত্যু

৩৪৯ জনকে আসামি করে মামলা, পুরুষশূন্য তিন গ্রাম

১০

চশমা সাইদের গলাকাটা মরদেহ উদ্ধার

১১

তিন ঘণ্টা পর চট্টগ্রামের সঙ্গে রেল যোগাযোগ শুরু

১২

মানহানি মামলা করলেন এনসিপি নেত্রী

১৩

ময়মনসিংহে ট্রেনের তিন বগি লাইনচ্যুত

১৪

ইতালির ১৫টি শহরে ‘রেড অ্যালার্ট’ জারি

১৫

জবি ছাত্রদলের আহ্বায়কের বিরুদ্ধে চিকিৎসক লাঞ্ছনার অভিযোগ

১৬

‘আ.লীগের জায়গা আছে, বিএনপি-জামায়াতের যাওয়ার জায়গা নেই’

১৭

ডা. জুবাইদা রহমানের ৫৫তম জন্মদিন উপলক্ষে ঢামেকে বৃক্ষরোপণ কর্মসূচি

১৮

ধানমন্ডিতে সাংবাদিককে মারধর : জামায়াতের চার কর্মী বহিষ্কার

১৯

রাশিয়া-ইউক্রেন যুদ্ধে নিহত মৃদুল, দাবি পরিবারের

২০
X