স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৮ অক্টোবর ২০২৩, ১০:২১ পিএম
আপডেট : ০৮ অক্টোবর ২০২৩, ১০:২৮ পিএম
অনলাইন সংস্করণ

অজিদের হারিয়ে ভারতের শুভসূচনা

ভারতের জয়ের দুই নায়ক বিরাট কোহলি ও লোকেশ রাহুল। ছবি : সংগৃহীত
ভারতের জয়ের দুই নায়ক বিরাট কোহলি ও লোকেশ রাহুল। ছবি : সংগৃহীত

অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপ জয়ের মিশন শুরু করেছে স্বাগতিক ভারত। অজিদের দেওয়া ২০০ রানের জবাবে ২ রানেই তিন উইকেট হারায় রোহিত শর্মার দল। ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়েও রাহুলকে সঙ্গে নিয়ে প্রতিরোধ গড়ে তোলেন বিরাট কোহলি। দুজনের ১৬৫ রানের জুটিতে অস্ট্রেলিয়াকে ৬ উইকেটে হারিয়ে শুভ সূচনা করেছে ভারত।

রোববার (৮ অক্টোবর) চেন্নাইয়ের এম চিদাম্বরাম স্টেডিয়ামে স্বাগতিক ভারতের বিপক্ষে ৪৯.৩ ওভারে ১৯৯ রানে গুটিয়ে যায় অস্ট্রেলিয়া। জবাবে বিরাট কোহলি ও রাহুলের বীরত্বে ৪ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় স্বাগতিকরা। লোকেশ রাহুল ৯৭ রানে অপরাজিত থাকেন।

২০০ রানের লক্ষ্যমাত্রায় ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়ান পেসারদের তাণ্ডবে পড়ে স্বাগতিক ভারত। ২ রানের মধ্যে রোহিত, ইষান ও শ্রেয়াসকে ফিরিয়ে দেন জস হ্যাজেলউড ও মিচেল স্টার্ক। চতুর্থ উইকেটে ১৬৫ রানের জুটিতে ভারতকে ম্যাচে ফেরায় কোহলি-রাহুল। ক্যারিয়ারের ৬৭তম ফিফটি পূরণ করে ৮৫ রানে আউট হন কোহলি। ১৫তম ফিফটিতে ৯৭ রানে অপরাজিত থেকে ম্যাচ শেষ করেন। হার্দিক ৮ বলে ১১ রানে অপরাজিত থাকেন। হ্যাজেলউড সর্বোচ্চ ৩টি উইকেট শিকার করেন।

এর আগে চেন্নাইয়ে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন অজি অধিনায়ক প্যাট কামিন্স। অস্ট্রেলিয়ান দলপতির সিদ্ধান্তকে পূর্ণতা দিতে পারেননি ওপেনার মিশেল মার্শ। তৃতীয় ওভারে শূন্য রানে জাসপ্রিত বুমরাহর বলে ফিরে যান অজি ওপেনার। দ্বিতীয় উইকেটে ৬৯ রানের জুটি গড়েন ডেভিড ওয়ার্নার ও স্টিভ স্মিথ। ৪২ রানে কুলদ্বীপ যাদবের হাতে ক্যাচ দিয়ে আউট হন ওয়ার্নার।

দুই ওপেনারের বিদায়ের পর অজি শিবিরে তাণ্ডব চালান রবীন্দ্র জাদেজা। স্টিভ স্মিথকে ৪৬ রানে বোল্ড করেন এই বাঁহাতি স্পিনার। স্মিথের পর লাবুশানে ও অ্যালেক্স ক্যারিকে যথাক্রমে ২৭ ও ০ রানে প্যাভিলিয়নে ফেরত পাঠান জাদেজা। বাঁহাতি স্পিনারের তাণ্ডবে ১১৯ রানের মধ্যে ৫ উইকেট হারিয়ে বসে অস্ট্রেলিয়া। গ্লেন ম্যাক্সওয়েলকে ১৫ রানে বোল্ড করেন কুলদ্বীপ যাদব এবং ক্যামেরুন গ্রিনকে ৮ রানে ফেরান ডানহাতি স্পিনার রবিচন্দ্র অশ্বিন।

অধিনায়ক কামিন্স ও স্টার্ক মিলে চেষ্টা করেন দলের রান সম্মানজনক স্থানে নেওয়ার। কিন্তু বুমরাহকে উড়িয়ে মারতে গিয়ে শ্রেয়াস আইয়ারকে ক্যাচ দিয়ে ফেরেন অজি কাপ্তান। মিচেল স্টার্ক শেষ ব্যাটার হিসেবে ২৮ রানে আউট হন। ভারতের পক্ষে জাদেজা সর্বোচ্চ ৩টি এবং বুমরাহ ও কুলদ্বীপ দুটি করে উইকেট শিকার করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এইচএসসিতে নকলের দায়ে ৭ পরীক্ষার্থী বহিষ্কার, ৫ শিক্ষককে অব্যাহতি

হলে ছাত্রদল নেতার সিট দখল ও মারধরের ঘটনায় তদন্ত কমিটি গঠন

টানা বর্ষণে পেকুয়ায় জনজীবন স্থবির, প্লাবিত অন্তত ২০ গ্রাম

বান্দরবানের সব পর্যটনকেন্দ্র বন্ধ ঘোষণা

চবিতে ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা

সালমান খানের নতুন লুক ভাইরাল, ভক্তদের উচ্ছ্বাস

আবারও শাহজালাল মাজারের দানবাক্সের টাকা গণনার ঘোষণা

ভারতে পালানোর সময় ঝিনাইদহ স্বেচ্ছাসেবক লীগ সভাপতি গ্রেপ্তার

বিশ্বকাপ জিতবে কোন দেশ, সবশেষ ভবিষ্যদ্বাণীতে জানাল সুপার কম্পিউটার

নতুন দায়িত্বে ৭ মন্ত্রী

১০

মার্কিন হামলায় ইরানের ৮ সেনা নিহত

১১

ঝুঁকি নিয়ে পাহাড়ে অবস্থান করা দুঃখজনক: চসিক মেয়র

১২

এসআইয়ের বিরুদ্ধে মামলা করায় বাদীকে ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ

১৩

ইবি ছাত্রদলের আহ্বায়ক মিথুন, সদস্য সচিব রাফিজ

১৪

জলাবদ্ধ বিদ্যালয়ে পাঠদান বন্ধ রাখার নির্দেশ চট্টগ্রামে

১৫

বিমানবন্দরে যাত্রীদের জন্য ফ্রি শাটল সার্ভিস চালু 

১৬

র‌্যাঙ্কিংয়ে শীর্ষস্থান হারাল আর্জেন্টিনা

১৭

এইচএসসি পরীক্ষা নিয়ে গুজব বিশ্বাস না করার আহ্বান

১৮

‘আমি বিশ্বের সবচেয়ে বড় জায়নবাদী রাষ্ট্রপ্রধান’  / ইসরায়েলের প্রতি অকুণ্ঠ সমর্থন আর্জেন্টিনার প্রেসিডেন্টের

১৯

ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২৫ কেজি পচা গরুর মাংস জব্দ

২০
X