স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৯ অক্টোবর ২০২৩, ০৫:৫৩ পিএম
আপডেট : ০৯ অক্টোবর ২০২৩, ০৫:৫৫ পিএম
অনলাইন সংস্করণ

বাংলাদেশকে ইংলিশদের জন্য হুমকি মনে করেন না বাটলার

জস বাটলার। ছবি: সংগৃহীত
জস বাটলার। ছবি: সংগৃহীত

ইংল্যান্ড বিশ্বকাপে এসেছে ফেবারিট হিসেবে। শিরোপার দৌড়েও অনেক বিশ্লেষক ও সমর্থকের চোখে উপরের দিকেই থাকবে রুট-বাটলাররা। তবে প্রথম ম্যাচে বলতে গেলে একপ্রকারের নাকানি-চুবানিই খেয়েছে ইংলিশরা। কিউইদের বিপক্ষে বড় সেই হারের ক্ষতে প্রলেপ দিতে এবার বাংলাদেশকে ইংলিশ পাওয়ার দেখাতে চায় থ্রি লায়ন্সরা।

তবে মঞ্চটা যখন বিশ্বকাপ তখন বাংলাদেশ নিজেদের এখানে ইংলিশদের চেয়ে এগিয়ে থাকার দাবি করতেই পারে। বিশ্বকাপের মঞ্চে বাংলাদেশ ইংলিশদের শেষ তিন দেখায় দুইবার হারিয়েছে। অবশ্য ধর্মশালায় বাংলাদেশের মুখোমুখি হওয়ার আগে এ নিয়ে ভাবছে না ইংল্যান্ড দল। বিশ্বকাপ মঞ্চে হেরে যাওয়ার অতীত থাকলেও সাকিব আল হাসানদের হুমকি মনে করছেন না জস বাটলার। তবে বিশ্বকাপে প্রতিটি দলই কঠিন প্রতিপক্ষ, বাংলাদেশকেও ইংল্যান্ড সেভাবেই বিবেচনা করছে বলে জানিয়েছেন ইংল্যান্ড অধিনায়ক।

ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে বাংলাদেশ বিশ্বকাপে ইংল্যান্ডের জন্য বড় হুমকি কিনা- এমন প্রশ্নের জবাবে বাটলার বলেন, 'না মোটেও না। বাংলাদেশের বিপক্ষে মাত্রই তো দারুণ একটা ম্যাচ খেললাম। তারা অনেক ভালো দল, আমরা প্রত্যেক প্রতিপক্ষকেই সম্মান জানাই। বিশ্বকাপে তো কঠিন লড়াই আশা করবেন। দুই দলই একটা করে ম্যাচ খেলল। দল হিসেবে আমরা অনেক আত্মবিশ্বাসী।'

সম্প্রতি অতি আক্রমণাত্মক ক্রিকেটে অভ্যস্ত ইংল্যান্ড। ধর্মশালার উইকেটেও কি বাজবল ব্রান্ড ধরে রাখবে ইংল্যান্ড? এমন প্রশ্নে বাটলার বলেন, 'যেমনই হোক, আমরা কন্ডিশন ও উইকেট অনুযায়ী প্রতিক্রিয়া জানাতে মাঠে নামব। গতকাল আর আজ ভালো প্রস্তুতি নিয়েছি। মাঠে নেমে ভালো পারফরম্যান্স প্রদর্শন করতে আমরা মুখিয়ে আছি। গত ম্যাচে আমরা ভালো খেলতে পারিনি। তবে আমরা নিজেদের প্রমাণ করতে মুখিয়ে আছি। ছেলেদের মধ্যে ভালো করার ক্ষুধা রয়েছে।'

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঝুটের গোডাউনে আগুন

জাল সনদে এমপিও নেওয়া ১৩ মাদ্রাসাশিক্ষকের জন্য দুঃসংবাদ

৫০ দিন ধরে নিখোঁজ, রান্নাঘরে ১০ ফুট নিচে পুঁতে রাখে মরদেহ

জানালার গ্রিল কেটে বিচারক দম্পতির বাসায় দুর্ধর্ষ চুরি

পাকিস্তানে হামলা চালাল আফগানিস্তান

বাজারে এলো রহিমআফরোজের নতুন ফুল হাইব্রিড সোলার আইপিএস

গ্রামীণ রাস্তার বেহাল দশা, দুর্ভোগে হাজারো মানুষ

বাড়ির সিঁড়ির নিচে চিরকুট / ‘দল এখন পাওয়ারে, বেঁচে থাকতে কথা শোন’

স্কুল ফিডিংয়ের দুধের প্যাকেটে পোকা থাকার অভিযোগ

প্রধানমন্ত্রীর কার্যালয়ে নিয়োগ / ৮ম শ্রেণি-এসএসসি পাসেই মিলবে এসএসএফে চাকরির সুযোগ

১০

ভারতের নতুন সেনাপ্রধান হিসেবে দায়িত্ব নিলেন জেনারেল ধীরাজ শেঠ

১১

দুই গোলের বিপরীতে লাল কার্ডের ড্রামা / ইকুয়েডরের বিদায়ে শেষ ষোলোয় মেক্সিকো

১২

মাছের ঘেরে যুবকের মরদেহ, হত্যার অভিযোগ পরিবারের

১৩

অবশেষে আলোর মুখ দেখল নবম পে-স্কেল, বর্ধিত বেতন নিয়ে সুখবর

১৪

নকআউটের আগে সতর্ক স্কালোনি / ‘এখন থেকে প্রতিটি ম্যাচই ফাইনাল’

১৫

গৌরবের ১০৬ বছরে ঢাকা বিশ্ববিদ্যালয়

১৬

ভারতে চলন্ত স্লিপার বাসে আগুন, নিহত ৭

১৭

টানা দরপতনে বিশ্ববাজারে স্বর্ণের দাম

১৮

টেন্ডার ছাড়াই বিদ্যালয়ের গাছ কাটলেন প্রধান শিক্ষক

১৯

সামনে নরওয়ে জুজু! যাদের বিপক্ষে কখনই জয় পায়নি ব্রাজিল

২০
X