স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১২ অক্টোবর ২০২৩, ০৩:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

ডি ককের ফিফটিতে প্রোটিয়াদের উড়ন্ত সূচনা

ফিফটি পূরণ করার পথে ডি কক। ছবি : সংগৃহীত
ফিফটি পূরণ করার পথে ডি কক। ছবি : সংগৃহীত

শ্রীলঙ্কাকে ১০২ রানে হারিয়ে ওয়ানডে বিশ্বকাপে শুভসূচনা করেছে দক্ষিণ আফ্রিকা। নিজেদের দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে উড়ন্ত সূচনা পেয়েছে প্রোটিয়ারা। প্রথম ম্যাচে সেঞ্চুরির পর এবার ফিফটি তুলে নিয়েছেন কুইন্টন ডি কক। বৃহস্পতিবার (১২ অক্টোবর) লখনৌর একানা স্টেডিয়ামে টস জিতে প্রোটিয়া অধিনায়ক টেম্বা বাভুমাকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানান অজি অধিনায়ক প্যাট কামিন্স। ওপেনিং জুটিতে অধিনায়ক টেম্বা বাভুমা ও কুইন্টন ডি ককের ব্যাটে প্রথম পাওয়ার প্লেতে দলীয় পঞ্চাশ পূরণ করে প্রোটিয়ারা।

প্রথম থেকেই মারমুখী ভূমিকায় অবতীর্ণ হন উইকেটকিপার ব্যাটার ডি কক। অপরপ্রান্তে ধীরগতিতে ব্যাটিং শুরু করেন প্রোটিয়া দলপতি। ৫১ বলে ক্যারিয়ারের ৩১তম ফিফটি তুলে নেন ডি কক। ইনিংসে ৫টি চার ও দুটি চক্কা হাঁকান বাঁহাতি এই ব্যাটার।

১৬ ওভার শেষে বিনা উইকেটে ৮৮ রান সংগ্রহ করেছে দক্ষিণ আফ্রিকা। ডি কক ৫০ এবং বাভুমা ৩২ রানে অপরাজিত আছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভেনেজুয়েলায় ধ্বংসস্তূপ থেকে ভেসে আসছে মানুষের আর্তনাদ

কিংবদন্তি পেলে ও রিভালদোর এক অনন্য রেকর্ডে নাম লেখালেন নেইমার

ভেনেজুয়েলায় উদ্ধার সহায়তার প্রস্তাব এল সালভাদরের

ভেনেজুয়েলায় ভূমিকম্পে ১০ হাজারের বেশি প্রাণহানির আশঙ্কা

দুর্দান্ত জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন ব্রাজিল, নেইমারকে নিয়ে বড় বার্তা দিলেন আনচেলত্তি

ভেনেজুয়েলায় পরপর শক্তিশালী ২ ভূমিকম্প, বহু ভবন ধস

১১ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

গ্রুপসেরা হয়ে নকআউটে ব্রাজিল

৯৮১ দিন পর ব্রাজিলের জার্সিতে ফিরলেন নেইমার

টানা ৩ ম্যাচে গোল ভিনির, ইতিহাস বলছে এবারের বিশ্বকাপ ব্রাজিলের

১০

জোড়া গোলের লিড নিয়ে বিরতিতে ব্রাজিল

১১

৫২ বছরের অপেক্ষার অবসান, মরক্কোর জালে হাইতির গোল

১২

বন্য শিয়াল শিকার করে অনলাইনে মাংস বিক্রি

১৩

লাইনচ্যুত তিন বগি রেখে চট্টগ্রামের পথে বিজয় এক্সপ্রেস

১৪

ভিনিসিয়াসের গোলে এগিয়ে গেল ব্রাজিল

১৫

গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই নকআউটে সুইজারল্যান্ড

১৬

বিশ্বকাপের মাঝেই ৫ ম্যাচ নিষিদ্ধ হলেন কাতারের তারকা মিডফিল্ডার

১৭

হেরেও দ্বিতীয় রাউন্ডে উঠল কানাডা

১৮

স্কটল্যান্ডের বিপক্ষে একাদশ ঘোষণা ব্রাজিলের

১৯

ছেলে নেইমারকে নিয়ে বাবার বার্তা

২০
X