স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৩ অক্টোবর ২০২৩, ০৭:২৭ পিএম
অনলাইন সংস্করণ

আইসিসির সেপ্টেম্বর সেরা গিল

ভারতীয় ওপেনার শুভমান গিল। ছবি: সংগৃহীত
ভারতীয় ওপেনার শুভমান গিল। ছবি: সংগৃহীত

গত মাসে শ্রীলঙ্কাকে হারিয়ে এশিয়া কাপের শিরোপা জিতেছে ভারত। এ শিরোপা জয়ের পথে গুরুত্বপূর্ণ অবদান রাখেন ওপেনার শুভমান গিল। টুর্নামেন্ট সেরার পুরস্কার নিজের করে নিয়েছিলেন ভারতীয় ওপেনার। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মিস করেছেন ওয়ানডে বিশ্বকাপের প্রথম দুটি ম্যাচ। আগামীকাল চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে নামার আগে বড় একটা সুখবর পেলেন গিল। আইসিসির সেপ্টেম্বর মাসের সেরা খেলোয়াড় হয়েছেন ভারতীয় ওপেনার।

শুক্রবার (১৩ অক্টোবর) ভারতীয় ওপেনারের সেপ্টেম্বর মাসের সেরা খেলোয়াড় হওয়ার খবর নিজেদের ওয়েবসাইটে জানিয়েছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। এ ছাড়া নারী ক্রিকেটে গত মাসের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন শ্রীলঙ্কার অধিনায়ক চামারি আতাপাত্তু।

সেপ্টেম্বর মাসে ৮টি ওয়ানডেতে ২ সেঞ্চুরির পাশাপাশি ৩ ফিফটিতে ৪৮০ রান সংগ্রহ করেন গিল। অবিশ্বাস্য ৮০ গড়ের সঙ্গে ৯৯.৩৭ স্ট্রাইক রেটে ব্যাটিং করেন ভারতীয় ওপেনার। এর মধ্যে শুধু এশিয়া কাপেই ৩০২ সংগ্রহ করেন গিল। বিশ্বকাপের আগে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজে প্রথম দুই ওয়ানডেতে ৭৪ ও ১০৪ রানের ক্যামিও খেলেন ডানহাতি এই ওপেনার।

এবার নিয়ে মোট দুবার আইসিসির মাসসেরা খেলোয়াড় নির্বাচিত হলেন গিল। চলতি বছরের জানুয়ারি মাসেও আইসিসির মাসসেরা নির্বাচিত হয়েছিলেন ভারতীয় ওপেনার। প্রথম ভারতীয় ক্রিকেটার হিসেবে দুবার এই পুরস্কার জিতলেন গিল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ট্রাম্পের সঙ্গে সম্পর্ক, তদন্তের মুখে ফিফা সভাপতি ইনফান্তিনো

রয়টার্স/ইপসসের জরিপ / ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের ব্যাখ্যায় সন্তুষ্ট নন অধিকাংশ মার্কিন নাগরিক

দেশে খাদ্যশস্যের পর্যাপ্ত মজুত, জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত সরকার

বিক্ষোভে এআই নজরদারি, মোদি সরকারের বিরুদ্ধে আদালতে মামলা

মাতামুহুরীতে বন্যাদুর্গত মানুষের পাশে সেনাবাহিনী

জনগণের জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার: আবদুল আউয়াল মিন্টু

রাবিপ্রবি ছাত্রদলের ৩ যুগ্ম আহ্বায়ক বহিষ্কার, সদস্য সচিবের পদ স্থগিত

কালবেলার অনুসন্ধানে বদলে গেল বিউটি রানীর ভিডিও বিতর্ক, তদন্ত থেকেও সরে এলো শিক্ষা বিভাগ

জুলাইয়ে সম্মিলিত চেতনা দেশের রাজনৈতিক ইতিহাসে এক মূল্যবান সম্পদ: রিজভী

কাউন্সিলর একরামুল হত্যা, সেনাবাহিনীর কাস্টডিতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ

১০

৪৫ দিন পর আজ খুলছে আদ্-দ্বীন হাসপাতাল, মিলবে সব ধরনের চিকিৎসাসেবা 

১১

ছাত্রলীগ করলেই মারধর গ্রহণযোগ্য নয়: অধ্যাপক মামুন

১২

ইনকিলাব মঞ্চের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা, জায়গা পেলেন ওসমান হাদিও

১৩

পলিথিনের ব্যবহার বন্ধে জনসচেতনতা ও আইনের কঠোর প্রয়োগ জরুরি: পরিবেশ প্রতিমন্ত্রী

১৪

জয়পুরহাটে সৎ মাকে হত্যায় ৩ জনের যাবজ্জীবন

১৫

ঠাকুরগাঁও জেলা ছাত্রদলের আংশিক নতুন কমিটি ঘোষণা

১৬

‘আন্তর্জাতিক ক্রিকেটে সব রেকর্ড চুরমার করবে সূর্যবংশী’

১৭

ভোলায় সাপের কামড়ে জেলের মৃত্যু

১৮

বাধ্যতামূলক অবসরে যাওয়া ’১৮ সালের সেই ৩২ ডিসি কারা

১৯

কাভানের বুটে তিন দেশের পতাকা, বাংলাদেশ ছাড়া বাকি দুই দেশ কারা?

২০
X