স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৩, ০৬:১৪ পিএম
আপডেট : ১৫ অক্টোবর ২০২৩, ০৬:১৫ পিএম
অনলাইন সংস্করণ

ইংলিশদের ২৮৫ রানের লক্ষ্যমাত্রা দিল আফগানরা

আফগানিস্তান ও ইংল্যান্ড ম্যাচের দৃশ্য। ছবি : সংগৃহীত
আফগানিস্তান ও ইংল্যান্ড ম্যাচের দৃশ্য। ছবি : সংগৃহীত

ভারতে অনুষ্ঠিত ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের ডিফেন্ডিং চ্যাস্পিয়ন ইংল্যান্ডের বিপক্ষে বিনা উইকেটে ১১৪ রানের সংগ্রহ পায় আফগানিস্তান। তবে স্পিনারদের ঘূর্ণি জাদুতে ১৯০ রানের মধ্যে ৬ উইকেট তুলে নেয় ইংলিশরা। কিন্তু ইকরাম আলি খিল ও মুজিবের ব্যাটিং নৈপুণ্যে ইংলিশদের ২৮৫ রানের লক্ষমাত্রা দিয়েছে আফগানিস্তান। রোববার (১৫ অক্টোবর) দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে প্রথমে ব্যাটিং করে ২৮৪ রানে গুটিয়ে যায় আফগানিস্তান। দলের পক্ষে রহমানুল্লাহ গুরবাজ ৮০ এবং ইকরাম আলি খিল ৫৮ রানের ইনিংস খেলেন।

রহমানুল্লাহ গুরবাজ ও ইব্রাহিম জাদরানের উদ্বোধনী জুটিতে মাত্র ১৩ ওভারে স্কোর বোর্ডে একশো রান সংগ্রহ করেছিল আফগানিস্তান। তাদের ব্যাটিংয়ে বড় সংগ্রহের দিকে আগাচ্ছিল আফগানরা। কিন্তু ইংলিশ স্পিনারদের ভেল্কিতে তাসের ঘরের মতো ভেঙে পড়ে আফগান ব্যাটিং লাইনআপ। বিনা উইকেটে ১১৪ থেকে ১৫২-তে পৌঁছাতে চার উইকেট হারায় আফগানিস্তান।

ইব্রাহিম জাদরানকে ২৪ রানে ফিরিয়ে ব্রেকথ্রু এনে দেন লেগস্পিনার আদিল রশিদ। ১২২ রানের মাথায় ৫৭ বলে ৮০ ক্যামিও খেলে বিদায় নেন মারকুটে ওপেনার গুরবাজ। অলরাউন্ডার ওমারজাইকে ১৯ রানে ফেরান আরেক লেগি লিভিংস্টোন। আফগান অধিনায়ক শাহিদি ৩৬ বলে ১৪ রানে বোল্ড হন রুটের বলে। ১৯০ রানে ষষ্ঠ ব্যাটার হিসেবে আউট হন অলরাউন্ডার মোহাম্মদ নবী। ইকরাম আলি খিল একপ্রান্ত আগলে রেখে ক্যারিয়ারের তৃতীয় ফিফটি তুলে ৫৮ রানে ফেরেন। এছাড়া মুজিব ১৬ বলে ২৮ রানের ঝড়ো ইনিংস খেলেন। আদিল রশিদ সর্বোচ্চ তিনটি উইকেট শিকার করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মঙ্গলবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

মির্জা ফখরুলই হচ্ছেন রাষ্ট্রপতি

মানবদেহ সম্পর্কে ১০ বিস্ময়কর তথ্য, যা জানলে অবাক হবেন আপনিও

ট্রাম্পের সঙ্গে সম্পর্ক, তদন্তের মুখে ফিফা সভাপতি ইনফান্তিনো

রয়টার্স/ইপসসের জরিপ / ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের ব্যাখ্যায় সন্তুষ্ট নন অধিকাংশ মার্কিন নাগরিক

দেশে খাদ্যশস্যের পর্যাপ্ত মজুত, জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত সরকার

বিক্ষোভে এআই নজরদারি, মোদি সরকারের বিরুদ্ধে আদালতে মামলা

মাতামুহুরীতে বন্যাদুর্গত মানুষের পাশে সেনাবাহিনী

জনগণের জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার: আবদুল আউয়াল মিন্টু

রাবিপ্রবি ছাত্রদলের ৩ যুগ্ম আহ্বায়ক বহিষ্কার, সদস্য সচিবের পদ স্থগিত

১০

কালবেলার অনুসন্ধানে বদলে গেল বিউটি রানীর ভিডিও বিতর্ক, তদন্ত থেকেও সরে এলো শিক্ষা বিভাগ

১১

জুলাইয়ে সম্মিলিত চেতনা দেশের রাজনৈতিক ইতিহাসে এক মূল্যবান সম্পদ: রিজভী

১২

কাউন্সিলর একরামুল হত্যা, সেনাবাহিনীর কাস্টডিতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ

১৩

৪৫ দিন পর আজ খুলছে আদ্-দ্বীন হাসপাতাল, মিলবে সব ধরনের চিকিৎসাসেবা 

১৪

ছাত্রলীগ করলেই মারধর গ্রহণযোগ্য নয়: অধ্যাপক মামুন

১৫

ইনকিলাব মঞ্চের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা, জায়গা পেলেন ওসমান হাদিও

১৬

পলিথিনের ব্যবহার বন্ধে জনসচেতনতা ও আইনের কঠোর প্রয়োগ জরুরি: পরিবেশ প্রতিমন্ত্রী

১৭

জয়পুরহাটে সৎ মাকে হত্যায় ৩ জনের যাবজ্জীবন

১৮

ঠাকুরগাঁও জেলা ছাত্রদলের আংশিক নতুন কমিটি ঘোষণা

১৯

‘আন্তর্জাতিক ক্রিকেটে সব রেকর্ড চুরমার করবে সূর্যবংশী’

২০
X