স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৯ অক্টোবর ২০২৩, ০৩:০১ পিএম
আপডেট : ১৯ অক্টোবর ২০২৩, ০৩:৫০ পিএম
অনলাইন সংস্করণ

বিশ্বকাপে অধিনায়ক শান্তর অভিষেক

ভারতের বিপক্ষে বাংলাদেশকে নেতৃত্ব দিচ্ছেন নাজমুল হোসেন শান্ত। ছবি : সংগৃহীত
ভারতের বিপক্ষে বাংলাদেশকে নেতৃত্ব দিচ্ছেন নাজমুল হোসেন শান্ত। ছবি : সংগৃহীত

ভারতে অুনষ্ঠিত ওয়ানডে বিশ্বকাপে নিজেদের চতুর্থ ম্যাচে ভারতের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। স্বাগতিকদের বিপক্ষে মহাগুরুত্বপূর্ণ ম্যাচে জয়ের বিকল্প নেই টাইগারদের কাছে। তবে মাঠে নামার আগেই দুঃসংবাদ পেয়েছে বাংলাদেশ শিবির। ইনজুরির কারণে শেষ পর্যন্ত খেলতে পারেননি নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান। ফলে বিশ্বকাপের মঞ্চে অভিষেক হয়েছে অধিনায়ক শান্তর।

বৃহস্পতিবার (১৯ অক্টোবর) পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন (এমসিএ) স্টেডিয়ামে ভারতের বিপক্ষে ব্যাটিং করতে নেমেছে বাংলাদেশ। এদিন সাকিব আল হাসানের পরিবর্তে টস করতে নামনে শান্ত। নিউজিল্যান্ডের বিপক্ষে পায়ের পেশিতে টান পড়ায় ভারতের বিপক্ষে খেলতে পারেননি সাকিব।

বিশ্বকাপে সেমিফাইনালের আশা বাঁচিয়ে রাখতে ভারতের বিপক্ষে জয়টা খুবই গুরুত্বপূর্ণ। তবে এমন ম্যাচে দলের সবচেয়ে বড় তারকা অধিনায়ক সাকিবকে পাচ্ছে না টাইগাররা। বিশ্বসেরা অলরাউন্ডারের পরিবর্তে একাদশে সুযোগ পেয়েছেন স্পিনার নাসুম আহমেদ। এ ছাড়া পেসার তাসকিন আহমেদের পরিবর্তে একাদশে জায়গা পেয়েছেন আরেক পেসার হাসান মাহমুদ। নাসুম ও হাসান দুজেই বিশ্বকাপে অভিষেক হয়েছে আজকের ম্যাচ দিয়ে।

বাংলাদেশ একাদশ : লিটন কুমার দাস, তানজিদ হাসান, নাজমুল হোসেন (অধিনায়ক), তাওহিদ হৃদয়, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, মেহেদী হাসান মিরাজ, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান, শরীফুল ইসলাম ও হাসান মাহমুদ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পর্তুগালকে সমতায় ফেরালেন রোনালদো

অবিশ্বাস্য রেকর্ড গড়লেন রোনালদো

ইউক্রেনে রাশিয়ার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ২৭

ঝুট ব্যবসাকে কেন্দ্র করে অস্ত্রের মহড়া, বিএনপি নেতাকে বহিষ্কার

ইতালিতে ট্রিপল মার্ডারের একমাত্র সাক্ষী আমিরের জবানবন্দি

শেষ ষোলোর টিকিট কেটে যে রেকর্ড গড়ল স্পেন

সাঁতার শিখতে গিয়ে প্রাণ গেল চতুর্থ শ্রেণির ছাত্রের

অস্ট্রিয়াকে উড়িয়ে শেষ ষোলোতে স্পেন

শ্রমিক নেতাকে হত্যা, ছাত্রদলের ২ নেতা বহিষ্কার

নরওয়ে ম্যাচের আগে ব্রাজিল শিবিরে বড় সুসংবাদ

১০

বিএনপি নেতার মাদক সেবনের ভিডিও ভাইরাল

১১

কেন বাতিল হলো কুকুরেয়ার গোল?

১২

মুক্তিপণের আদায়ে অপহরণ, পুলিশের অভিযানে বাঁচল যুবক

১৩

পর্তুগাল-ক্রোয়েশিয়া ম্যাচ কে জিতবে, জানাল সুপার কম্পিউটার

১৪

অস্ট্রিয়ার বিপক্ষে এগিয়ে থেকেই বিরতিতে গেল স্পেন

১৫

আশুলিয়ায় ডিবির অভিযানে গাঁজাসহ ২ মাদককারবারি গ্রেপ্তার

১৬

কলাবাগানে নিয়ে মাকে হত্যা, ঘাতক ছেলে গ্রেপ্তার

১৭

স্বপ্নভঙ্গের খতিয়ান: বাল্যবিয়ের বিষ-ছোবলে লাখো ছাত্রী

১৮

আনোয়ার ইস্পাতের আয়োজনে বুয়েটে প্রীতি ফুটবল ম্যাচ

১৯

স্থানীয় সরকারে ভোট দিতে ভোটার হওয়ার শেষ সময় ৩১ জুলাই

২০
X