স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৯ অক্টোবর ২০২৩, ০৭:১৭ পিএম
আপডেট : ১৯ অক্টোবর ২০২৩, ০৭:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

বাংলাদেশের বিপক্ষে ব্যাট করার সম্ভাবনা নেই হার্দিকের! 

চোট পেয়ে মাঠে সেবা নিচ্ছেন হার্দিক। ছবি : সংগৃহীত
চোট পেয়ে মাঠে সেবা নিচ্ছেন হার্দিক। ছবি : সংগৃহীত

চোট-আঘাত যেন এই বিশ্বকাপে দলগুলোর পিছুই ছাড়ছে না। এবার চোটের তালিকায় নতুন সংযোজন ভারতীয় দলের হার্দিক পান্ডিয়া। তখন মাত্রই ৯ ওভারে পা রেখেছে বাংলাদেশ-ভারত ম্যাচ। ভালো শুরু করা বাংলাদেশের ওপেনারদের চাপে রাখতে হার্দিককে বোলিংয়ে নিয়ে আসেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। ব্যক্তিগত প্রথম ওভারের মাঝামাঝি সময় অর্থাৎ তৃতীয় বলের সময়ই বিপদে পড়েন ভারতীয় এই অলরাউন্ডার।

লিটন দাসের স্ট্রেট ড্রাইভ আটকাতে গিয়ে ফলো থ্রুর উল্টো দিকে বডি ব্যালেন্স হারিয়ে ফেলেন তিনি। শেষমেশ বলটাও ঠেকাতে পারেননি কিন্তু পা স্লিপ করে পড়ে যান তিনি। বাঁ পায়ে চোট পান তিনি। হার্দিককে দেখে বোঝাই গিয়েছিল, তার চোটটা বেশি। যন্ত্রণা ফুটে উঠেছিল তার চোখে-মুখে। সঙ্গে সঙ্গে মাঠে ঢোকেন ভারতীয় দলের ফিজিও।

তিনি চিকিৎসা করার পাশাপাশি বাঁ পায়ে টেপও লাগিয়ে দেন। হার্দিক উঠে দাঁড়ানও। কিন্তু তিনি আর বল করতে পারেননি। পুরো সময়ই তাকে হতাশ দেখাচ্ছিল। সঙ্গে সঙ্গে মাঠে চলে আসেন ভারতীয় দলের ফিজিও। প্রাথমিক চিকিৎসার পর হার্দিক বল হাতে ওভার শেষ করার চেষ্টা করলেও, পারলেন না। তাঁর হয়ে বাকি তিন বল করেন বিরাট কোহলি। হার্দিক ফিজিয়োদের কাঁধে ভর দিয়ে, খুঁড়িয়ে মাঠ ছাড়েন। এই ম্যাচে আর তার বল করার আর কোনও সম্ভবনা নেই।

একই সাথে তিনি ব্যাটিং করতে পারবেন কিনা সেটা নিয়েও আছে বড় সন্দেহ। হার্দিক পান্ডিয়ার এরকম দৃশ্য দেখার পর স্বস্তি ছড়িয়েছে ভিরাট কোহলির বোলিং, পুনেতে বাংলাদেশের বিরুদ্ধে আইসিসি ওডিআই বিশ্বকাপের ম্যাচে চোট পাওয়া হার্দিকের অসমাপ্ত ওভার সম্পূর্ণ করতে এগিয়ে এলেন বিরাট কোহলি। ছয় বছর পর প্রথম বারের মতো ওডিআই-এ বল করলেন কোহলি। শেষ বার কলম্বোতে ২০১৭ সালে শ্রীলঙ্কার বিরুদ্ধে বল করেছিলেন বিরাট।

রোহিত শর্মা এশিয়া কাপ চলাকালীনই দাবি করেছিলেন, প্রয়োজনে বিরাট কোহলি বা তিনি নিজেই বোলিং করতে পারেন। সেই কথাটি যে রোহিত এমনি বলেননি, সেটা বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচে প্রমাণও হয়ে গেল। বিরাট কোহলির হাতে বৃহস্পতিবার বল তুলে দিলেন রোহিত। বিরাট কোহলি অতীতে বোলিং করেছেন এবং তাঁর নামের পাশে এই ম্যাচের আগে রয়েছে চার উইকেটও।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইউরোপে তীব্র তাপে জীবন বিপর্যস্ত, বেড়েছে সৌরবিদ্যুৎ উৎপাদন

‘বাংলাদেশ ফার্স্ট’, সব অর্জন দেশের মানুষের জন্য: সংসদে প্রধানমন্ত্রী

ব্যক্তিগত উচ্চাকাঙ্ক্ষার বলি যদি দেশের ক্রিকেট হয়, তবে দেশপ্রেম কোথায়?

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২৮তম সিনেট অধিবেশন অনুষ্ঠিত

যুক্তরাষ্ট্র / প্রথমবার বিদ্যুৎ উৎপাদনে কয়লাকে টপকাল সৌরশক্তি

পরিবার নেয়নি অন্তরের লাশ, দূর সম্পর্কের চাচাতো ভাইয়ের হাতে দিল পুলিশ

সৌদিতে কয়েক টন মাদকদ্রব্য জব্দ

সোমবার ঢাকায় ‘শানে সাহাবা কনফারেন্স’

কেইনকে ‘কালো জাদু’ থেকে মুক্ত করলেন সেই তান্ত্রিক

ইসলামী আন্দোলনের নতুন মহাসচিব গাজী আতাউর রহমান

১০

উত্তরায় ব্যবসায়ীদের নিয়ে ঢাকা কমিউনিটি বিজনেস ক্লাবের ‘ফাউন্ডারস কানেক্ট’

১১

গবেষণা দক্ষতা উন্নয়নে নজরুল বিশ্ববিদ্যালয়ে ‘গবেষণা সপ্তাহ’

১২

চাইল্ড হার্ট ট্রাস্ট বাংলাদেশের যুগপূর্তি : জন্মগত শিশু হৃদরোগী চিকিৎসায় হাসপাতাল গড়ার উদ্যোগ

১৩

ঢাকার মার্কিন দূতাবাসের নতুন সতর্কবার্তা

১৪

ঢাকা কেন্দ্রীয় কারাগারে হাজতির মৃত্যু

১৫

প্রধানমন্ত্রীর বার্ষিক প্রতিবেদন ঘিরে জর্জিয়ার পার্লামেন্টে হাতাহাতি

১৬

চরম গরমের কবলে ইউরোপ, স্পেনে মৃত্যু ৩২৭

১৭

দেশে ফিরেই বাবা-মায়ের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

১৮

লক্ষ্মীপুরে ৪ খুন: অভিযুক্ত অন্তরের লাশ নিতে চায়নি স্বজনরা

১৯

কিছু সমীকরণ মিললেই শেষ ৩২-এ খেলতে পারে ইরান

২০
X