স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২২ অক্টোবর ২০২৩, ০৫:০০ পিএম
আপডেট : ২২ অক্টোবর ২০২৩, ০৫:১৮ পিএম
অনলাইন সংস্করণ

জোড়া ফিফটিতে বড় সংগ্রহের পথে নিউজিল্যান্ড

জোড়া ফিফটি তুলে নিয়েছেন রাচিন রবীন্দ্র ও ড্যারিল মিচেল। ছবি : সংগৃহীত 
জোড়া ফিফটি তুলে নিয়েছেন রাচিন রবীন্দ্র ও ড্যারিল মিচেল। ছবি : সংগৃহীত 

২০২৩ ওয়ানডে বিশ্বকাপে মুখোমুখি হয়েছে আয়োজক ভারত ও নিউজিল্যান্ড। এবারের প্রতিযোগিতায় দুদলই এখন পর্যন্ত অপরাজিত রয়েছে। মাত্র ১৯ রানে ওপেনিং জুটিকে হারানোর জোড়া ফিফটিতে কিউইদের বড় সংগ্রহের পথে রেখেছেন রাচিন রবীন্দ্র ও ড্যারিল মিচেল।

নান্দনিক ধর্মশালায় হাইভোল্টেজ ম্যাচটিতে টস জিতে নিউজিল্যান্ডকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। শুরুতেই উইকেট তুলে নিয়ে অধিনায়কের আস্থার প্রতিদান দেন সিরাজ ও শামি। তবে তৃতীয় উইকেটে শতরানের পার্টনারশিপে বড় সংগ্রহের পথে রয়েছে ২০১৯ বিশ্বকাপের রানার্সআপরা।

দলীয় ৯ রানে প্রথম উইকেট হারায় নিউজিল্যান্ড। সিরাজের বলে আইয়ারকে ক্যাচ দিয়ে ক্যারিয়ারের দ্বিতীয় ডাক মারেন ওপেনার ডেভন কনওয়ে। ১৮ রানে আরেক ওপেনার উইল ইয়াংকে ফিরিয়ে স্বাগতিকদের উল্লাসে ভাসান প্রথমাবারের মতো একাদশে জায়গা পাওয়া মোহাম্মাদ শামি। কিউই ওপেনারকে ১৭ রানে বোল্ড করেন এই ভারতীয় পেসার।

তৃতীয় জুটিতে নিউজিল্যান্ডকে টেনে তুলেন রাচিন রবীন্দ্র ও ড্যারিল মিচেল। শতরানের জুটি গড়ে দলকে বড় সংগ্রহের পথে রেখেছেন তারা। এরই মধ্যে দুই কিউই ব্যাটার ফিফটি তুলে নিয়েছেন। রবীন্দ্র ক্যারিয়ারের তৃতীয় ফিফটি তুলে নিয়েছেন। আর মিচেল পঞ্চম ফিফটিতে অপরাজিত আছেন। শেষ খবর পাওয়া পর্যন্ত ৩২ ওভারে দুই উইকেট হারিয়ে ১৬৭ রানে তুলেছে কিউইরা।

রবীন্দ্র ৭৪ রানে এবং মিচেল ৬৯ রানে ক্রিজে আছেন।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রয়টার্স/ইপসসের জরিপ / ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের ব্যাখ্যায় সন্তুষ্ট নন অধিকাংশ মার্কিন নাগরিক

দেশে খাদ্যশস্যের পর্যাপ্ত মজুত, জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত সরকার

বিক্ষোভে এআই নজরদারি, মোদি সরকারের বিরুদ্ধে আদালতে মামলা

মাতামুহুরীতে বন্যাদুর্গত মানুষের পাশে সেনাবাহিনী

জনগণের জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার: আবদুল আউয়াল মিন্টু

রাবিপ্রবি ছাত্রদলের ৩ যুগ্ম আহ্বায়ক বহিষ্কার, সদস্য সচিবের পদ স্থগিত

কালবেলার অনুসন্ধানে বদলে গেল বিউটি রানীর ভিডিও বিতর্ক, তদন্ত থেকেও সরে এলো শিক্ষা বিভাগ

জুলাইয়ে সম্মিলিত চেতনা দেশের রাজনৈতিক ইতিহাসে এক মূল্যবান সম্পদ: রিজভী

কাউন্সিলর একরামুল হত্যা, সেনাবাহিনীর কাস্টডিতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ

৪৫ দিন পর আজ খুলছে আদ্-দ্বীন হাসপাতাল, মিলবে সব ধরনের চিকিৎসাসেবা 

১০

ছাত্রলীগ করলেই মারধর গ্রহণযোগ্য নয়: অধ্যাপক মামুন

১১

ইনকিলাব মঞ্চের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা, জায়গা পেলেন ওসমান হাদিও

১২

পলিথিনের ব্যবহার বন্ধে জনসচেতনতা ও আইনের কঠোর প্রয়োগ জরুরি: পরিবেশ প্রতিমন্ত্রী

১৩

জয়পুরহাটে সৎ মাকে হত্যায় ৩ জনের যাবজ্জীবন

১৪

ঠাকুরগাঁও জেলা ছাত্রদলের আংশিক নতুন কমিটি ঘোষণা

১৫

‘আন্তর্জাতিক ক্রিকেটে সব রেকর্ড চুরমার করবে সূর্যবংশী’

১৬

ভোলায় সাপের কামড়ে জেলের মৃত্যু

১৭

বাধ্যতামূলক অবসরে যাওয়া ’১৮ সালের সেই ৩২ ডিসি কারা

১৮

কাভানের বুটে তিন দেশের পতাকা, বাংলাদেশ ছাড়া বাকি দুই দেশ কারা?

১৯

শ্লীলতাহানি থেকে হত্যাচেষ্টার অভিযোগ, সংবাদ সম্মেলনে অভিনেত্রী

২০
X