স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৫ অক্টোবর ২০২৩, ০২:২৭ পিএম
আপডেট : ২৫ অক্টোবর ২০২৩, ০৩:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

ডাচদের বিপক্ষে ব্যাটিংয়ে অস্ট্রেলিয়া

টসের দৃশ্য । ছবি: সংগৃহীত
টসের দৃশ্য । ছবি: সংগৃহীত

পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া ভারত বিশ্বকাপে নিজেদের পঞ্চম ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে মাঠে নামেছে। বুধবার (২৫ অক্টোবর) দিল্লীর অরুণ জেটলি স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে অজি অধিনায়ক প্যাট কামিন্স। এক পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে দলটি।

আগের ম্যাচে পাকিস্তানের বিপক্ষে আগে ব্যাট করতে নেমে রীতিমতো তাণ্ডব চালিয়েছিল অস্ট্রেলিয়া। চারশ রানের পথে ছুটলেও তারা শেষ পর্যন্ত ৩৬৭ রান তোলে। একই লক্ষ্য নিয়ে এবার টুর্নামেন্টের প্রথম অঘটন ঘটানো নেদারল্যান্ডসের মুখোমুখি অস্ট্রেলিয়া। সর্বোচ্চ পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে। আগে ব্যাট নেওয়ার কারণ হিসেবে অজি অধিনায়ক প্যাট কামিন্স বলেছেন, এখন বেশ রোদ রয়েছে এবং মনে হচ্ছে পিচটাও ভালো। তাই আগে ব্যাট করাই ভালো হবে।

অস্ট্রেলিয়ার একাদশে আজ একটি পরিবর্তন আনা হয়েছে। ছোট ইনজুরি থাকায় মার্কাস স্টয়নিসের পরিবর্তে একাদশে সুযোগ পেয়েছেন অলরাউন্ডার ক্যামেরন গ্রিন। অন্যদিকে, অপরিবর্তিত একাদশ নিয়ে নেমেছে স্কট এডওয়ার্ডসের নেদারল্যান্ডস।

শক্তি-সামর্থ্যে অজিদের সঙ্গে ডাচদের লড়াইটা অসম বলা যায়। কিন্তু বিশ্বকাপ মঞ্চে যেকোনো কিছুই ঘটতে পারে। ওয়ানডেতে অস্ট্রেলিয়া-নেদারল্যান্ডস এখন পর্যন্ত ২ বার মুখোমুখি হয়েছে। এর মধ্যে ২টিতে জয় পেয়েছে অস্ট্রেলিয়া। যদিও সেই ম্যাচগুলো ছিল অনেক আগের। ২০০৩ বিশ্বকাপে ৭৫ রানে জয় (বৃষ্টিবিঘ্নিত ম্যাচ) এবং ২০০৭ আসরে ২২৯ রানের বিশাল জয় পেয়েছিল অস্ট্রেলিয়া।

অস্ট্রেলিয়া একাদশ :

ডেভিড ওয়ার্নার, মিচেল মার্শ, স্টিভেন স্মিথ, মার্নাস লাবুশেন, জশ ইংলিস (উইকেটরক্ষক), গ্লেন ম্যাক্সওয়েল, ক্যামেরন গ্রিন, প্যাট কামিন্স (অধিনায়ক), মিচেল স্টার্ক, অ্যাডাম জাম্পা ও জশ হ্যাজলউড।

নেদারল্যান্ডস একাদশ :

বিক্রমজিৎ সিং, ম্যাক্স ও’ডাউড, কোলিন অ্যাকারম্যান, বাস ডি লিড, তেজা নিদামানুরু, স্কট এডওয়ার্ডস (অধিনায়ক), সাইব্র্যান্ড এনজেলব্রাখ, রুলফ ভ্যান ডার মারওয়ি, লোগান ভ্যান বিক, আরিয়ান দত্ত, পল ভ্যান ম্যাকেরান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অতিরিক্ত সময়ে / নরওয়ের জালে বল জড়িয়ে ২-১ গোলে এগিয়ে ইংল্যান্ড

হালান্ডের ফাউলে নরওয়ের গোল বাতিল

নরওয়ের বিপক্ষে ১-১ গোলে সমতায় ফিরল ইংল্যান্ড

সকালের মধ্যে দেশের যেসব অঞ্চলে ঝড়ের আভাস

টাঙ্গাইলে ছাত্রদল নেতার বাড়িতে গুলিবর্ষণ, এলাকায় আতঙ্ক

মাহদী আমিন / ‘সর্বোচ্চ দায়বদ্ধতা নিয়ে বন্যার্ত মানুষের পাশে রয়েছে সরকার’

টেকনাফে ৩০০ ফুট উঁচু পাহাড় থেকে পড়ে বন্য মা হাতি গুরুতর আহত 

মেহেন্দিগঞ্জে লুডু খেলাকে কেন্দ্র করে হাতুড়ির আঘাতে যুবক নিহত, অভিযুক্ত আটক

ভাঙ্গায় সন্ধ্যা থেকে সড়ক অবরোধ, দীর্ঘ যানজটের সৃষ্টি

স্বাস্থ্যের পরিচালককে নিয়ে বরিশাল ড্যাবের প্রকাশ্যে গ্রুপিং, স্বাস্থ্য বিভাগে অস্থিরতা 

১০

এক ঘণ্টায় হাজারো রুটি, কেরানীগঞ্জ কারাগারে অত্যাধুনিক মেশিনের চমক

১১

আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার আন্তোনিও রাট্টিন মারা গেছেন

১২

ছোট ছোট ভুল অভ্যাসই বাড়াচ্ছে ডায়াবেটিস ও হৃদরোগের ঝুঁকি: ড. মজিবুল হক

১৩

সাবেক রাষ্ট্রপতি ও স্পিকার জমির উদ্দিন অসুস্থ, খোঁজ নিলেন ডেপুটি স্পিকার

১৪

বেদনার আকাশ

১৫

বন্যায় চট্টগ্রামে মাছের ক্ষতি শত কোটি টাকা

১৬

গুলশানে বৈঠকে বিএনপির স্থায়ী কমিটি

১৭

রোববার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সব পরীক্ষা স্থগিত, ক্লাস চলবে

১৮

প্রবাস ফেরত হাবিব ক্যানসার থেকে বাঁচতে চান

১৯

মেসির দুই মিসের পর আর্জেন্টিনার পেনাল্টি নেবেন কে?

২০
X