স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৯ অক্টোবর ২০২৩, ০৬:৩৮ পিএম
আপডেট : ২৯ অক্টোবর ২০২৩, ০৭:০২ পিএম
অনলাইন সংস্করণ

ভারতকে ২২৯ রানে থামাল ইংল্যান্ড 

ভারতকে বেশি দূর যেতে দেয়নি ইংল্যান্ড। ছবি : সংগৃহীত
ভারতকে বেশি দূর যেতে দেয়নি ইংল্যান্ড। ছবি : সংগৃহীত

এবারের ভারতে অনুষ্ঠিত ওয়ানডে বিশ্বকাপের অন্যতম বড় দাবিদার হিসেবে ধরা হচ্ছে স্বাগতিক ভারতকে। এখন পর্যন্ত প্রত্যেকটি ম্যাচে জয় লাভ করা রোহিত শর্মাদের সামনে আজ প্রতিপক্ষ হিসেবে ছিল পয়েন্ট টেবিলের শেষ দল ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইংল্যান্ড। তবে টানা হারে বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার দ্বারপ্রান্তে থাকা ইংলিশরা ভারতকে আজ আটকে দিয়েছে ২২৯ রানে।

রোববার বিশ্বকাপের একমাত্র ম্যাচে ভারতের বিপক্ষে দেখা গেল অন্য এক ইংল্যান্ডকে। আগের ৫ ম্যাচের মাত্র একটি জয় নিয়ে এসেছিল ইংলিশরা। বিশ্বকাপে টিকে থাকার তাগিদে এই ম্যাচেই জয় নিশ্চিত করতে হবে তাদের। সেই তাড়না থেকেই কিনা পিচে আগুন ঝরালেন ডেভিড উইলি-আদিল রাশিদরা। সেই বোলিংয়ের উত্তাপে নাস্তানাবুদ হয়েছে ভারত। ভারতের ইনফর্ম ব্যাটিং লাইনআপ সর্বসাকুল্যে করতে পারল ২২৯ রান।

ভারতের ব্যাটিং লাইনআপে এদিন বড় স্কোর করতে পেরেছেন কেবল রোহিত শর্মাই। ডাক মেরেছেন বিরাট কোহলি। পুরো ইনিংসে চারজন নিজেদের স্কোর নিয়ে গিয়েছে ডাবল ডিজিটে। বাকি সবার নামের পাশেই সিঙ্গেল স্কোর।

লখনৌতে টস হেরে এদিন ব্যাটিংয়ে শুরুটা ভালো হয়নি ভারতের। বিশ্বকাপে বড় ইনিংস খেলতে ব্যর্থ ভারতের তরুণ ব্যাটিং সেনসেশন শুভমান গিল ১৩ বলে ৯ রান করে ওকসের বলে বোল্ড হন র‍্যাঙ্কিংয়ে দুইয়ে থাকা এই ব্যাটার। দলের স্কোর তখন ২৬।

ক্রিজে বিরাট কোহলি। তাকে ঘিরে স্বপ্নটাও বিরাট। কিন্তু কোহলি যেন শুরু থেকেই ছিলেন অস্বস্তিতে। ৯ বল টিকলেন কোনোক্রমে। রানের খাতা খোলার আগেই ফিরলেন তিনি। উইলির বলে স্টোকসের হাতে কাজ দেন তিনি। সংগ্রাম করেছেন শ্রেয়াশ আইয়ারও। ১৬ বলে ৪ রান করে প্যাভিলিয়নে যান এই ব্যাটার।

রোহিতের সঙ্গ তখন লোকেশ রাহুল। দুজন মিলে শুরু করেন ইনিংস মেরামতের কাজ। এই দুজনের জুটিই সামাল দেয় প্রাথমিক ধাক্কা। চতুর্থ উইকেটে যোগ করেন ৯০ রান। এরপরেই আবার এগিয়ে এসে খেলতে চাইলেন রাহুল। টপ এজড হয়ে হলেন আউট। সূর্যকুমারের সুযোগ ছিল নিজেকে প্রমাণের। ইনিংসের শুরু থেকে সেই চেষ্টাই করেছেন। তবে এদফায় ফিরেছেন রোহিত। আদিল রশিদকে উড়িয়ে মারতে গিয়ে লিভিংস্টোনের দারুণ ক্যাচে আউট হন তিনি। করেছেন দলীয় সর্বোচ্চ ৮৭ রান।

সূর্যকুমার তখনো রানের স্রোতেই ছিলেন। এরমাঝে ৮ রানের ইনিংস খেলেছেন রবীন্দ্র জাদেজা। ১ রান করে ফিরে গিয়েছেন শামিও। সূর্য নিজেকে দুর্ভাগা ভাবতেই পারেন। ফিফটির মাত্র ১ রান আগেই থেমেছে তার ইনিংস। ৪৯ রানে সহজ ক্যাচ দিয়ে ফিরে যান মারকুটে এই ব্যাটার। শেষ দিকে বুমরাহর ১৬ আর কুলদীপের ৯ রান ভারতের ইনিংস টেনে নিয়েছে ২২৯ পর্যন্ত।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজধানীতে ককটেল ফাটিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, আটক ২

কোস্টগার্ডের অভিযান, টেকনাফে ২০ কেজি গাঁজা জব্দ

ইকরার মৃত্যু : আদালতে আত্মসমর্পণ করলেন অভিনেতা আলভী 

প্রাথমিক বিদ্যালয়ে ম্যাথ ল্যাব প্রতিষ্ঠার উদ্যোগ নিচ্ছে সরকার : ববি হাজ্জাজ

প্রবাসীর স্ত্রী-সন্তান নেয়ে গেল ‘জিনের বাদশা’

২৩ জুন নিয়ে আওয়ামী লীগ পরিকল্পিত অপপ্রচার চালাচ্ছে : মীর শাহে আলম

পদ্মা সেতুর পিলারের পাশের মাটি সরানোর কারণ জানালেন মন্ত্রী

আর্জেন্টিনার পরের ম্যাচ কবে, প্রতিপক্ষ কে

‘বিয়ের আশ্বাস দিয়েই আরিফ আমার সঙ্গে সম্পর্ক গড়ে তুলেছেন’

ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি নিয়ে প্রতিক্রিয়া জানাল সৌদি আরব

১০

সামরিক জীবনে ধর্মীয় অনুশাসন মেনে চলার গুরুত্ব অপরিসীম : সেনাপ্রধান 

১১

কেমব্রিজ ইউনিভার্সিটির রড স্মিথের সঙ্গে মাহাদী আমিনের বৈঠক

১২

দেশের যেসব অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টির শঙ্কা

১৩

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি ও লঞ্চ চলাচল বন্ধ

১৪

সিলেটে হাম ও নিউমোনিয়ায় আরও দুই শিশুর মৃত্যু

১৫

কালো পলিথিনের প্যাকেটে ছিল নবজাতক, ইউএনওর উদ্যোগে চমেকে ভর্তি

১৬

১৭ অঞ্চলে ঝড়ের পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

১৭

মেসিকে দলে সাইন করানোর কথা ভাবছি: ব্রাজিল প্রেসিডেন্ট

১৮

যমজ বোনের সঙ্গে যমজ ভাইয়ের বিয়ে, এলাকায় উৎসবের আমেজ

১৯

মোদি দেখতে দেবদূত হলেও ভেতরে ‘কিলার’, বললেন ট্রাম্প

২০
X