স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০১ নভেম্বর ২০২৩, ০৪:৩১ পিএম
অনলাইন সংস্করণ

শ্রীলঙ্কা ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষেও অনিশ্চিত ভারতীয় অলরাউন্ডার

ইনজুরিতে আক্রান্ত হার্দিক পান্ডিয়া। ছবি : সংগৃহীত
ইনজুরিতে আক্রান্ত হার্দিক পান্ডিয়া। ছবি : সংগৃহীত

বাংলাদেশের বিপক্ষে বোলিংয়ের সময় পায়ে চোট পেয়েছিলেন হার্দিক পান্ডিয়া। টুর্নামেন্টের প্রথম চার ম্যাচেই স্বাগতিক একাদশে ছিলেন এই অলরাউন্ডার। এরপর নিউজিল্যান্ড ও ইংল্যান্ডের বিপক্ষে খেলতে পারেননি তিনি। নতুন খবর অনুযায়ী, আগামী দুই ম্যাচেও পান্ডিয়াকে পাবে না ভারত।

চলতি বিশ্বকাপে এখন পর্যন্ত টানা ছয় ম্যাচ জিতে প্রথম স্থানে রয়েছে ভারত। প্রতিপক্ষকে রীতিমতো বিধ্বস্ত করেছে স্বাগতিকরা। এরই মধ্যে বাংলাদেশের বিপক্ষে চোটে মাঠ ছাড়েন পান্ডিয়া। আর এই চোটের কারণে আগামী ২ নভেম্বর শ্রীলঙ্কা ও ৫ নভেম্বর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলতে পারবেন না পান্ডিয়া।

ভারতের জনপ্রিয় ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফো জানিয়েছে, গ্রুপপর্বের শেষ ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে খেলতে পারবেন পান্ডিয়া। এর আগে এই পেস অলরাউন্ডারকে দলে ফিরিয়ে ঝুঁকি নিতে চায় না ভারতীয় টিম ম্যানেজমেন্ট।

পুনেতে নিজেদের চতুর্থ ম্যাচে চোট পেয়েছিলেন পান্ডিয়া। বাংলাদেশের বিপক্ষে বোলিংয়ের সময় ফলো-থ্রুতে পা দিয়ে বল ঠেকাতে গিয়ে এই চোট পেয়েছিলেন তিনি। দ্রুতই মাঠ থেকে হাসপাতালে পাঠানো হয় এই পেস অলরাউন্ডারকে। স্ক্যান করানোর পর জানা গিয়েছিল দুই ম্যাচ খেলতে পারবেন না পান্ডিয়া। বর্তমানে বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট একাডেমিতে পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে আছেন মারকুটে অলরাউন্ডার।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্কুল দখল ও টাকা আত্মসাতের অভিযোগ এমপির বিরুদ্ধে 

মেসির বিতর্কিত ফাউল ও লাল কার্ড বিতর্ক, যা বলছে ফিফার নিয়ম

পুশইন ইস্যুতে সরকার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে : আইনমন্ত্রী

প্রথমবার জুটি বাঁধলেন ইয়াশ রোহান ও সুনেরাহ

পর্তুগালের একাদশ ঘোষণা

এনজিওবিষয়ক ব্যুরো অফিসকে তামাকমুক্ত ঘোষণা

নাটোরে পাবলিক বিশ্ববিদ্যালয় ও কাঁচা রাস্তা পাকা করার দাবি এমপি তুলির

২০০ বছরের শ্মশান রক্ষায় নিজেই আদালতে দাঁড়ালেন নাসিক প্রশাসক সাখাওয়াত

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

‘পঞ্চগড়ে ক্যান্টনমেন্ট চাই’, প্রধানমন্ত্রীর কাছে সারজিসের দাবি

১০

বিশ্বকাপের এক রেকর্ডময় দিন

১১

এইচএসসি পরীক্ষায় ক্যালকুলেটর ব্যবহার নিয়ে জরুরি নির্দেশনা

১২

সিরিজ জিতে সুখবর পেলেন মোস্তাফিজ-শরিফুলরা

১৩

যুক্তরাষ্ট্র আরও ২৫০ বছর টিকবে কি না, সন্দেহ ৩৮ শতাংশ মার্কিনির

১৪

গুলশান কার্যালয়ের সামনে যুবদলের পদবঞ্চিত নেতাদের অবস্থান

১৫

সংসদে ‘আই হ্যাভ অ্যা প্লান’ নিয়ে প্রশ্ন, ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী

১৬

ফ্রানসিস্কো মার্তিগারের যুদ্ধবিরোধী উচ্চারণ

১৭

বিশ্বকাপ জিতলে সবচেয়ে বেশি বোনাস পাবে ব্রাজিল

১৮

বর্তমান সরকার কোনো দলের নয় সবার : প্রধানমন্ত্রী

১৯

আজু মোটর কলেজের বাংলাদেশ মেধা উন্নয়ন কর্মসূচির শুভ সূচনা

২০
X