স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০১ নভেম্বর ২০২৩, ০৪:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

অস্ট্রেলিয়ান শিবিরে বড় দুঃসংবাদ

গ্লেন ম্যাক্সওয়েল। ছবি : সংগৃহীত
গ্লেন ম্যাক্সওয়েল। ছবি : সংগৃহীত

নেদারল্যান্ডসের বিপক্ষে ওয়ানডে বিশ্বকাপের ইতিহাসে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়েন অস্ট্রেলিয়ান অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল। মাত্র ৪০ বলে তিন অঙ্কের ম্যাজিক ফিগারে পৌঁছান এই অজি ব্যাটার। গুজরাটে গলফের গাড়ি থেকে পড়ে মাথায় আঘাত পাওয়ায় চিরপ্রতিদ্বন্দ্বী ইংল্যান্ডের বিপক্ষে খেলতে পারছেন না ম্যাক্সওয়েল।

কনকাশন ধরনের এই ইনজুরির কারণে দুঃসংবাদ পেয়েছে দুর্দান্ত খেলতে থাকা অস্ট্রেলিয়া। তবে মাথায় চোট পাওয়ায় আহমেদাবাদে হতে যাওয়া আগামী ম্যাচে ইংলিশদের বিরুদ্ধে ম্যাক্সওয়েলকে পাচ্ছে না অস্ট্রেলিয়া। নিজেদের ওয়েবসাইটে এমনটাই জানিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া।

এক বছরের মধ্যে দ্বিতীয়বার এমন অদ্ভুত ইনজুরিতে পড়লেন বিশ্বকাপ ইতিহাসের দ্রুততম সেঞ্চুরিয়ান। গুজরাটে সোমবার রাতে গলফ কার্টের পিছনে বসে ঘোরার সময় অসতর্কভাবে পড়ে যান ম্যাক্সওয়েল। আর তাতেই মাথায় আঘাতের পাশাপাশি মুখেও ক্ষত-বিক্ষত হন অজি অলরাউন্ডার। ইংলিশদের বিপক্ষে লড়াইয়ে গলফ খেলে সময় কাটাচ্ছিলেন অজি ক্রিকেটাররা। তবে এই ঘটনায় ম্যাক্সওয়েল ছাড়া আর কেউ আহত হয়নি বলে জানিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া।

২০২২ সালের নভেম্বর মাসে নিজের জন্মদিনের উৎসব পালনের সময় পা ভেঙে ফেলেছিলেন ম্যাক্সওয়েল। সেই ইনজুরি থেকে এখনো পুরোপুরি সেড়ে ওঠেননি বিশ্বকাপের দ্রুততম সেঞ্চুরিয়ান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ম্যানেজার পদে চাকরি, বয়স ৪৫ হলেও করা যাবে আবেদন

বাজারের নামকরণ নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ, নিহত ১

স্থানীয় সরকার নির্বাচন কবে, জানালেন মির্জা ফখরুল

১৯৭ জনকে নিয়োগ দেবে কারিগরি শিক্ষা অধিদপ্তর, এসএসসি পাসেও আবেদন

মাছ কিনতে গিয়ে ট্রাকচাপায় প্রাণ গেল বাসচালকের

ছেলের হাতে বাবা খুন

৬ জেলায় চাকরি দিচ্ছে পল্লী বিকাশ, বেতন ৪৫ হাজার

‘ধুম ৪’ গুঞ্জনে রণবীরের সরাসরি না

শাপলা চত্বর হত্যা মামলা / হাসিনা-আজিজ-বেনজীরসহ পলাতকদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

কমেছে বৃষ্টিপাত, সুনামগঞ্জে সব নদ-নদীর পানি বিপৎসীমার নিচে

১০

জামায়াত গণতান্ত্রিক দল কি না, আমিরকেই বিবেচনা করতে বললেন মির্জা ফখরুল

১১

অর্থমন্ত্রীর অনুষ্ঠানে ইসলামী ব্যাংকের চাকরিচ্যুত কর্মীদের বিক্ষোভ

১২

কালবেলায় সংবাদ প্রকাশ / করতোয়ার ভাঙন ঠেকাতে জিও ব্যাগ ডাম্পিং শুরু

১৩

মালদ্বীপের স্বাধীনতা দিবসের প্যারেডে অংশ নিলেন পররাষ্ট্রমন্ত্রী

১৪

খুবির গবেষণা / জলবায়ুর প্রভাবে উপকূলে জীবিকা, পানি ও স্যানিটেশনে ভয়াবহ সংকট

১৫

শাপলা চত্বর হত্যা মামলা / ৪১ আসামির তালিকায় সাংবাদিক ফারজানা রুপা ও মোজাম্মেল বাবু

১৬

ছেলের ক্যানসার-বাবার ব্রেন টিউমার, অর্থাভাবে থমকে আছে চিকিৎসা

১৭

যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা থামায় তেলের দামে বড় পতন

১৮

সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ, যেভাবে মিলবে

১৯

এফআইসিসিআই এফডিআই সম্মেলনে বিসিএসআইআরের সঙ্গে যৌথ উদ্ভাবন তুলে ধরল নেসলে বাংলাদেশ

২০
X