সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৫ নভেম্বর ২০২৩, ০৪:৩০ পিএম
অনলাইন সংস্করণ

১০ লাখ রুপি পুরস্কার পেলেন ফখর জামান

পাকিস্তানের ওপেনার ফখর জামান। ছবি : সংগৃহীত
পাকিস্তানের ওপেনার ফখর জামান। ছবি : সংগৃহীত

নিউজিল্যান্ডের বিপক্ষে ৮১ বলে ১২৬ রানের অপরাজিত বিস্ফোরক ইনিংস খেলেন ফখর জামান। আগের ম্যাচেও বাংলাদেশের বিপক্ষে ৭৪ বলে ৮১ রানের আরেকটি ইনিংস খেলেছিলেন এই বাঁহাতি ওপেনার। তবে পাকিস্তানকে বিশ্বকাপে টিকিয়ে রাখতে যে মহামূল্যবান ইনিংস উপহার দিয়েছেন, সে জন্য বড় বিশাল আর্থিক পুরস্কার পাচ্ছেন ফখর জামান।

নিউজিল্যান্ডের বিপক্ষে অপরাজিত সেঞ্চুরি হাঁকিয়ে দলকে জেতানোর অবদান স্বরূপ ১০ লাখ রুপি (বাংলাদেশি মুদ্রায় যা ৪ লাখ টাকা) বোনাস পাচ্ছেন ফখর। ম্যাচ শেষেই এমন ঘোষণা দিয়েছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান জাকা আশরাফ।

ফখরকে ম্যাচ শেষে টেলিফোন করে প্রশংসাও করেছেন পিসিবিপ্রধান। সেই সময় সঙ্গে তিনি আরও জানান, পিসিবি ব্যবস্থাপনা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, তাকে ১০ লাখ পাকিস্তানি রুপি অর্থপুরস্কার দেওয়া হবে। নিজেদের ওয়েবসাইটে বিষয়টি নিশ্চিত করেছে পিসিবি।

প্রতিযোগিতার সেমিফাইনালে খেলতে হলে আগামী ম্যাচে ইংল্যান্ডকে হারাতেই হবে পাকিস্তানের। গতকালের চিরপ্রতিদ্বন্দ্বী অস্ট্রেলিয়ার কাছে ৩৩ রানে পরাজিত হওয়ায় বিদায় নিশ্চিত হয়েছে গত বিশ্বকাপের চ্যাম্পিয়নদের।

নিউজিল্যান্ডের বিপক্ষে মাত্র ৬৩ বলে সেঞ্চুর হাঁকান ফখর। যা পাকিস্তানি কোনো ক্রিকেটারদের মধ্যে বিশ্বকাপের মঞ্চে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড। টানা দুই ম্যাচে ম্যাচসেরার পুরস্কার পেয়েছেন এই বাঁহাতি ওপেনার। এ ছাড়া গত দুই ম্যাচে ১৮টি ছক্কা হাঁকান ফখর।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিজের মেয়েকে হত্যা, লোমহর্ষক জবানবন্দি বাবার

সরকারি সার পাচার মামলায় কারাগারে বিএনপি নেতা

স্বরাষ্ট্রমন্ত্রীর পক্ষে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ডা. জনির ত্রাণ বিতরণ

বাড়ির উঠানে খেলার সময় পানিতে ডুবে শিশুর মৃত্যু

প্রধানমন্ত্রীর বরিশাল সফরের কর্মসূচি

রাষ্ট্রায়ত্ত ৯ ব্যাংকের খেলাপি ঋণ প্রায় ২ লাখ কোটি টাকা

১০ বছরের খুদে ফুটবলার রওশন যেন আরেক মেসি!

মাদকের টাকা না পেয়ে হত্যার চেষ্টা, ছেলেকে পুলিশের হাতে দিলেন মা

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য জরুরি নির্দেশনা

লোকালয়ে ঢুকে শিয়ালের কামড়, শিশু ও নারীসহ আহত ১৪

১০

ঢাবিতে জলাবদ্ধতা, বিদ্যুৎহীন দুই ছাত্রী হল

১১

বিশ্বকাপে কোন দল কী পরিমাণ অর্থ পাচ্ছে?

১২

অথৈ পানির দিকে অবুঝ দৃষ্টি, মৃত্যুঝুঁকিতে বন্যাকবলিত এলাকার শিশুরা

১৩

উত্তরা ব্যাংকের দ্বিতীয় আঞ্চলিক প্রধান সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত

১৪

স্ত্রীর স্বীকৃতি চাইতে গিয়ে মারধরে অন্তঃসত্ত্বার গর্ভের সন্তান নষ্টের অভিযোগ

১৫

বাখরাবাদ গ্যাসের সাবেক কর্মকর্তার ৮ বছরের কারাদণ্ড

১৬

প্রধানমন্ত্রীর নির্দেশে সন্দ্বীপে ত্রাণ দিচ্ছেন বিএনপি নেতা মিল্টন

১৭

রাঙামাটিতে বন্যা পরিস্থিতি ভয়াবহ, পানিবন্দি ৪৫ হাজার মানুষ

১৮

সাতকানিয়ায় পানিবন্দি মানুষের পাশে ছাত্রদল নেতা তৌহিদুল

১৯

চকরিয়ায় বন্যার পানিতে দুজনের মৃত্যু, ২৩ ঘণ্টা পর কিশোরের মরদেহ উদ্ধার

২০
X