স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৭ নভেম্বর ২০২৩, ০২:২৮ পিএম
আপডেট : ০৭ নভেম্বর ২০২৩, ০২:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

ওয়াংখেড়েতে অজিদের বিপক্ষে ব্যাটিংয়ে আফগানরা

টসের দৃশ্য। ছবি: সংগৃহীত
টসের দৃশ্য। ছবি: সংগৃহীত

ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপ ক্রিকেটের লিগ পর্বের শেষ ভাগের খেলা চলছে। সেমিফাইনালে দুই দল গেলেও এখনও চোখ চার দলের। যার মধ্যের দুই দল অস্ট্রেলিয়া ও আফগানিস্তান আজ নিজেদের অষ্টম ম্যাচে মুখোমুখি হচ্ছে। গুরুত্বপূর্ণ ম্যাচে টস জিতে শুরুতে ব্যাটিং বেছে নিয়েছে আফগানিস্তান। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে বাংলাদেশ সময় বেলা আড়াইটায় শুরু হবে ম্যাচটি।

ইতোমধ্যে সেমিফাইনালে জায়গা নিশ্চিত করেছে স্বাগতিক ভারত ও দক্ষিণ আফ্রিকা। এক পা দিয়ে রেখেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াও। আজ আফগানিস্তানকে হারাতে পারলেই সেমি নিশ্চিত হয়ে যাবে প্যাট কামিন্সদের। অন্যদিকে, দুর্দান্ত ছন্দে থাকা আফগানরা অস্ট্রেলিয়াকে হারাতে পারলে ভালোভাবেই টিকে থাকবে শেষ চারের দৌড়ে।

এখন পর্যন্ত ওয়ানডেতে তিনবার মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া ও আফগানিস্তান। তিন ম্যাচেই জিতেছে অজিরা। বিশ্বকাপের মঞ্চে দুবার দেখা হয়েছে দুদলের। গত বিশ্বকাপের পর আবারও ওয়ানডে ফরম্যাটে দেখা হচ্ছে তাদের।

আফগানিস্তানের দলে একটি পরিবর্তন এসেছে। ফজল হকের জায়গায় দলে ফিরেছেন নাভিন-উল হক। এদিকে অস্ট্রেলিয়ার দলেও রয়েছে দুই পরিবর্তন। কিছুটা অসুস্থ থাকায় আজ বাদ পড়েছেন স্টিভেন স্মিথ। আর ক্যামেরুন গ্রিনও হারিয়েছে তার জায়গা। এই দুইজনের পরিবর্তে দলে ফিরেছেন মার্শ ও ম্যাক্সওয়েল।

অস্ট্রেলিয়া একাদশ

ট্র্যাভিস হেড, ডেভিড ওয়ার্নার, মিচেল মার্শ, মারনাস লাবুশেন, জশ ইংলিশ (উইকেটরক্ষক), গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টয়নিস, প্যাট কামিন্স (অধিনায়ক), মিচেল স্টার্ক, অ্যাডাম জাম্পা, জশ হ্যাজেলউড।

আফগানিস্তান একাদশ

রহমানুল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, রহমত শাহ, হাশমাতুল্লাহ শাহিদি (অধিনায়ক), আজমতুল্লাহ ওমরজাই, মোহাম্মদ নবি, ইকরাম আলীখিল (উইকেটরক্ষক), রশিদ খান, মুজিব উর রহমান, নূর আহমদ, নাভিন-উল হক।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৫ নেতার পদত্যাগ

৫ জুলাই / আজকের নামাজের সময়সূচি

প্যারাগুয়েকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে সাবেক বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স

এমবাপ্পের গোলে এগিয়ে গেল ফ্রান্স

‘থামাতে হলে আমাকে মেরেই ফেলুন’, মমতার কড়া হুঁশিয়ারি

খামেনির মহাপ্রয়াণ মুসলিম উম্মাহর ঐক্যের মূল শক্তি: পেজেশকিয়ান

৯০০ পিস ইয়াবাসহ আর্জেন্টিনা সমর্থক তরুণ গ্রেপ্তার

নারায়ণগঞ্জ আদর্শ স্কুল চ্যাম্পিয়ন

প্যারাগুয়ের বিপক্ষে ফ্রান্সের একাদশ ঘোষণা

কেপ ভার্দেতে কেমন চলছে মুসলিমদের জীবনযাত্রা?

১০

বিশ্বকাপ থেকে ‘এক’ স্বাগতিকের বিদায়

১১

কানাডার স্বপ্ন ভেঙে সবার আগে কোয়ার্টার ফাইনালে মরক্কো

১২

কেপ ভার্দে যেতে কি বাংলাদেশিদের আগাম ভিসা লাগবে?

১৩

ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে চায় না সরকার : বিজন কান্তি 

১৪

নরসিংদীতে মন্দির উন্নয়ন কাজের সরকারি বরাদ্দ বিএনপি নেতার পকেটে!

১৫

সেমিনারে বক্তারা / সুশাসন নিশ্চিত করতে হলে গণতন্ত্র প্রতিষ্ঠা অপরিহার্য

১৬

এএফসি টুর্নামেন্টে চ্যাম্পিয়ন বিমান, রানার্সআপ ইউএস-বাংলা

১৭

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১৮

সিলেট-ম্যানচেস্টার রুটে ফিরছে সরাসরি ফ্লাইট, রোববার প্রথম যাত্রা

১৯

জুলাই সনদের প্রতি পুনরায় প্রতিশ্রুতি ব্যক্ত করলেন জামায়াত আমির

২০
X