শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৭ নভেম্বর ২০২৩, ০৪:১১ পিএম
আপডেট : ০৭ নভেম্বর ২০২৩, ০৭:০৪ পিএম
অনলাইন সংস্করণ

বিশ্বকাপ শেষ সাকিবের

ক্রিকেটার সাকিব আল হাসান। ছবি : সংগৃহীত
ক্রিকেটার সাকিব আল হাসান। ছবি : সংগৃহীত

ইনজুরির কারণে বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান। বিশ্বসেরা অলরাউন্ডারের ছিটকে যাওয়ার বিষয়টি এক প্রেস বিজ্ঞপ্তিতে নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

সোমবার (৬ নভেম্বর) শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে ব্যাটিংয়ের সময় বাঁ হাতের তর্জনীতে চোট পান সাকিব। সেই সময় ব্যথানাশক ট্যাবলেট খেয়ে খেলেছেন টাইগার অধিনায়ক। পরবর্তীতে ম্যাচ শেষে দিল্লিতে তার হাতে জরুরি এক্স-রে করা হয়। যেখানে নিশ্চিত হয়, তার বাঁ হাতের পিপ জয়েন্টে চিড় ধরা পড়ে। বিশ্বকাপে আর খেলা হচ্ছে না তার।

সাকিবের ইনজুরির বিষয়ে জাতীয় দলের ফিজিও বায়েজিদুল ইসলাম খান বলেন, ‘ইনিংসের শুরুতে বাঁ হাতের তর্জনীতে ব্যথা পান সাকিব কিন্তু, ব্যথানাশক ওষুধ খেয়ে খেলা চালিয়ে যান তিনি। ম্যাচ শেষে দিল্লিতে এক্স-রে করানোর পর টাইগার অধিনায়কের হাতে চিড় ধরা পড়ে। ইনজুরি থেকে সুস্থ হতে তিন থেকে চার সপ্তাহ সময় লাগতে পারে। রিহ্যাবের উদ্দেশ্যে আজ (মঙ্গলবার) দেশে ফিরবেন সাকিব।’

শ্রীলঙ্কার বিপক্ষে অলরাউন্ড পারফর্ম্যান্স করে ম্যাচসেরার পুরস্কার জিতেছেন টাইগার অধিনায়ক। বল হাতে দুই উইকেট নেওয়ার পাশাপাশি ব্যাটিংয়ে খেলেন ৬৫ বলে ৮২ রানের দুর্দান্ত ইনিংস। তাতেই তিন উইকেটের জয় পায় বাংলাদেশ। টুর্নামেন্টজুড়ে বড় ইনিংস খেলতে না পারা সাকিব গতকালই প্রথম ফিফটি পেয়েছিলেন। অলরাউন্ড নৈপুণ্যের কারণে ম্যাচসেরাও হয়েছেন তিনি। এরপরই বড় দুঃসংবাদ পেল বাংলাদেশ!

আগামী ১১ নভেম্বর টাইগাররা অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলবে। চলতি বিশ্বকাপের আগেও চোটে পড়েছিলেন সাকিব। ফুটবল নিয়ে দলের অনুশীলন চলাকালে তিনি পায়ে ব্যথা পান। যদিও প্রস্তুতি ম্যাচে না থাকা বিশ্বসেরা এই অলরাউন্ডার বিশ্বকাপের শুরুর তিন ম্যাচ খেলেছেন। বিশ্বকাপের মাঝপথে আরও একবার ইনজুরির শঙ্কা ছিল সাকিবের। নিউজিল্যান্ডের সঙ্গে ম্যাচে আবারও চোট পান সাকিব। এরপর ভারতের সঙ্গে ম্যাচটিতে তিনি একাদশে ছিলেন না।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিডার উদ্যোগে বাস্তবায়নের পথে ৪০০ মিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ

কমনওয়েলথ গেমসে উড়ছে লাল-সবুজের পতাকা

রেল অবরোধে ৩৫ লাখ টাকার ক্ষতির দাবি, দুঃখ প্রকাশ পশ্চিমাঞ্চল রেলওয়ের

তিন প্রতিষ্ঠানে চুক্তিভিত্তিক চেয়ারম্যান ও নির্বাহী সচিব নিয়োগ দিল সরকার

গ্যাস সংকটে সিএনজি স্টেশনে দীর্ঘ সারি, ভোগান্তিতে চালকরা

জোড়াতালি দিয়ে চলছে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নেই পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা

চকরিয়ায় বন্যায় সড়ক বিধ্বস্ত, ক্ষতি প্রায় ৩২ কোটি টাকা

চাকরি ফিরে পেলেন ‘টিপকাণ্ডে’ বহিষ্কৃত সেই পুলিশ সদস্য

ইরানের বিরুদ্ধে ‘বৃহৎ সামরিক হামলা’ বিবেচনায়: ট্রাম্প

লেবাননে প্যারামেডিকদের ওপর ইসরায়েলের ড্রোন হামলা

১০

ওমরাহ পালনে গিয়ে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের নিহত ৩

১১

নিরাপত্তার জেরে ইরান থেকে দূতাবাসকর্মীদের প্রত্যাহার করে নিল যুক্তরাজ্য

১২

দেশে চাঁদাবাজি-দুর্নীতি আগের চেয়েও বেড়েছে: গাজী আতাউর

১৩

জলাবদ্ধ সড়কে হাঁস ছেড়ে ব্যতিক্রমী প্রতিবাদ 

১৪

জাবি চিকিৎসা কেন্দ্র উন্নয়নে প্রশাসনের ৫ সিদ্ধান্ত

১৫

মেসি-ইয়ামালদের মহারণ কবে? জানা গেল সম্ভাব্য সময়

১৬

জাসদ-ছাত্রলীগ থেকে জামায়াত, এক ভিডিওতে সব হারালেন এমপি নজরুল  

১৭

হাতিরঝিলে শিশুসহ মায়ের আত্মহত্যার চেষ্টা, উদ্ধার করলেন আনসার সদস্য

১৮

আবাসিক হোটেলে গৃহবধূ হত্যা: জবানবন্দি দিলেন আসামি

১৯

মিরপুরের জনসভায় জামায়াত আমির  / ‘এই আসলাম’ বলে ১৩বার ফেল করেছেন শেখ হাসিনা

২০
X